-
হল্যান্ডকে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া
মে ৩১, ২০২২ ১৪:৩২রাশিয়ান প্রধান গ্যাস কোম্পানি গ্যাজপ্রম বলেছে, হল্যান্ডকে গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে। দেশটি রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় মস্কো এই ব্যবস্থা নিয়েছে। হল্যান্ডের কাছে এপ্রিল মাসের গ্যাসের বিল বাকি রয়েছে।
-
হল্যান্ডকে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া
মে ৩১, ২০২২ ০৪:১০রাশিয়ার প্রধান গ্যাস কোম্পানি গ্যাজপ্রম বলেছে, হল্যান্ড যদি রাশিয়ার নিজস্ব মুদ্রার রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে না চায় তাহলে আজ ৩১ মে থেকে দেশটিকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে। হল্যান্ডের কাছে এপ্রিল মাসের গ্যাসের বিল বাকি রয়েছে।
-
রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে যাচ্ছে জার্মানি এবং ইতালি
মে ২১, ২০২২ ১২:৫২রাশিয়ার নিজস্ব মুদ্রা রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধ করার বিষয়ে রাজি হয়েছে জার্মানি এবং ইতালি। এজন্য রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংকে একাউন্ট খোলার জন্য জার্মানি এবং ইতালির সরকার তাদের জাতীয় গ্যাস কোম্পানিকে অনুমতি দিয়েছে।
-
ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া
মে ২১, ২০২২ ০৯:৫৬রাশিয়ার সর্ববৃহৎ জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম প্রতিবেশী দেশ ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে ফিনল্যান্ডের সঙ্গে মস্কোর সম্পর্ক মারাত্মক টানাপড়নের মধ্যে পড়েছে।
-
ইরানের কাছ থেকে অতিরিক্ত গ্যাস পেতে চায় তুরস্ক ও ইরাক
মে ১৬, ২০২২ ০৫:৫৮ইরাক ও তুরস্ক ইরানের কাছ থেকে গ্যাস আমদানির পরিমাণ বাড়ানোর আবেদন জানিয়েছে। ইরানের ন্যাশনাল গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাজিদ চেগিনি এ খবর জানিয়ে বলেছেন, গত কয়েক মাসে প্রতিবেশী ইরাক ও তুরস্কে লাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বাড়ানো হয়েছে; কিন্তু এই দুই দেশের আরো বেশি গ্যাস প্রয়োজন।
-
রাশিয়ার গ্যাস পরিবহনের অনুরোধ নাকচ করেছে ইউক্রেন
মে ১২, ২০২২ ১৫:৪৫ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের সোখরানোভকা পয়েন্ট দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস পরিবহনের ব্যবস্থা বহাল রাখার জন্য রাশিয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে কিয়েভ। আজ বৃহস্পতিবার রাশিয়ার এনার্জি জায়ান্ট গজপ্রম একথা জানিয়েছে।
-
মার্কিন ভোগ্যপণ্যের দাম প্রত্যাশার চেয়ে বেড়েছে বেশি
মে ১২, ২০২২ ১০:২৫মার্কিন ভোগ্যপণ্যের দাম বেড়েই চলেছে। গতকাল (বুধবার) মার্কিন সরকার প্রকাশিত ভোগ্যপণ্যের সূচক থেকে দেখা যায়- এপ্রিল মাস পর্যন্ত গত এক বছরে ভোগ্যপণ্যের দাম বেড়েছে শতকরা ৮.৩ ভাগ।
-
ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে ইউক্রেন
মে ১১, ২০২২ ১১:০৯পাইপলাইনের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়া যে গ্যাস সরবরাহ করে থাকে তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। আজ বুধবার ১১ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার কথা ঘোষণা করেছে ‘দ্যা গ্যাস ট্রান্সমিশন সিস্টেম অপারেটর অব ইউক্রেন’ বা জিটিএসওইউ।
-
আমেরিকায় জ্বালানি তেলের দামে নতুন রেকর্ড
মে ১০, ২০২২ ১১:৫৬আমেরিকায় জ্বালানি তেলের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ (মঙ্গলবার) আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য অনুসারে, তেল পাম্পে প্রতি গ্যালন জ্বালানি তেল বিক্রি হচ্ছে ৪.৩৭৪ ডলারে। এর আগে গত মার্চ মাসে প্রতি গ্যালন তেল রেকর্ডমূল্য ৪.৩৩১ ডলারে বিক্রি হয়। কিন্তু আজ সে দাম ছাড়িয়ে নতুন রেকর্ড স্থাপিত হলো।
-
ইরানের সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছেছে ইরাক
মে ০৯, ২০২২ ০৯:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে নতুন একটি গ্যাস চুক্তিতে পৌঁছেছে প্রতিবেশী ইরাক। ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ মুসা আল-এবাদি গতকাল (রোববার) এ তথ্য জানিয়েছেন।