-
একদিনে ৫০৪ বার মিথ্যা বলেছেন ডোনাল্ড ট্রাম্প: ওয়াশিংটন পোস্ট
জানুয়ারি ০৬, ২০২১ ০২:৪৪মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছে, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিনে ৫০০ বারের বেশি মিথ্যা কথা বলেছেন। দৈনিকটি ২০২০ সালে ট্রাম্পের মিথ্যা দাবি ও বিভ্রান্তিকর বক্তব্যের এক পরিসংখ্যান তুলে ধরে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট একদিনে ৫০০ বারের বেশি মিথ্যা কথা বলে নিজেরই মিথ্যা বলার রেকর্ড ভঙ্গ করেছেন।
-
ভারত সফর বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
জানুয়ারি ০৫, ২০২১ ১৭:৫২ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার পরিকল্পিত ভারত সফর বাতিল করেছেন। আজ (মঙ্গলবার) ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের মুখপাত্র এ কথা ঘোষণা করেছেন। চলতি মাসের শেষ দিকে বরিস জনসনের ভারত সফর করার কথা ছিল।
-
করোনা ভ্যাকসিনের জন্য একনেকে ৪,৩১৪ কোটির বেশি অনুমোদন: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
জানুয়ারি ০৫, ২০২১ ১৫:১২বাংলাদেশে “কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স” প্রকল্পের আওতায় করোনা ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও সরবরাহের জন্য মোট ৪ হাজার ৩১৪ কোটি ৪৯ লাখ ১৭ হাজার টাকা চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
-
আপাতত বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দেবে না ভারত
জানুয়ারি ০৪, ২০২১ ১০:১১ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেও আপাতত বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা সরবরাহ করা হচ্ছে না। অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের টিকা গতকাল রোববার মানবদেহে প্রয়োগের চূড়ান্ত অনুমোদন দেয় ভারত। এর পরপরই দেশটির সরকার ভ্যাকসিনটি রপ্তানিতে কয়েক মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে।
-
করোনা ভ্যাকসিন নপংসুক করে দিতে পারে- সপা এমএলসি: ভিত্তিহীন বলল ডিসিজিআই
জানুয়ারি ০৩, ২০২১ ১৭:৫৬ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির (সপা) জাতীয় সভাপতি অখিলেশ যাদব ভ্যাকসিন না দেওয়ার বিবৃতি দেওয়ার পরে এবার তার দলের এক এমএলসি আশুতোষ সিনহা বলেছেন, কোভিড ১৯-এর ভ্যাকসিনে এমন কিছু আছে যা মানুষের ক্ষতি করতে পারে।
-
আমেরিকায় চলতি মাসেই মারা যাবে এক লাখ ১৫ হাজার মানুষ
জানুয়ারি ০৩, ২০২১ ১৬:০৬আমেরিকায় চলতি জানুয়ারি মাসে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারিতে আরো এক লাখ ১৫ হাজার মানুষ মারা যাবে। করোনাভাইরাসের মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে এরইমধ্যে তিন লাখ ৪৮ হাজার মানুষ মারা গেছে।
-
করোনার টিকা নিয়ে সরকারের কর্মপরিকল্পনা জনসমক্ষে প্রকাশের দাবি বিএনপির
জানুয়ারি ০৩, ২০২১ ১৫:০৪করোনাভাইরাসের টিকা নিয়ে সরকারের কর্মপরিকল্পনা অবিলম্বে জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। আজ (রোববার) দুপুরে দলীয় চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।
-
জানুয়ারির মধ্যেই দেশে করোনা ভ্যাকসিন আসছে: স্বাস্থ্যমন্ত্রী
জানুয়ারি ০২, ২০২১ ১৫:২৩চলতি মাসেই দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম চালান এসে পৌঁছাবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। শনিবার বিকালে মানিকগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ভ্যাকসিন গ্রহণ করার জন্য প্রস্তুত। যুক্তরাজ্যের পর ভারতে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন পাওয়ায় আমরা আনন্দিত। ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে তিন কোটি ডোজের বিষয়ে চুক্তি রয়েছে।
-
ফাইজার ভ্যাকসিন গ্রহণের ১ সপ্তাহ পর নার্স করোনা পজিটিভ
ডিসেম্বর ৩০, ২০২০ ১৬:৫৯আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক নার্স ফাইজার কোম্পানির ভ্যাকসিন গ্রহণের এক সপ্তাহ পর করোনা পজিটিভ বলে প্রমাণিত হয়েছেন। মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজ এ খবর দিয়েছে।
-
একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
ডিসেম্বর ৩০, ২০২০ ১৪:০৭শ্রোতা/পাঠক! ৩০ ডিসেম্বর বুধবারে কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।