• দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনার মধ্যে কানাডা’র নাগরিককে মৃত্যুদণ্ড দিল চীন

    দ্বিপক্ষীয় সম্পর্কে উত্তেজনার মধ্যে কানাডা’র নাগরিককে মৃত্যুদণ্ড দিল চীন

    মে ০১, ২০১৯ ০২:৪৩

    চীনের একটি আদালত মাদক চোরাচালানের অভিযোগে কানাডার আরো এক নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে। দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি আদালত গতকাল (মঙ্গলবার) এক রায়ে ঘোষণা করে, কানাডার নাগরিক ফ্যান ওয়েই’সহ আরো ১০ জনকে আন্তর্জাতিক মাদক সিন্ডিকেট পরিচালনার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হলো। ওই ১০ জনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর একজন করে নাগরিক রয়েছেন।

  • সংকটে ট্রুডো সরকার: আরো এক মন্ত্রীর পদত্যাগ

    সংকটে ট্রুডো সরকার: আরো এক মন্ত্রীর পদত্যাগ

    মার্চ ০৫, ২০১৯ ১১:২৭

    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন সরকার থেকে আরো একজন মন্ত্রী পদত্যাগ করেছেন। তিনি হলেন ট্রেজারি বোর্ডের প্রেসিডেন্ট জেন ফিলপট। সম্প্রতি তাকে ট্রুডো সরকারের মন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। ফিলপট সরকারি বাজেট সংক্রান্ত দায়িত্বে ছিলেন।

  • ভেনিজুয়েলায় সামরিক আগ্রাসনের বিরোধিতা করল ‘লিমা গ্রুপ’

    ভেনিজুয়েলায় সামরিক আগ্রাসনের বিরোধিতা করল ‘লিমা গ্রুপ’

    জানুয়ারি ৩০, ২০১৯ ১১:৪৭

    ভেনিজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের প্রচণ্ড বিরোধিতা করেছে কানাডাসহ লাতিন আমেরিকার ১৩টি দেশ। ভেনিজুয়েলায় যখন আমেরিকা সামরিক আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে বলে খবর বেরিয়েছে তখন লিমা গ্রুপ নামে পরিচিত এসব দেশ ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করল।

  • হুয়াওয়ের কর্মকর্তাকে দেশে ফিরতে দিন: কানাডার প্রতি চীন

    হুয়াওয়ের কর্মকর্তাকে দেশে ফিরতে দিন: কানাডার প্রতি চীন

    জানুয়ারি ২৮, ২০১৯ ১৫:৪৭

    চীনে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে বরখাস্তের ঘটনাকে গুুরুত্বই দিচ্ছে না বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং শুয়াং বলেছেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চীনে নিযুক্ত তার দেশের রাষ্ট্রদূত জন ম্যাককালামকে বরখাস্ত করেছেন। এটা একটা স্বাভাবিক বিষয়। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়।

  • রাশিয়ার ২ বোমারু বিমান তাড়িয়ে দিল আমেরিকা ও কানাডা

    রাশিয়ার ২ বোমারু বিমান তাড়িয়ে দিল আমেরিকা ও কানাডা

    জানুয়ারি ২৭, ২০১৯ ১৭:৫২

    রাশিয়ার দুটি বোমারু বিমানকে তাড়া করে পিছু হটতে বাধ্য করেছে আমেরিকা  ও কানাডার চারটি যুদ্ধবিমান। শুক্রবার রাশিয়ার বিমান দুটি আর্কটিক অঞ্চলের কানাডীয় এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের কাছ দিয়ে ওড়ার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কম্যান্ড বা নোরাড।

  • চীনে নিযুক্ত রাষ্ট্রদূতকে সরিয়ে দিলেন কানাডার প্রধানমন্ত্রী

    চীনে নিযুক্ত রাষ্ট্রদূতকে সরিয়ে দিলেন কানাডার প্রধানমন্ত্রী

    জানুয়ারি ২৭, ২০১৯ ০৬:১৭

    কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চীনে নিযুক্ত তার দেশের রাষ্ট্রদূত জন ম্যাককালামকে বরখাস্ত করেছেন। চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের সিনিয়র নির্বাহী মেং ওয়াংঝু’কে আমেরিকার কাছে হস্তান্তর প্রসঙ্গে ম্যাককালাম বিতর্কিত মন্তব্য করার পর তাকে সরিয়ে দেয়া হলো।

  • আটক রবার্টকে ক্ষমা করে দিন: চীনকে কানাডা

    আটক রবার্টকে ক্ষমা করে দিন: চীনকে কানাডা

    জানুয়ারি ১৬, ২০১৯ ১১:১২

    মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগে আটক রবার্ট লওয়েড শেলেনবার্গকে ক্ষমা করে দেয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে কানাডা। চীনের বিচার ব্যবস্থার সার্বভৌমত্বের ওপর সম্মান দেখানোর জন্য কানাডার প্রতি বেইজিং আহ্বান জানানোর পর অটোয়া আটক রবার্ট শেলেনবার্গকে ক্ষমা করার জন্য এই আহ্বান জানালেন।

  • মাদক পাচারের অপরাধে চীনে এবার কানাডার নাগরিকের মৃত্যুদণ্ড

    মাদক পাচারের অপরাধে চীনে এবার কানাডার নাগরিকের মৃত্যুদণ্ড

    জানুয়ারি ১৫, ২০১৯ ০৬:২৮

    চীনের একটি আপিল আদালত কানাডার এক নাগরিককে মাদক পাচারের অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে। রবার্ট শেলেনবার্গ নামের ওই কানাডীয় নাগরিককে ২০১৮ সালে ১৫ বছরের কারাদাণ্ড দিয়েছিল একটি নিম্ন আদালত। কিন্তু আপিল আদালত সোমবার তার রায়ে বলেছে, অপরাধের তুলনায় তার আগের শাস্তি অনেক নমনীয় ছিল।

  • সৌদি সেই তরুণী ঠাঁই পেলেন কানাডায়

    সৌদি সেই তরুণী ঠাঁই পেলেন কানাডায়

    জানুয়ারি ১২, ২০১৯ ০৮:০৯

    দেশ থেকে পালিয়ে শরণার্থী হিসেবে আশ্রয় চাওয়া সৌদি তরুণী রাহাফ মোহাম্মেদ আল-কুনুন শেষ পর্যন্ত কানাডায় ঠাঁই পেয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর কুনুনকে আশ্রয় দেয়ার অনুরোধ করেছিল এবং আমরা তা গ্রহণ করেছি।”

  • তবুও কানাডা থেকে ট্যাংক পাচ্ছে সৌদি আরব

    তবুও কানাডা থেকে ট্যাংক পাচ্ছে সৌদি আরব

    ডিসেম্বর ২৪, ২০১৮ ২০:৫৩

    কানাডা থেকে সৌদি আরবের পথে ট্যাংক এবং সাঁজোয়া যানের একটি বিশাল চালান পাঠানো হয়েছে। সৌদি আরবের সঙ্গে কানাডার ১,৩০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি স্থগিত করতে অটোয়া প্রস্তুত রয়েছে বলে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঘোষণা দেয়ার পরও এসব সামরিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।