• বাংলাদেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২, কোয়ারেন্টাইনে ১,৪১৩

    বাংলাদেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত ২, কোয়ারেন্টাইনে ১,৪১৩

    এপ্রিল ০২, ২০২০ ০৮:৫২

    বাংলাদেশে নতুন করে দুজনের দেহে করোনাভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব পাওয়া গেছে। এদের মধ্যে একজনের বয়স ৩০-৪০ ও অপরজনের ৭০-৮০ বছরের মধ্যে। আক্রান্ত দুজনই পুরুষ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬ জনে।

  • ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬১৩, মৃত ৩৫

    ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬১৩, মৃত ৩৫

    এপ্রিল ০১, ২০২০ ০৭:৪৩

    ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৬১৩ হয়েছে। মৃতের সংখ্যা ৩৫। সুস্থ হয়েছে ১৪৮ জন। আজ (বুধবার) সকালে এবিপি নিউজ হিন্দি টিভি চ্যানেলের ওয়েবসাইট ‘এবিপিলাইভ ডট কম’ ওই তথ্য জানিয়েছে। অন্যদিকে, ‘আজতক’ টিভি চ্যানেলের ওয়েবসাইটে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬১১, মৃতের সংখ্যা ৪৭ এবং ১৫৩ জন সুস্থ বলে জানানো হয়েছে।

  • বিজেপি নেতারা ত্রাণ দিতে গেলে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে: দিলীপ ঘোষ

    বিজেপি নেতারা ত্রাণ দিতে গেলে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে: দিলীপ ঘোষ

    মার্চ ৩১, ২০২০ ১৭:২২

    ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাস ঠেকাতে লকডাউন পরিস্থিতিতে মানুষের মধ্যে ত্রাণ বিলি নিয়ে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি। তাঁর দাবি, বিজেপি নেতারা ত্রাণ বিলি করতে গেলে তাদেরকে পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে।

  • নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ, ছুটি বাড়তে পারে ৯ এপ্রিল পর্যন্ত: প্রধানমন্ত্রী

    নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ, ছুটি বাড়তে পারে ৯ এপ্রিল পর্যন্ত: প্রধানমন্ত্রী

    মার্চ ৩১, ২০২০ ০৭:৩৬

    প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের কারণে নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ রাখার অনুরোধ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে করোনা পরিস্থিতিতে সাধারণ ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন তিনি।

  • দিল্লিতে তাবলিগ জামাতের কর্মসূচি থেকে করোনা, এফআইআর দায়েরের নির্দেশ

    দিল্লিতে তাবলিগ জামাতের কর্মসূচি থেকে করোনা, এফআইআর দায়েরের নির্দেশ

    মার্চ ৩১, ২০২০ ০৬:৫৭

    ভারতের রাজধানী দিল্লির নিজামুদ্দিন এলাকায় তাবলিগ জামাতের এক কর্মসূচি থেকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। দিল্লি সরকার সংশ্লিষ্ট এলাকার তাবলিগ জামাতের নেতৃত্ব দেওয়া এক মাওলানার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে। করোনা সংক্রমণের আশঙ্কায় ওই এলাকাকে সিল করে দেওয়া হয়েছে।

  • করোনা পরিস্থিতি: মসজিদে জামাত নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের নতুন নির্দেশনা

    করোনা পরিস্থিতি: মসজিদে জামাত নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের নতুন নির্দেশনা

    মার্চ ৩০, ২০২০ ১৭:৪০

    বাংলাদেশের মসজিদে নিয়মিত আজান, ইকামত, জামাত ও জুমার নামাজ অব্যাহত রাখার পক্ষে সিদ্ধান্ত ঘোষণা করেছে ইসলামিক ফাউন্ডেশন। তবে জুমা ও জামাতে মুসল্লিদের অংশগ্রহণ সীমিত রাখতে পরামর্শ দেয়া হয়েছে।

  • পশ্চিমবঙ্গে লকডাউনের মধ্যে জরুরি পরিসেবা চালু থাকবে : মমতা

    পশ্চিমবঙ্গে লকডাউনের মধ্যে জরুরি পরিসেবা চালু থাকবে : মমতা

    মার্চ ৩০, ২০২০ ১৪:৫৮

    ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যে লকডাউনের মধ্যে জরুরি পরিসেবা চালু থাকবে। তিনি আজ (সোমবার) করোনা ভাইরাস মোকাবিলা সংক্রান্ত বিষয়ে রাজ্য সচিবালয় নবান্নে বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় এ তথ্য জানান।

  • বাংলাদেশে লকডাউনের দিনগুলোতে মধ্যবিত্তের ভাবনা-চিন্তা

    বাংলাদেশে লকডাউনের দিনগুলোতে মধ্যবিত্তের ভাবনা-চিন্তা

    মার্চ ৩০, ২০২০ ১৩:০৩

    বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। ভাইরাসের এ বিস্তৃতির বাইরে নয়, বাংলাদেশ। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব জানা গেছে। তারপর থেকে আজ সর্বশেষ হিসাব অনুযায়ী- গত ২৬ মার্চ থেকে বাংলাদেশে চলছে সাধারণ ছুটি। চাকরিজীবীদের জন্য এটা অনেকটাই উপভোগ্য গৃহবন্দিত্ব। কারণ অকারণে বাইরে যেতে মানা।

  • বাংলাদেশে আরও ১ করোনা রোগী শনাক্ত : স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘দেশ ভালো আছে’

    বাংলাদেশে আরও ১ করোনা রোগী শনাক্ত : স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘দেশ ভালো আছে’

    মার্চ ৩০, ২০২০ ০৯:৫০

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়ালো। আজ (সোমবার) দুপুরে মহাখালিতে এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।