-
মার্কিন কংগ্রেসের ৬ সদস্য করোনা আক্রান্ত; ৩০ জন সেল্ফ কোয়ারেন্টিনে
মার্চ ৩১, ২০২০ ০৯:০৪আমেরিকার কংগ্রেসের অন্তত ছয় সদস্য করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে ঘোষণা দিয়েছেন। এছাড়া, ৩০ জন কংগ্রেস সদস্য স্বেচ্ছায় কোয়ারেন্টিনে চলে গেছেন। তাদের মাধ্যমে যাতে করোনাভাইরাস ছড়াতে না পারে সেজন্য তারা নিজেরাই এ ব্যবস্থা নিয়েছেন।
-
টোকিও অলিম্পিক শুরু হবে ২০২১ সালের জুলাইয়ে
মার্চ ৩১, ২০২০ ০৮:৩১জাপানের রাজধানী টোকিওতে চলতি বছরে যে অলিম্পিক গেমস অনুষ্ঠানের কথা ছিল তা এখন ২০২১ সালের জুলাই মাসে অনুষ্ঠিত হবে। গত সপ্তাহে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি করোনাভাইরাসের মহামারির কারণে অ্যাথলেট, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্য লোকজনের স্বাস্থ্যের কথা বিবেচনা করে টোকিও অলিম্পিক গেমস স্থগিত ঘোষণা করে।
-
নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ, ছুটি বাড়তে পারে ৯ এপ্রিল পর্যন্ত: প্রধানমন্ত্রী
মার্চ ৩১, ২০২০ ০৭:৩৬প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের কারণে নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ রাখার অনুরোধ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন তিনি।
-
দিল্লিতে তাবলিগ জামাতের কর্মসূচি থেকে করোনা, এফআইআর দায়েরের নির্দেশ
মার্চ ৩১, ২০২০ ০৬:৫৭ভারতের রাজধানী দিল্লির নিজামুদ্দিন এলাকায় তাবলিগ জামাতের এক কর্মসূচি থেকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। দিল্লি সরকার সংশ্লিষ্ট এলাকার তাবলিগ জামাতের নেতৃত্ব দেওয়া এক মাওলানার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে। করোনা সংক্রমণের আশঙ্কায় ওই এলাকাকে সিল করে দেওয়া হয়েছে।
-
আমেরিকায় করোনা: মৃত্যুর সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে
মার্চ ৩১, ২০২০ ০৬:১০প্রাণঘাতী করোনাভাইরাসে আমেরিকায় মৃত্যুর সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গতকাল (সোমবার) দেশটিতে মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গতকাল একদিনেই সেখানে মারা গেছে ৫৪০ জন।
-
চীনের বিরুদ্ধে ২০ ট্রিলিয়ন ডলারের মামলা করেছে আমেরিকা
মার্চ ৩০, ২০২০ ১৮:২৫প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে চীনের বিরুদ্ধে ২০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে আমেরিকায় মামলা করা হয়েছে।
-
এখনো বাংলাদেশের পরিস্থিতি অনেক দেশের তুলনায় ভালো: তথ্যমন্ত্রী
মার্চ ৩০, ২০২০ ১৭:৩০করোনাভাইরাস মোকাবিলায় সরকার ও গণমাধ্যম আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, অতীতেও দুর্যোগের সময়ে নানা ধরনের গুজব রটানো হয়, কিছু অনলাইন পোর্টাল থেকে মানুষকে আতঙ্কিত করার জন্য ভুয়া সংবাদ পরিবেশিত হয়। এই গুজব ও মিথ্যা সংবাদের বিরুদ্ধে মূলধারার গণমাধ্যমগুলো ভূমিকা রাখতে পারে এবং রাখছে।
-
ইসরাইলে করোনা: মৃত ১৬, নেতানিয়াহু আইসোলেশনে
মার্চ ৩০, ২০২০ ১৬:০৪ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন -এমন সন্দেহে সাময়িকভাবে আইসোলেশনে চলে গেছেন। নেতানিয়াহুর সংসদীয় উপদেষ্টা রিভকা পালুচ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এই সন্দেহ দেখা দিয়েছে।
-
বাংলাদেশে করোনার লক্ষণ নিয়ে ৭ জনের মৃত্যু: বিএনপির প্রতিক্রিয়া
মার্চ ৩০, ২০২০ ১৫:৫৩বিশ্বব্যাপী করোনা আতঙ্কের মাঝে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রাণঘাতী এ ভাইরাসের লক্ষণ নিয়ে মানুষ মারা যাবার খবর আসছে। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত এরকম অন্তত: সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা না গেলেও প্রশাসনের পক্ষ থেকে করোনা সন্দেহে তাদের বাড়িঘর লকডাইন করে ফেলা হয়েছে। ফলে আতঙ্ক বাড়ছে, গুজব ছড়াচ্ছে।
-
বাংলাদেশে লকডাউনের দিনগুলোতে মধ্যবিত্তের ভাবনা-চিন্তা
মার্চ ৩০, ২০২০ ১৩:০৩বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। ভাইরাসের এ বিস্তৃতির বাইরে নয়, বাংলাদেশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব জানা গেছে। তারপর থেকে আজ সর্বশেষ হিসাব অনুযায়ী- গত ২৬ মার্চ থেকে বাংলাদেশে চলছে সাধারণ ছুটি। চাকরিজীবীদের জন্য এটা অনেকটাই উপভোগ্য গৃহবন্দিত্ব। কারণ অকারণে বাইরে যেতে মানা।