• বিহারে বিজেপির লোকেরা করোনা সংক্রমণ ছড়াচ্ছে: তেজস্বী যাদব

    বিহারে বিজেপির লোকেরা করোনা সংক্রমণ ছড়াচ্ছে: তেজস্বী যাদব

    জুলাই ১৫, ২০২০ ১১:৪২

    ভারতের বিহারের সাবেক উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, বিহারে বিজেপি’র লোকেরা করোনা সংক্রমণ ছড়াচ্ছে। তিনি আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় ওই মন্তব্য করেছেন।

  • আগেও গ্রেপ্তার হয়েছিলেন সাহেদ

    আগেও গ্রেপ্তার হয়েছিলেন সাহেদ

    জুলাই ১৫, ২০২০ ০৮:১৮

    এবার প্রথম নয় এর আগেও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন সাহেদ। জেলেও ছিলেন তিনি। জেল থেকে বেরিয়ে ভোল পাল্টে আওয়ামী লীগের নেতা পরিচয়ে চালাতে থাকেন অপকর্ম।

  • ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সাতক্ষীরায় গ্রেফতার সাহেদ, আনা হয়েছে ঢাকায়

    ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সাতক্ষীরায় গ্রেফতার সাহেদ, আনা হয়েছে ঢাকায়

    জুলাই ১৫, ২০২০ ০৭:৩৫

    করোনা চিকিৎসার নামে প্রতারণার দায়ে অভিযুক্ত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় গ্রেফতার হয়েছেন। পরিচয় আড়াল করতে বোরকা পরিহিত অবস্থায় নৌকাযোগে সীমান্ত পাড়ি দেওয়ার সময় তাকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

  • করোনা পরীক্ষার ভুয়া সনদ তৈরি নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ: কাদের

    করোনা পরীক্ষার ভুয়া সনদ তৈরি নিন্দনীয় ও শাস্তিযোগ্য অপরাধ: কাদের

    জুলাই ১৪, ২০২০ ১৪:০৬

    বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বীকার করেছেন যে, 'স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভাগের মাঝে সমন্বয়ের অভাব আছে।' আজ (মঙ্গলবার) জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত সরকারি বাসভবন থেকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, করোনার চিকিৎসা, সংক্রমণরোধ এবং অন্যান্য রোগের চিকিৎসা অব্যাহত রাখতে সুসমন্বয় প্রতিষ্ঠা জরুরি।

  • ইরানে করোনাভাইরাস: আক্রান্ত, সুস্থ ও মৃতের পরিসংখ্যান

    ইরানে করোনাভাইরাস: আক্রান্ত, সুস্থ ও মৃতের পরিসংখ্যান

    জুলাই ১৪, ২০২০ ১৩:৫২

    ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ২৫ হাজার ২৭০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬২ হাজার ১৭৩ জন।

  • বাংলাদেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৩১৬৩, সুস্থ ৪৯১০

    বাংলাদেশে করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৩১৬৩, সুস্থ ৪৯১০

    জুলাই ১৪, ২০২০ ১১:৩৩

    বাংলাদেশে আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৪২৪ জন। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৬৩ জন। আর সুস্থ হয়েছেন ৪ হাজার ৯১০ জন। 

  • ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়াল, মৃত প্রায় ২৪ হাজার

    ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়াল, মৃত প্রায় ২৪ হাজার

    জুলাই ১৪, ২০২০ ০৬:৪২

    ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৭২৭ জন। আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ, দেশে এ পর্যন্ত মোট ৯ লাখ ৬ হাজার ৭৫২ জন করোনা আক্রান্ত হয়েছে। 

  • বাংলাদেশে করোনার মধ্যে সুখবর: সুখ ফিরছে দাম্পত্য জীবনে, কমছে তালাক

    বাংলাদেশে করোনার মধ্যে সুখবর: সুখ ফিরছে দাম্পত্য জীবনে, কমছে তালাক

    জুলাই ১৩, ২০২০ ১৪:৫৬

    করোনা মহামারি মানুষের জীবন-জীবিকার সকল হিসেব ওলট-পালট করে দিয়েছে। তার মাঝেও একরকম ইতিবাচক প্রভাব পড়েছে দাম্পত্য জীবনে। পরিবারের স্বামী-স্ত্রী-সন্তান একসঙ্গে সময় কাটাতে হচ্ছে আগের চেয়ে বেশি। এতে ছোট-খাটো বিষয় নিয়ে মনোমালিন্য বা ভুল বুঝাবুঝি কমে আসছে। সহনশীলতা ও আন্তরিকতা বেড়েছে। আর কমে এসেছে বিবাহবিচ্ছেদের ঘটনা। বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরীতে অন্তত এমন একটা ইতিবাচক চিত্রই ফুটে উঠেছে।

  • ইরানে করোনায় আক্রান্ত আরও এক সংসদ সদস্যের মৃত্যু

    ইরানে করোনায় আক্রান্ত আরও এক সংসদ সদস্যের মৃত্যু

    জুলাই ১৩, ২০২০ ১৪:০৪

    ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন। একাদশ সংসদের এই সদস্যের নাম হচ্ছে ঈসা জাফারি। এ নিয়ে বর্তমান সংসদের তিন জন সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

  • বাংলাদেশে করোনাভাইরাসে আরও ৩৯ জনের মৃত্যু: নতুন শনাক্ত ৩,০৯৯

    বাংলাদেশে করোনাভাইরাসে আরও ৩৯ জনের মৃত্যু: নতুন শনাক্ত ৩,০৯৯

    জুলাই ১৩, ২০২০ ১৩:১৮

    বাংলাদেশে আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৩৯১ জন।