-
করোনায় মানুষ মারা যাচ্ছে সরকারের ব্যর্থতায়- রিজভী: অসচেতনতাকে দায়ী করলেন কাদের
মে ২১, ২০২০ ১৩:৪৩বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের ব্যর্থতার কারণেই করোনায় মানুষ মারা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর দক্ষিণ বাড্ডার ৯৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।
-
করোনা মোকাবিলায় ঐক্যই হবে আমাদের মূল শক্তি: ওবায়দুল কাদের
মে ১৯, ২০২০ ১২:১৩দেশ ও জনগণের স্বার্থে বিএনপিসহ সব রাজনৈতিক দলকে সরকারের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
প্রধানমন্ত্রীর কার্যকর পদক্ষেপেই বাংলাদেশ করোনায় কিছুটা ভালো অবস্থানে: ওবায়দুল কাদের
মে ১৭, ২০২০ ১২:৪৮আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “করোনা সংকটের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকরি পদক্ষেপ নিয়েছেন বলেই বাংলাদেশে এখনও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এই সংক্রমণ থেকে কিছুটা ভালো অবস্থানে আছে। প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে করোনা সংকট জয় করে তার কা্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে যেতে সক্ষম হবে ইনশাআল্লাহ।”
-
সাধারণ ছুটি শিথিল করে প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন: ওবায়দুল কাদের
মে ১৩, ২০২০ ১৫:০১আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছুটি কিছু কিছু ক্ষেত্রে শিথিল করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
-
করোনার সঙ্গে বসবাসের অভ্যাস রপ্ত করতে হবে: ওবায়দুল কাদের
মে ১২, ২০২০ ১৪:৫৭ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনার সঙ্গে বসবাসের অভ্যাস রপ্ত করার উপদেশ দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত জনগণকে সচেতন থাকতে সংক্রমণ রোধে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং অনুরোধ জানাচ্ছেন। এছাড়া তিনি স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে সরাসরি মনিটরিং করছেন ।
-
করোনা সংকট নিয়ে বিএনপি কর্মকাণ্ড উপহাসের শামিল: ওবায়দুল কাদের
মে ১১, ২০২০ ১২:১২বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনায় সংকট কবলিত মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি তাদের নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করছে। দলটির এই কর্মকাণ্ড জনগণের দুঃখ-দুর্দাশার সঙ্গে উপহাসের শামিল।
-
সরকারের সমালোচনার ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি: কাদের
মে ০৫, ২০২০ ১৪:২৫বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি। করোনার এই সংকটকালে বিএনপি মহাসচিব সরকারের ব্যর্থতার নামে মিথ্যাচার করছেন উল্লেখ করে তিনি বলেন, তারা কখনো জনগণের কথা বলেনি, পাশেও থাকেনি।
-
রমজানে বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: কাদের
এপ্রিল ২৬, ২০২০ ১৪:৪৩রমজানে বাজার অস্থিতিশীলকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
-
আমরা করোনাকে জয় করব- কাদের : দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে- রিজভী
এপ্রিল ২৩, ২০২০ ১৪:৪০বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা ভাইরাসকে জয় করব। তবে ভয়ের কারণ নেই। তিনি এ যাবৎ প্রমাণ করেছেন কীভাবে ক্রাইসিসকে সম্ভাবনায় পরিণত করা যায়। আমরা সেই রকম এক নেত্রীর নির্দেশনায় কাজ করে যাচ্ছি।’
-
চাল চোরদের ক্ষমা নেই- কাদের : সাধারণ জনগণ ত্রাণ পাচ্ছে না- রিজভী
এপ্রিল ২১, ২০২০ ১৫:২৩করোনাভাইরাস সংকটে সরকারি ত্রাণ কার্যক্রমে অনিয়মে জড়িতদের আবারও সতর্ক করলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যারা ত্রাণ নিয়ে অনিয়ম করবে, তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার কঠোর অবস্থানে রয়েছেন। তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না। চাল চোরদের ক্ষমা নেই।