-
বাংলাদেশে করোনা সংক্রমণে ৪৫ চিকিৎসকের মৃত্যু, আক্রান্ত তিন হাজারের বেশি
জুন ২২, ২০২০ ১৭:৪১বাংলাদেশে করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৪৫ জন চিকিৎসক। এ ছাড়া, সাড়ে তিন হাজারের বেশী চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক এক হাজার ৯৭ জন, নার্স ৯৫৭ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী এক হাজার ৪৬০ জন রয়েছেন।
-
করোনাভাইরাসের মতো সরকারও জনগণের শ্বাস চেপে ধরেছে: রিজভী
জুন ২২, ২০২০ ১৩:৪২করোনাভাইরাস যেমন মানুষের নি:শ্বাস বন্ধ করে দেয় ঠিক তেমনিভাবে সরকারও জনগণের শ্বাস চেপে ধরেছে। সরকার এতোটাই নির্বিবেক ও বেপরোয়া যে, হরিলুট হওয়া সরকারি অর্থের ঘাটতি পূরণে গরীব মানুষের শরীর থেকে রক্ত টেনে নিচ্ছে।
-
হাত ধোয়ার ২০ সেকেন্ডের অলসতা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে: কাদের
জুন ২২, ২০২০ ১৩:০৬আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনার বিস্তার রোধে ঝুঁকি বিবেচনায় চিহ্নিত রেড জোন এলাকায় লকডাউন কঠোরভাবে পালনের আহ্বান জানিয়েছেন।
-
বাংলাদেশে করোনায় মৃত্যু দেড় হাজার ছাড়াল; ২৪ ঘন্টায় আরো ৩৮ জনের মৃত্যু
জুন ২২, ২০২০ ১১:৫৫বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরো ৩৮ জনের মৃত্যুর মধ্য দিয়ে এ যাবৎ মোট সংখ্যা দেড় হাজার অতিক্রম করেছে। আজ (সোমবার) করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
-
ভারতে করোনাভাইরাসে একদিনে রেকর্ড ৪৪৫ জনের মৃত্যু, আক্রান্ত প্রায় ১৫ হাজার
জুন ২২, ২০২০ ১০:৩৫ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এছাড়া, ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮২১ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। দেশে এ পর্যন্ত ৪ লাখ ২৫ হাজার ২৮২ জন করোনা আক্রান্ত এবং মোট ১৩ হাজার ৬৯৯ জনের মৃত্যু হয়েছে।
-
বেশি বেশি পরীক্ষাই করোনা বাড়াচ্ছে!: ট্রাম্পের আরও এক উদ্ভট দাবি!
জুন ২১, ২০২০ ১৫:৪২মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ২৩ লাখ ছাড়িয়ে গেছে এবং করোনায় আক্রান্তদের মৃত্যুর মিছিলের দিক থেকেও দেশটি রয়েছে বিশ্বের শীর্ষ পর্যায়ে।
-
বিশ্ব মহামারী করোনায় সৃষ্ট বিপর্যয়ে অসহায় বহু মানুষ
জুন ২১, ২০২০ ১৪:১৫বিশ্ব মহামারী করোনায় অসহায় হয়ে সংসারের খরচ মেটানোর জন্য ৬ষ্ঠ শ্রেণীর জিহাদ এখন রিক্সাচালক। শুধু জিহাদ নয়, জিহাদের মত বহু নর-নারী এখন বিভিন্নভাবে কষ্ট করে জীবন ও জীবিকা নির্বাহ করছেন।
-
করোনাভাইরাস: বাংলাদেশে ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৩১
জুন ২১, ২০২০ ১০:৪১বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৪৬৪ জনে পৌঁছল। এ ছাড়া গত একদিনে আরো তিন হাজার ৫৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে দেশে মোট এক লাখ ১২ হাজার ৩০৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
-
বাংলাদেশে ১৪ সংসদ সদস্য করোনায় আক্রান্ত: ১৭০ জনের নমুনা পরীক্ষা চলছে
জুন ২১, ২০২০ ০৮:০৩বাংলাদেশের জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনের বাকি কার্যদিবসগুলোতে যেসব সংসদ সদস্য অংশ নেবেন, তাদের করোনাভাইরাসজনিত কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়েছে। সংসদের মেডিকেল সেন্টারে শনিবার ২০ জন সংসদ সদস্য পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। আজ (রোববার) আরও ৪৫ জন দিয়েছেন। সব মিলিয়ে দুই দিনে নমুনা দিয়েছেন ৬৫ জন। সোমবারও সাংসদদের নমুনা সংগ্রহ করা হবে।
-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়াল, একদিনে রেকর্ডসংখ্যক আক্রান্ত
জুন ২১, ২০২০ ০৭:৪০ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ১০ হাজার ৪৬১ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ১৫ হাজার ৪১৩ জন নতুনভাবে আক্রান্ত হয়েছে। একইসময়ে ৩০৬ জন মারা গেছেন। দেশে করোনায় এ পর্যন্ত ১৩ হাজার ২৫৪ জন মারা গেছেন। আজ (রোববার) সকাল ৯ টা ২৩ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।