• কাশ্মিরে সরকারি ভবনে গেরিলা হামলা ও অগ্নিসংযোগ, ১ সেনা আহত

    কাশ্মিরে সরকারি ভবনে গেরিলা হামলা ও অগ্নিসংযোগ, ১ সেনা আহত

    অক্টোবর ১০, ২০১৬ ১১:১০

    ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পামপোরে একটি সরকারি ভবনে গেরিলা হামলায় সেনাবাহিনীর এক জওয়ান আহত হয়েছে। গুলিবিদ্ধ ওই সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গেরিলারা আজ (সোমবার) সকালে ইন্টারপ্রিওনারশিপ ডেভলপমেন্ট ইনস্টিটিউট বা ইডিআই ভবনে হামলা চালায়।  

  • ‘বেলুচিস্তান নিয়ে মোদির আগ্রহ নেই, কাশ্মির নিয়েও আগ্রহ নেই নওয়াজের’

    ‘বেলুচিস্তান নিয়ে মোদির আগ্রহ নেই, কাশ্মির নিয়েও আগ্রহ নেই নওয়াজের’

    অক্টোবর ১০, ২০১৬ ০৯:১৭

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেলুচিস্তান নিয়ে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাশ্মির নিয়ে কোনো আগ্রহই নেই বরং রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই দুই স্থানের কথা বলছেন তারা। বেলুচিস্তান ন্যাশনাল পার্টি –মেনগাল বা বিএনপি-এম’এর প্রধান আখতার মেনগাল এ দাবি করেছেন।

  • শ্রীনগরে দুর্ঘটনার শিকার ভারতীয় সেনাকে উদ্ধার করল কাশ্মিরি যুবকরা

    শ্রীনগরে দুর্ঘটনার শিকার ভারতীয় সেনাকে উদ্ধার করল কাশ্মিরি যুবকরা

    অক্টোবর ১০, ২০১৬ ০৮:০৪

    শ্রীনগরে গাড়ি দুর্ঘটনায় আহত এক ভারতীয় সেনাকে উদ্ধার করল কাশ্মিরের যুবকরা। সেনাবাহিনীর এক গাড়ির চালক শ্রীনগর-জম্মু মহাসড়কে লাসজান এলাকার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়।

  • কাশ্মিরে পুলিশ ফাঁড়ি থেকে রাইফেল কেড়ে নিল গেরিলারা, দুই পুলিশ বরখাস্ত

    কাশ্মিরে পুলিশ ফাঁড়ি থেকে রাইফেল কেড়ে নিল গেরিলারা, দুই পুলিশ বরখাস্ত

    অক্টোবর ০৯, ২০১৬ ০৮:১৯

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা জেলায় সন্দেহভাজন গেরিলারা একটি পুলিশ ফাঁড়িতে মোতায়েন পুলিশ কর্মীদের কাছ থেকে দু টি রাইফেল কেড়ে নিয়ে পালিয়ে গেছে। পুলিশ এবং আধা সামরিক বাহিনী- সিআরপিএফ গোটা এলাকা ঘিরে ফেলে গেরিলাদের ধরতে অভিযান শুরু করেছে।

  • কাশ্মিরে গেরিলায় হামলায় পুলিশ নিহত, পেলেটগানের গুলিতে আহত শিশুর মৃত্যু

    কাশ্মিরে গেরিলায় হামলায় পুলিশ নিহত, পেলেটগানের গুলিতে আহত শিশুর মৃত্যু

    অক্টোবর ০৮, ২০১৬ ০৯:২৭

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পুলিশ ফাঁড়িতে গেরিলা হামলায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। অন্যদিকে, নিরাপত্তাবাহিনীর পেলেট গানের ছররা গুলিতে আহত ১২ বছর বয়সী এক শিশু আজ (শনিবার) মারা গেছে।

  • ভারতীয় সেনা ক্যাম্পে আবার হামলা: নিহত ৩

    ভারতীয় সেনা ক্যাম্পে আবার হামলা: নিহত ৩

    অক্টোবর ০৬, ২০১৬ ০৯:৩৯

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কুপওয়ারা জেলার একটি সেনা ক্যাম্পে আজ (বৃহস্পতিবার) খুব ভোরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ভারতের এনডিটিভি, দ্যা হিন্দু এবং দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসহ বহু সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। ৩০ রাষ্ট্রীয় রাইফেলসের ব্যাটালিয়ন সদরদপ্তরে এ হামলা হয়।

  • কাশ্মিরে সেনা ক্যাম্পে হামলা: ৩ গেরিলা নিহত, অস্ত্র উদ্ধার

    কাশ্মিরে সেনা ক্যাম্পে হামলা: ৩ গেরিলা নিহত, অস্ত্র উদ্ধার

    অক্টোবর ০৬, ২০১৬ ০৯:১৫

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কুপওয়ারা জেলায় সেনাবাহিনীর একটি ক্যাম্পে হামলা চালিয়েছে গেরিলারা। সেনাবাহিনীর পাল্টা হামলায় তিন গেরিলা নিহত হয়েছে। সেনাবাহিনীর তৎপরতায় গেরিলারা সেনা ক্যাম্পের মধ্যে ঢুকতে পারে নি।

  • কাশ্মিরে অচলাবস্থা অব্যাহত, এবার গ্রেফতার ‘দুখতারান-ই মিল্লাত’ প্রধান আসিয়া

    কাশ্মিরে অচলাবস্থা অব্যাহত, এবার গ্রেফতার ‘দুখতারান-ই মিল্লাত’ প্রধান আসিয়া

    অক্টোবর ০৫, ২০১৬ ০৮:৪৮

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ৮৮ দিন ধরে চলমান অচলাবস্থার মধ্যেই ‘দুখতারান-ই মিল্লাত’ প্রধান আসিয়া আন্দ্রাবি ও তার বিশেষ সহযোগী ফাহমিদা সোফিকে পুলিশ গ্রেফতার করেছে। বিশেষ তথ্যের ভিত্তিতে শ্রীনগরের ক্রাল খুদা এলাকা থেকে মঙ্গলবার তাদের গ্রেফতার করে পুলিশ।

  • কাশ্মিরে নিরাপত্তাকর্মীদের কাছ থেকে গুলিসহ অস্ত্র কেড়ে নিল গেরিলারা

    কাশ্মিরে নিরাপত্তাকর্মীদের কাছ থেকে গুলিসহ অস্ত্র কেড়ে নিল গেরিলারা

    অক্টোবর ০৪, ২০১৬ ০৮:৪০

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পুলিশ ফাঁড়িতে প্রহরারত নিরাপত্তাকর্মীদের কাছ থেকে গুলিসহ ৫ টি রাইফেল কেড়ে নিয়ে গেছে গেরিলারা। সোমবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মিরের কুলগাম জেলার দামহাল হাজিপোরা এলাকা থেকে গেরিলারা নিরাপত্তাকর্মীদের কাছ থেকে ৫ টি এসএলআর, ১০ টি ম্যাগজিন এবং ২৫০ রাউন্ড কার্তুজ কেড়ে নিয়ে গেছে।  

  • জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা: ১ সেনা ও ২ গেরিলা নিহত

    জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা: ১ সেনা ও ২ গেরিলা নিহত

    অক্টোবর ০৩, ২০১৬ ০৮:৫৩

    জম্মু-কাশ্মিরের বারামুলার জানবাজপুরায় ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের এক সেনা ঘাঁটিতে গেরিলা হামলায় এক ভারতীয় সেনা নিহত এবং কমপক্ষে চারজন আহত হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর পাল্টা হামলায় দুই গেরিলা মারা গেছে। একটি সূত্রে প্রকাশ, দুই বিএসএফ এবং দুই রাষ্ট্রীয় রাইফেলস জওয়ান আহত হয়েছেন।