করোনাভাইরাস: বাংলাদেশে ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৫৩১
https://parstoday.ir/bn/news/bangladesh-i80834-করোনাভাইরাস_বাংলাদেশে_২৪_ঘণ্টায়_৩৯_জনের_মৃত্যু_শনাক্ত_৩৫৩১
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৪৬৪ জনে পৌঁছল। এ ছাড়া গত একদিনে আরো তিন হাজার ৫৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে দেশে মোট এক লাখ ১২ হাজার ৩০৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ২১, ২০২০ ১০:৪১ Asia/Dhaka
  • অধ্যাপক ডা. নাসিমা সুলতানা
    অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৪৬৪ জনে পৌঁছল। এ ছাড়া গত একদিনে আরো তিন হাজার ৫৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে দেশে মোট এক লাখ ১২ হাজার ৩০৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ (রোববার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৪২ হাজার ৯৪৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৬৬ শতাংশ।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, দেশে আরটি-পিসিআর ল্যাব আছে ৬২টি। টেকনিক্যাল সমস্যা কারণে দু’টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি। আজ ৬০ ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৭১০টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৫৮৫টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৬৬ শতাংশ। দেশে এ পর্যন্ত ছয় লাখ ১২ হাজার ১৬৪টি  নমুনা পরীক্ষা করা হয়েছে বলে তিনি জানান।

অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৩১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ১৯ হাজার ৮১৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৯০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৫৬ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৭ হাজার ৬২৪ জন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে বিভিন্ন মেয়াদে ছুটি বাড়িয়ে সর্বশেষ ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দেশের ইতিহাসের দীর্ঘ এ ছুটির পর স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে থেকে অফিস-আদালত খোলা হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চালু হয়েছে গণপরিবহনও।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২১