• স্বশাসন কর্তৃপক্ষকে গাজাবাসী কোনোভাবেই মেনে নেবে না: হামাস

    স্বশাসন কর্তৃপক্ষকে গাজাবাসী কোনোভাবেই মেনে নেবে না: হামাস

    ডিসেম্বর ১৩, ২০২৩ ১২:০০

    ফিলিস্তিন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে: "হামাসের পরে" বলে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না।

  • উপর্যুপরি সাইবার হামলায় উদ্বেগে ইসরাইল; 'এটা যুদ্ধের নয়া ফ্রন্ট'

    উপর্যুপরি সাইবার হামলায় উদ্বেগে ইসরাইল; 'এটা যুদ্ধের নয়া ফ্রন্ট'

    ডিসেম্বর ১৩, ২০২৩ ১১:১৬

    অবরুদ্ধ গাজায় ইসরাইলের নারকীয় হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্বের সচেতন ও বিবেকবান মহলের তৎপরতা দিন দিন বাড়ছে। ইসরাইলে সাইবার হামলা ব্যাপকভাবে বেড়েছে। ইহুদিবাদী ইসরাইলের সাইবার নিরাপত্তা সংস্থাগুলো বলছে, ইসরাইলে গত দুই মাসে সেখানে ব্যক্তিগত তথ্য ফাঁসের দুই হাজারের বেশি ঘটনা ঘটেছে যা স্বাভাবিক প্রবণতার ১০ গুণ। বলা হচ্ছে, ইহুদিবাদী ইসরাইলের ইতিহাসে এটাই সবচেয়ে বড় সাইবার হামলা।

  • গাজায় নির্বিচার বোমা হামলার জন্য সমর্থন হারাচ্ছে ইসরাইল: বাইডেন

    গাজায় নির্বিচার বোমা হামলার জন্য সমর্থন হারাচ্ছে ইসরাইল: বাইডেন

    ডিসেম্বর ১৩, ২০২৩ ১০:৪১

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক জনগণের ওপর নির্বিচারে বোমাবর্ষণের জন্য ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে। গতকাল (মঙ্গলবার) নির্বাচনী তহবিল সংগ্রহের এক সভায় প্রেসিডেন্ট বাইডেন একথা বলেন। একই সঙ্গে তিনি ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার সরকারে পরিবর্তন আনার আহ্বান জানান।

  • ইহুদিবাদী ফুটবল দলকে স্পন্সর করবে না পুমা

    ইহুদিবাদী ফুটবল দলকে স্পন্সর করবে না পুমা

    ডিসেম্বর ১৩, ২০২৩ ১০:৪১

    ক্রীড়া সামগ্রী বিক্রির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোম্পানি পুমা ইহুদিবাদী ইসরাইলের ফুটবল দলকে স্পন্সর করার চুক্তি বাতিল করেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার সেনারা যখন দুই মাসের বেশি সময় ধরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে তখন এই সিদ্ধান্তের কথা জানালো কোম্পানিটি।

  • ইসরাইলের আরো ৮ সেনা নিহত, রয়েছেন লেফটেন্যান্ট কর্নেলসহ ৬ কর্মকর্তা

    ইসরাইলের আরো ৮ সেনা নিহত, রয়েছেন লেফটেন্যান্ট কর্নেলসহ ৬ কর্মকর্তা

    ডিসেম্বর ১৩, ২০২৩ ১০:৩৯

    দখলদার ইসরাইলের বর্বর সেনারা গাজা উপত্যকায় যুদ্ধ করতে গিয়ে ক্রমেই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ছে। গতকাল (মঙ্গলবার) একদিনেই ইসরাইলের আরো আট সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে খোদ ইসরাইল। নিহত সেনাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল এবং চারজন মেজর রয়েছেন বলে জানিয়েছি ইসরাইল।

  • লোহিত সাগরে ৪টি যুদ্ধজাহাজ মোতায়েন করল ইসরাইল

    লোহিত সাগরে ৪টি যুদ্ধজাহাজ মোতায়েন করল ইসরাইল

    ডিসেম্বর ১৩, ২০২৩ ০৮:৫৭

    লোহিত সাগরে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরাইল। দখলদার সামরিক বাহিনী সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে। 

  • অবরোধের সমালোচনা করায় পরিচালককে ধরে নিয়ে গেল ইসরাইলি সেনারা

    অবরোধের সমালোচনা করায় পরিচালককে ধরে নিয়ে গেল ইসরাইলি সেনারা

    ডিসেম্বর ১৩, ২০২৩ ০৬:৪৮

    অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অংশের প্রধান হাসপাতালের পরিচালক আহমেদ আবু-কাহলুতকে অপহরণ করেছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা। গত প্রায় এক সপ্তাহ ধরে উত্তর গাজার বেইত লাহিয়া শহরের কামাল আদওয়ান হাসপাতাল অবরোধ করে রেখেছে দখলদার সেনারা। আবু-কাহলুত ওই অবরোধের সমালোচনা করে চিকিৎসা সেবার ওপর এর মারাত্মক ধ্বংসাত্মক প্রভাবের নিন্দা জানিয়েছিলেন।

  • ‘ইসরাইল ও আমেরিকা কস্মিনকালেও হামাসকে ধ্বংস করতে পারবে না’

    ‘ইসরাইল ও আমেরিকা কস্মিনকালেও হামাসকে ধ্বংস করতে পারবে না’

    ডিসেম্বর ১৩, ২০২৩ ০৬:৪৪

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র কোনোদিনও হামাসের মূলোৎপাটন করতে পারবে না; আর গাজায় আটক ইসরাইলি বন্দিরা শুধুমাত্র রাজনৈতিক উপায়ে চলমান সংঘাত অবসানের মাধ্যমেই মুক্তি পাবে।

  • ‘আমাদের ইচ্ছার বিরুদ্ধে একজন ইসরাইলি বন্দিও জীবিত মুক্তি পাবে না’

    ‘আমাদের ইচ্ছার বিরুদ্ধে একজন ইসরাইলি বন্দিও জীবিত মুক্তি পাবে না’

    ডিসেম্বর ১৩, ২০২৩ ০৬:৩৭

    ভূপৃষ্ঠের সমস্ত শক্তি একত্রিত হলেও গাজা উপত্যকায় আটক একজন ইসরাইলি বন্দিকেও জীবিত মুক্ত করতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। আন্দোলনের সামরিক বাহিনী আল-কুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা গতরাতে টেলিভিশনে সম্প্রচারিত এক অডিও বার্তায় এ হুশিয়ারি দেন।

  • অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

    অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

    ডিসেম্বর ১৩, ২০২৩ ০৬:৩০

    অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। বাংলাদেশের সময় আজ (বুধবার) ভোররাত চারটার দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় প্রস্তাবটি পাস হয়। প্রস্তাবে মানবিক কারণে গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করে সেখানে ব্যাপকভাবে ত্রাণ তৎপরতা চালানোর আহ্বান জানানো হয়েছে।