গাজা আগ্রাসন বন্ধ হলেই কেবল লোহিত সাগরে হামলা থামবে: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i134988-গাজা_আগ্রাসন_বন্ধ_হলেই_কেবল_লোহিত_সাগরে_হামলা_থামবে_ইয়েমেন
গাজ উপত্যকায় ইসরাইলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে গত নভেম্বর মাস থেকে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী বাণিজ্যিক জাহাজে হামলা করে আসছে ইয়েমেন। এরপর গতমাসে ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা শুরু করার পর থেকে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোতেও হামলা শুরু করে সানা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ০৬:৪৪ Asia/Dhaka
  • গাজা আগ্রাসন বন্ধ হলেই কেবল লোহিত সাগরে হামলা থামবে: ইয়েমেন

গাজ উপত্যকায় ইসরাইলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে গত নভেম্বর মাস থেকে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী বাণিজ্যিক জাহাজে হামলা করে আসছে ইয়েমেন। এরপর গতমাসে ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা শুরু করার পর থেকে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোতেও হামলা শুরু করে সানা।

গতকাল (মঙ্গলবার) আব্দুস-সালামের কাছে জানতে চাওয়া হয়, গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হলে লোহিত সাগরে তাদের হামলা বন্ধ হবে কিনা। উত্তরে তিনি বলেন, গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করে সেখানে অবাধে মানবিক ত্রাণ পৌঁছাতে দিলে আমরা হামলা বন্ধ করার বিষয়টি বিবেচনা করব।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি গণহত্যা অভিযানে এ পর্যন্ত প্রায় ৩০,০০০ ফিলিস্তিনি নিহত এবং ৭০,০০০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

ইয়েমেনে হুথি আনসারুল্লাহ আন্দোলন এ বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে, গাজা গণহত্যায় ইসরাইলের পক্ষ অবলম্বন করেনি- এমন কোনো দেশের জাহাজে তারা হামলা চালাবে না। কিন্তু তারপরও বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান লোহিত সাগর দিয়ে তাদের জাহাজ চালানো পুরোপুরি বন্ধ রেখেছে।#

 পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।