-
যতদিন প্রয়োজন জরুরি অবস্থা চলবে: তুরস্ক
নভেম্বর ২৯, ২০১৬ ০৩:৩৯তুরস্কে জুলাই মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে জারি করা জরুরি অবস্থা অনির্দিষ্টিকালের জন্য বলবৎ থাকবে বলে ঘোষণা করেছে আঙ্কারা। তুর্কি উপ-প্রধানমন্ত্রী নুমান কুরতুলমুস সোমবার রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, যতদিন প্রয়োজন ততদিন জরুরি অবস্থা জারি থাকবে।
-
পাকিস্তান সফরে এরদোগান: নওয়াজের সঙ্গে নানা সহযোগিতা নিয়ে আলোচনা
নভেম্বর ১৭, ২০১৬ ১৯:৪৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ফতেউল্লাহ গুলেনের সন্ত্রাসী সংগঠন পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি। আজ (বৃহস্পতিবার) ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন। এরদোগান জানান, আমেরিকা সমর্থিত ফতেউল্লাহ গুলেনের নেতৃত্বাধীন সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে তুরস্কের সব মিত্র দেশকে সাবধান করে দেয়ার প্রক্রিয়া চলছে।
-
গুলেন পরিচালিত স্কুলের তুর্কি কর্মীদের পাকিস্তান ত্যাগের নির্দেশ
নভেম্বর ১৬, ২০১৬ ০৮:২৯পাক-তুর্ক স্কুল অ্যান্ড কলেজ নেটওয়ার্কের তুরস্কের কর্মীদের চলতি মাসের ২০ তারিখে মধ্যে পাকিস্তান ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। তুর্কি বিরোধী নেতা ফতেউল্লাহ গুলেন এ শিক্ষা নেটওয়ার্ক পরিচালনা করেন। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের দেশটি সফরের আগে কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই এ নির্দেশ দিল পাক স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
-
ইইউ’র সদস্যপদ: শেষ পর্যন্ত গণভোট দিচ্ছেন এরদোগান
নভেম্বর ১৫, ২০১৬ ০৯:০২ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার বিষয়ে তুরস্কের আলোচনা অব্যাহত রাখা হবে কিনা- সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য দেশটিতে গণভোট দিতে পারেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
-
ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানালেন এরদোগান
নভেম্বর ১৪, ২০১৬ ১২:২৩মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তুরস্কের দৈনিক পত্রিকা হুররিয়াত প্রেসিডেন্ট এরদোগানের বরাত দিয়ে এ খবর দিয়েছে।
-
জাতিসংঘের বিচারককেও আটক করতে ছাড়েনি তুরস্ক
নভেম্বর ১০, ২০১৬ ০৩:৪৩জাতিসংঘের একটি আদালত বলেছে, তুর্কি সরকার ওই আদালতের একজন বিচারককে আটক করে তার কূটনৈতিক দায়মুক্তির আইন লঙ্ঘন করেছে।
-
কেউ আমাকে স্বৈরশাসক বললেও আমি পরোয়া করি না: এরদোগান
নভেম্বর ০৭, ২০১৬ ১১:১৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, “কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে’র গেরিলা ও তাদের প্রতি সমর্থন দেয়া লোকজনের ওপর ধরপাকড় চালালে কেউ যদি আমাকে স্বৈরশাসক বলেন তাতে আমার কিছুই যায় আসে না।”
-
এরদোগানের পিছটান: ‘আলেপ্পোয় সেনা পাঠানোর ইচ্ছা নেই’
অক্টোবর ২৭, ২০১৬ ১২:২৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার আলেপ্পোয় সেনা পাঠানোর কোনো ইচ্ছা তার সরকারের নেই। আলেপ্পোয় মোতায়েন সিরিয়ার সেনা অবস্থানের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে কঠোর জবাব দেয়া হবে বলে আঙ্কারার প্রতি দামেস্ক হুঁশিয়ারি উচ্চারণ করার পর একথা বললেন তুর্কি প্রেসিডেন্ট।
-
ইরাকের মসুল শহর ঐতিহাসিকভাবে তুরস্কের: এরদোগানের দাবি
অক্টোবর ২৩, ২০১৬ ১৫:২৭ইরাক ও তুরস্কের মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে তখন প্রতিবেশী এ দুই দেশের মধ্যকার মতবিরোধ তীব্রতর করার চেষ্টা করছে আমেরিকা।
-
মসুল উদ্ধার অভিযানে যেকোনো মূল্যে অংশ নেব: এরদোগান
অক্টোবর ১৮, ২০১৬ ০২:২৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আবারো জোর দিয়ে বলেছেন, ইরাকের মসুল নগরী পুনরুদ্ধারের অভিযানে তার দেশের সেনা অবশ্যই অংশগ্রহণ করবে। তিনি সোমবার এক টেলিভিশন ভাষণে বলেন, আঙ্কারার পক্ষে এ অভিযান থেকে দূরে থাকা কোনোভাবেই সম্ভব নয়।