-
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়াল, মৃত ২,২৯৩
মে ১২, ২০২০ ১০:১৩ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৭৫৬ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ২৯৩। আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় ২২১ জনসহ ১,০০৭ পুলিশ সদস্য করোনা আক্রান্ত
মে ১১, ২০২০ ১১:১৮ভারতের মহারাষ্ট্রে একদিনে ২২১ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টার মধ্যে ২২১ পুলিশ সদস্যের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ১৮ জন কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার ২০৩ জন পুলিশ সদস্য রয়েছেন। আজ (সোমবার) গণমাধ্যমে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
-
বাংলাদেশে একদিনে সর্বোচ্চ ১০৩৪ জনের করোনা শনাক্ত, আরও ১১ জনের মৃত্যু
মে ১১, ২০২০ ১০:২৮বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩৯ জনে। এ ছাড়া, নতুন করে আরও এক হাজার ৩৪ জন আক্রান্ত হয়েছেন। গত দুই মাসে এটাই একদিনে সর্বোচ্চ শনাক্ত রোগীর সংখ্যা। সবমিলিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৯১ জন।
-
ভারতে করোনা আক্রান্ত প্রায় ৬৩ হাজার, মৃতের সংখ্যা বেড়ে ২১০৯
মে ১০, ২০২০ ১৪:৫০ভারতে এ পর্যন্ত ৬২ হাজার ৯৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ১০৯। ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২৭৭ জন আক্রান্ত এবং ১২৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এপর্যন্ত মোট ১৯ হাজার ৩৫৮ জন সুস্থ হয়েছেন। আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
করোনা: বাংলাদেশে একদিনে সর্বোচ্চ ৮৮৭ জন শনাক্ত, মৃত্যু আরও ১৪ জনের
মে ১০, ২০২০ ১০:৪৫বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২২৮ জনে। এ ছাড়া, আক্রান্ত আরও ৮৮৭ জনকে শনাক্ত করা হয়েছে। এটি ২৪ ঘণ্টায় শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। সবমিলিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১৪ হাজার ৬৫৭ জনকে শনাক্ত করা হয়েছে।
-
বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ২ লাখ ৮০ হাজার ছাড়াল, শনাক্ত ৪১ লাখের বেশি
মে ১০, ২০২০ ১০:১৯বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাস কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া, ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে ৪১ লাখ ১৫ হাজারের বেশি মানুষের শরীরে। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪৬ হাজার ২১৫ জন।
-
করোনাভাইরাস: বাংলাদেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৩৬, মৃত ৮, সুস্থ ৩১৩
মে ০৯, ২০২০ ১০:২৩বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২১৪ জন মারা গেলেন। নতুন করে শনাক্ত হয়েছেন ৬৩৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭০ জনে।
-
ভারতে বিএসএফ, সিআরপিএফ ও পুলিশের ১১০০ সদস্য করোনায় আক্রান্ত
মে ০৯, ২০২০ ০৭:৩৭ভারতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থেকে শুরু করে দিল্লি পুলিশের ১১০০ জওয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ (শনিবার) এবিপিলাইভ ডটকম সূত্রে প্রকাশ, আধাসামরিক বাহিনী বিএসএফ, সিএপিএফ, এসপিআরএফ, আইটিবিপি এবং দিল্লি পুলিশের ১ হাজার একশ’র বেশি জওয়ান করোনা সংক্রমিত হয়েছে। যে গতিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে, তাতে ‘ফ্রন্টলাইন যোদ্ধা’ হিসেবে কাজ করা জওয়ানদের পক্ষে ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
-
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার, ৮ দিনে ৪৩ শতাংশের মৃত্যু
মে ০৮, ২০২০ ১৪:১২ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৩৪২ জনে। করোনা সংক্রমণের কারণে এ পর্যন্ত ১ হাজার ৮৮৬ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৯০ জন করোনা রোগী বেড়েছে এবং ১০৩ জন মারা গেছে। এপর্যন্ত ১৬ হাজার ৫৪০ জন সুস্থ হয়েছেন। আজ (শুক্রবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
করোনাভাইরাস: বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২ লাখ ৭১ হাজার, সুস্থ সাড়ে ১৩ লাখ
মে ০৮, ২০২০ ১১:২০বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাস কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ৭১ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া, ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে ৩৯ লাখ ৩২ হাজারের বেশি মানুষের শরীরে। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ লাখ ৪৯ হাজার ১২১ জন।