-
জয়তুন গাছ লাগিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বললেন, ফিলিস্তিনিদের সব সময় স্মরণ করি আমরা
মার্চ ০৫, ২০২৪ ১৬:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরান যে সব সময় ফিলিস্তিনিদের পক্ষে কাজ করে এবং ফিলিস্তিনিদেরকে স্মরণে রাখে তা আজ আবারও তুলে ধরেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি আজ (মঙ্গলবার) তিনটি গাছের চারা রোপণের পর বলেছেন, 'আজ যেসব গাছ লাগানো হয়েছে তার মধ্যে একটি হলো জয়তুন গাছ, মজলুম ও প্রতিরোধী ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সহমর্মিতা প্রকাশ করে এই গাছটি লাগানো হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সালাম পৌঁছে দিতে এটি একটি প্রতীকি পদক্ষেপ। এর মাধ্যমে বলতে চাই আমরা বৃক্ষরোপণের ক্ষেত্রেও ফিলিস্তিনিদের কথা মনে রাখি।'
-
পবিত্র রমজানের আগেই গাজায় যুদ্ধবিরতির চুক্তি হতে পারে: সূত্র
মার্চ ০৪, ২০২৪ ০৫:৪২গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের প্রায় পাঁচ মাসের গণহত্যা বন্ধ করার আলোচনায় অংশ নিতে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদল কায়রো সফলে গেছে।
-
ইসরাইলি গণহত্যায় সবুজ সংকেত দিয়েছে আমেরিকা: ইলহান ওমর
মার্চ ০২, ২০২৪ ০৬:১৯অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালাতে ইহুদিবাদী ইসরাইলকে মার্কিন সরকার সবুজ সংকেত দিয়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর। তিনি তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সামরিক সহায়তাকে ‘রাষ্ট্র-নিয়ন্ত্রিত সহিংসতা’ বলে উল্লেখ করেছেন।
-
অ্যারন বুশনেল আমেরিকার 'জাগ্রত বিবেক': ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১২:২৩ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যাকারী মার্কিন বিমান বাহিনীর সদস্য অ্যারন বুশনেলের ভূয়সী প্রশংসা করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
ফিলিস্তিনিদের দুর্ভিক্ষে ফেলার জন্য ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতেই হবে
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১০:১২জাতিসংঘের খাদ্য অধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি মাইকেল ফাখরি বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ এবং ইচ্ছাকৃতভাবে সেখানকার ফিলিস্তিনিদেরকে দুর্ভিক্ষের মুখে ফেলার কারণে ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।
-
গাজা আগ্রাসন বন্ধ হলেই কেবল লোহিত সাগরে হামলা থামবে: ইয়েমেন
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ০৬:৪৪গাজ উপত্যকায় ইসরাইলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে গত নভেম্বর মাস থেকে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী বাণিজ্যিক জাহাজে হামলা করে আসছে ইয়েমেন। এরপর গতমাসে ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা শুরু করার পর থেকে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোতেও হামলা শুরু করে সানা।
-
ইসরাইলের নাৎসিবাদী এজেন্ডা বাস্তবায়নের পক্ষে কাজ করবে মার্কিন ভেটো
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ০৯:৫৫ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে তৃতীয় দফায় আমেরিকা ভেটো দিয়ে মূলত ইহুদিবাদী ইসরাইলের নাৎসিবাদী এজেন্ডা বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছে। আমেরিকার এই ভেটো দেয়ার বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে হামাস।
-
এবার ড্রোন দিয়ে মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইয়েমেন
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ০৮:০৭এডেন সাগরে একটি ব্রিটিশ কারগো জাহাজ ডুবিয়ে দেয়ার পর এবার ড্রোন ব্যবহার করে ‘কয়েকটি’ মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের বিমান বাহিনী। দেশটির হুথি সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি মঙ্গলবার রাতে এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
-
আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানাল ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ০৭:৪০অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি নারী ও মেয়েদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের নিষ্ঠুর অপরাধযজ্ঞের ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
-
গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাবে তৃতীয়বারের মতো ভেটো দিল আমেরিকা
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ০৬:৫৪ইসরাইলি বাহিনীর ভয়াবহ গণহত্যার শিকার গাজা উপত্যকায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা আরেকটি প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা। গতরাতে নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার পক্ষ থেকে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল।