-
ভারতের কাছ থেকে অস্ত্র সাহায্য পাওয়া খবর অস্বীকার করল আফগানিস্তান
জুলাই ১৪, ২০২১ ০৬:২৭ভারত গোপনে আফগানিস্তানে অস্ত্রসাহায্য পাঠিয়েছে বলে পাকিস্তানের কোনো কোনো গণমাধ্যম যে খবর দিয়েছে তা অস্বীকার করেছে আফগান সরকার। নয়াদিল্লিস্থ আফগান দূতাবাস বলেছে, পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ সংক্রান্ত যে খবর প্রকাশ করেছে তার কোনো ভিত্তি নেই।
-
আইএস আমাদের শত্রু পাকিস্তান আমাদের দ্বিতীয় আবাস: তালেবান মুখপাত্র
জুলাই ১৪, ২০২১ ০৩:১৪আফগানিস্তানের তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে (আইএস) তাদের শত্রু বলে অভিহিত করেছেন। তিনি মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেছেন, “দায়েশ আমাদের শত্রু এবং সকল মুসলিম দেশ এই গোষ্ঠীর বিরোধী।” তালেবানের সঙ্গে এই জঙ্গি গোষ্ঠীর কোনো রকম সম্পর্ক নেই বলে জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন।
-
‘কালা নু’ শহর থেকে তালেবানকে হটিয়ে দেয়া হয়েছে: কাবুল
জুলাই ১৪, ২০২১ ০২:৫০আফগানিস্তানের বাগদিস প্রদেশের কেন্দ্রীয় শহর ‘কালা নু’ থেকে তালেবান অস্ত্রধারীদের বিতাড়িত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আমান। তিনি বলেছেন, কালা নু পুনরুদ্ধাদের অভিযানে ‘শত শত তালেবান হতাহত’ হয়েছে।
-
তালেবানের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নির্ভর করছে সংলাপের ওপর: ইরান
জুলাই ১৪, ২০২১ ০২:৩২ইরান বলেছে, অস্ত্রের জোরে নয় বরং একমাত্র রাজনৈতিক আলোচনার মাধ্যমে আফগানিস্তানের তালেবান আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক সাইয়্যেদ রাসূল মুসাভি এ মন্তব্য করেছেন।
-
তালেবান গোয়েন্দা প্রধানকে হত্যা করার কথা ঘোষণা করল আফগানিস্তান
জুলাই ১৩, ২০২১ ০০:৩১আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, দেশটির বিশেষ পুলিশ বাহিনী তালেবানের গোয়েন্দা প্রধানকে হত্যা করেছে। এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোররাতে লগার প্রদেশে তাকে হত্যা করা হয়।
-
তালেবানের প্রতি সমর্থন বন্ধ করুন: পাকিস্তানকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়
জুলাই ১২, ২০২১ ০১:৪৬আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়।কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূতের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আমান বলেছেন, ইসলামাবাদ আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে উদ্বিগ্ন হয়ে থাকলে পাকিস্তানের উচিত তালেবানকে পৃষ্ঠপোষকতা দেয়া বন্ধ করা।
-
কাবুল বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিচ্ছে তুরস্ক: এরদোগান
জুলাই ১০, ২০২১ ০৭:২৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চলে যাওয়ার পর কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করার ব্যাপারে তার দেশের সঙ্গে মার্কিন সরকারের সমঝোতা হয়েছে। তিনি আরো বলেছেন, তুর্কি সেনারা কীভাবে এই বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করবে তার ‘সবদিক’ সম্পর্কে বিস্তারিত চুক্তি হয়েছে।
-
গোটা দেশ দখল করার তালেবান দাবির জবাব দিল আফগান সরকার
জুলাই ১০, ২০২১ ০৩:২২তালেবান চাইলে মাত্র দুই সপ্তাহের মধ্যে গোটা আফগানিস্তান দখল করতে পারে বলে এই গোষ্ঠীর নেতারা যে দাবি করেছেন তার জবাব দিয়েছে কাবুল। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘বিদেশিদের তাবেদারি’ বাদ দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে।
-
সৈন্য স্থানান্তরের অর্থ তালেবানের হাতে জেলার পতন নয়: কাবুল
জুলাই ০৫, ২০২১ ০৬:১৭আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক অ্যারিয়ান বলেছেন, নিরাপত্তা বাহিনীকে এক স্থান থেকে আরেক স্থানে সরিয়ে নেয়ার অর্থ তালেবানের হাতে বিভিন্ন জেলার পতন নয়।
-
চলছে সংঘর্ষ; ৩ জেলা পুনরুদ্ধার, তালেবানের হাতে ২ জেলার পতন
জুন ৩০, ২০২১ ০৭:২৫আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবানের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে এবং দু’পক্ষের মধ্যে বিভিন্ন জেলার হাতবদল অব্যাহত রয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেনাবাহিনী তিনটি জেলা পুনরুদ্ধার করেছে এবং দু’টি জেলা নতুন করে তালেবানের দখলে চলে গেছে।