• ভারতে করোনাভাইরাসে মৃত ৭৭, আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩৭৪

    ভারতে করোনাভাইরাসে মৃত ৭৭, আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩৭৪

    এপ্রিল ০৫, ২০২০ ১১:২১

    ভারতে করোনাভাইরাসে এ পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৩৭৪। এ পর্যন্ত ২৬৭ জন সুস্থ হয়েছে। আজ (রোববার) সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।

  • আরো মৃত্যুর ব্যাপারে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প, গণমাধ্যমকে দোষারোপ

    আরো মৃত্যুর ব্যাপারে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প, গণমাধ্যমকে দোষারোপ

    এপ্রিল ০৫, ২০২০ ০৮:৩৪

    প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে আরো অনেক বেশি মৃত্যুর ব্যাপারে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি নিজ দেশের গণমাধ্যমকে গুজব ছড়ানোর জন্য দোষারোপ করেছেন। ট্রাম্প বলেছেন, এসব গণমাধ্যম মানুষের মধ্যে ভয় এবং আতঙ্ক ছড়িয়েছে।

  • করোনা মোকাবিলায় ৭২,৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা শেখ হাসিনার

    করোনা মোকাবিলায় ৭২,৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা শেখ হাসিনার

    এপ্রিল ০৫, ২০২০ ০৮:০৮

    করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোট পাঁচটি প্যাকেজের আওতায় এই প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

  • খাদ্যদ্রব্যের হিমাগারকে লাশ সংরক্ষণ করতে বরাদ্দ দিল রুংগিস

    খাদ্যদ্রব্যের হিমাগারকে লাশ সংরক্ষণ করতে বরাদ্দ দিল রুংগিস

    এপ্রিল ০৫, ২০২০ ০৫:২৬

    ইউরোপের খাদ্যদ্রব্য বিক্রয়কারী সবচেয়ে বড় মার্কেট রুংগিস (Rungis) নিজের প্যারিসের হিমাগারটিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের লাশ সংরক্ষণের জন্য বরাদ্দ দিয়েছে।

  • করোনাভাইরাস: আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিলেন ট্রুডো

    করোনাভাইরাস: আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিলেন ট্রুডো

    এপ্রিল ০৫, ২০২০ ০৫:২৪

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডায় মাস্ক ও কৃত্রিম নিঃশ্বাস গ্রহণের যন্ত্র রপ্তানি বন্ধের যে নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, কানাডা এর বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে।

  • বিবেকের দংশনে জর্জরিত পম্পেও প্রলাপ বকছেন: ইরান

    বিবেকের দংশনে জর্জরিত পম্পেও প্রলাপ বকছেন: ইরান

    এপ্রিল ০৫, ২০২০ ০২:০৪

    মার্কিন কূটনীতিকরা বহু বছর ধরে উগ্র সন্ত্রাসীদের প্রতি সমর্থন ও তাদের অস্ত্রসস্ত্র দিয়ে সহায়তা করে আসছে বলে অভিযোগ করেছে তেহরান। ইরানি কূটনীতিকদের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাম্প্রতিক ভিত্তিহীন অভিযোগের জবাব দিতে গিয়ে এ অভিযোগ করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি।

  • ইরানে করোনায় আক্রান্ত প্রায় ২২ হাজার মানুষের আরোগ্য লাভ

    ইরানে করোনায় আক্রান্ত প্রায় ২২ হাজার মানুষের আরোগ্য লাভ

    এপ্রিল ০৫, ২০২০ ০১:২৫

    ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রায় ২০ হাজার মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর এ তথ্য জানান।

  • করোনা সংক্রমণ নির্ণয়ের চৌকস প্রযুক্তির উন্মোচন করল ইরান

    করোনা সংক্রমণ নির্ণয়ের চৌকস প্রযুক্তির উন্মোচন করল ইরান

    এপ্রিল ০৪, ২০২০ ২১:১৪

    ইরান করোনাভাইরাস সংক্রমণ নির্ণয়ে সক্ষম চৌকস প্রযুক্তি উন্মোচন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং সিটি স্ক্যানের সাহায্যে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ প্রক্রিয়ায় নির্ণয় করা যাবে করোনার সংক্রমণ।

  • চিকিৎসার পরিবর্তে তাবলিগের লোকদের গুলি করে মারা উচিত: রাজ ঠাকরে

    চিকিৎসার পরিবর্তে তাবলিগের লোকদের গুলি করে মারা উচিত: রাজ ঠাকরে

    এপ্রিল ০৪, ২০২০ ১৫:২৩

    ভারতের ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ (এমএনএস) প্রধান রাজ ঠাকরে তাবলিগ জামাতের লোকদের চিকিৎসার পরিবর্তে তাদের গুলি করে মারা উচিত বলে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি আজ (শনিবার) এ সংক্রান্ত মন্তব্য করেন।

  • যুদ্ধ বন্ধ করুন, করোনার দিকে নজর দিন: জাতিসংঘ মহাসচিব

    যুদ্ধ বন্ধ করুন, করোনার দিকে নজর দিন: জাতিসংঘ মহাসচিব

    এপ্রিল ০৪, ২০২০ ১৪:১৫

    বিশ্বের বিভিন্ন দেশে যে যুদ্ধ কিংবা দ্বন্দ্ব-সংঘাত চলছে সেগুলো বন্ধ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এখন যুদ্ধ বন্ধ করে করোনাভাইরাস মোকাবেলার উপায় খুঁজতে হবে।