-
পদত্যাগ করলেন আফগান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব
আগস্ট ১৩, ২০২১ ০৫:৫৮আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিব পদত্যাগ করেছেন। তালেবানের হামলায় যখন আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং তাদের হাতে একের পর এক শহরের পতন হচ্ছে তখন নিজের পদ থেকে সরে দাঁড়ালেন মুহিব।
-
মাজার শরিফের ইরানি কনস্যুলেট সাময়িকভাবে কাবুলে স্থানান্তর
আগস্ট ১৩, ২০২১ ০৩:৩০আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের কেন্দ্রীয় শহর মাজার শরিফের ইরানি কনস্যুলেট সাময়িক বন্ধ ঘোষণা করে এর কার্যক্রম রাজধানী কাবুলে স্থানান্তর করা হয়েছে।
-
আফগান সেনাপ্রধান বরখাস্ত; নয়া সেনাপ্রধান জেনারেল আলীজাই
আগস্ট ১২, ২০২১ ০১:৫৮আফগানিস্তানের সেনাপ্রধান ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে বরখাস্ত করে জেনারেল হেবাতুল্লাহ আলীজাইকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। জেনারেল আলীজাই এতদিন আফগান বিশেষ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। ওই পদে সেনাবাহিনীর ২১৫ নম্বর ডিভিশনের কমান্ডার সামি সাদাতকে নিয়োগ দেয়া হয়েছে।
-
‘বাণিজ্যিক ফ্লাইটে অবিলম্বে আফগানিস্তান ত্যাগ করুন’
আগস্ট ০৮, ২০২১ ০৬:৪৪আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি ‘শোচনীয়’ হয়ে পড়ায় আমেরিকা ও ব্রিটেন তাদের নাগরিকদের ‘অবিলম্বে’ দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে। কাবুলস্থ মার্কিন দূতাবাস বলেছে, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নাজুক হওয়ার কারণে তাদের কর্মী সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। কাজেই কাবুলের বাইরে থাকা মার্কিন নাগরিকদের সেবা প্রদান করা সম্ভব নাও হতে পারে।
-
আফগান প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে সমন্বিত হামলা; সব আক্রমণকারী ‘নিহত’
আগস্ট ০৪, ২০২১ ০২:১৩আফগানিস্তানের রাজধানী কাবুলের শেরপুর এলাকায় সেদেশের প্রতিরক্ষামন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্যের বাড়িতে একযোগে চালানো হামলা প্রতিহত করা হয়েছে বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় খবর দিয়েছে। এটি দাবি করেছে, মঙ্গলবার রাতের ওই ঘটনায় ‘সব হামলাকারীকে হত্যা’ করা হয়েছে।
-
নিজ নাগরিকদের আফগানিস্তান ত্যাগ করার আহ্বান জানাল ইরান
আগস্ট ০২, ২০২১ ০১:৪৭আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটিতে অবস্থানরত ইরানি নাগরিকদের সেদেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছে তেহরান।কাবুলস্থ ইরান দূতাবাস এক বিবৃতিতে জরুরি সতর্কবাণী উচ্চারণ করে বলেছে, রাজধানী কাবুলের বাইরের শহরগুলোতে অবস্থানরত ইরানিরা যেন অবিলম্বে আফগানিস্তান ত্যাগ করে।
-
আফগান সেনা অভিযানে চেচেন জঙ্গিসহ ১৩১ তালেবান নিহত
আগস্ট ০১, ২০২১ ০১:৫৮আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে গত ২৪ ঘণ্টার সেনা অভিযানে বিদেশি জঙ্গিসহ ১৩১ তালেবান সদস্য নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাবুল থেকে আইআরআইবি এ তথ্য জানিয়েছে।
-
হেলিকপ্টার ভূপাতিত করার দাবি তালেবানের; কাবুল বলল- যান্ত্রিক ত্রুটি
জুলাই ২৮, ২০২১ ০২:৩৭যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সেনাবাহিনী ও তালেবানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। গত ২৪ ঘণ্টায় তালেবানের হাতে দেশটির নুরিস্তান প্রদেশের বার্গমাতাল জেলার পতন হয়েছে। এছাড়া, সেনাবাহিনীর অভিযানে ১৭৮ তালেবান সদস্যের নিহত হওয়ার পাশাপাশি একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
-
উজবেকিস্তান সীমান্তের কালদার জেলা পুনরুদ্ধার করল আফগান সেনাবাহিনী
জুলাই ২৭, ২০২১ ০১:৪২আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বল্খ প্রদেশের কালদার জেলার নিয়ন্ত্রণ তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। জেলাটি তাজিকিস্তান ও উজবেকিস্তান সীমান্তে অবস্থিত। তালেবান এর আগে আফগানিস্তানের সীমান্তবর্তী শতকরা ৯০ ভাগ জেলা দখল করার দাবি করেছিল।
-
চলমান সংঘর্ষে অগ্রগতির দাবি করল আফগান সরকার ও তালেবান
জুলাই ২৬, ২০২১ ০৩:৪৩আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবানের বিরুদ্ধে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। তালেবান দেশটির কুনার প্রদেশের ‘নারি’ জেলা নতুন করে দখল করার দাবি করেছে। অন্যদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টার সংঘর্ষে তালেবানের ‘ভয়াবহ’ ক্ষয়ক্ষতি হয়েছে।