বাংলাদেশে করোনাভাইরাসে আরও ৩৯ জনের মৃত্যু: নতুন শনাক্ত ৩,০৯৯
https://parstoday.ir/bn/news/bangladesh-i81408-বাংলাদেশে_করোনাভাইরাসে_আরও_৩৯_জনের_মৃত্যু_নতুন_শনাক্ত_৩_০৯৯
বাংলাদেশে আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৩৯১ জন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ১৩, ২০২০ ১৩:১৮ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনাভাইরাসে আরও ৩৯ জনের মৃত্যু: নতুন শনাক্ত ৩,০৯৯

বাংলাদেশে আজ সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৩৯১ জন।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭০৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৩১৭ জন।

অধ্যাপক নাসিমা সুলতানা

সোমবার কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭৭টি ল্যাবে ১২ হাজার ৪২৩টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। 

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় মৃত ৩৯ জনের মধ্যে পুরুষ ৩০ জন এবং নারী ৯ জন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/১৩