-
ইসরাইলের হাতছাড়া হচ্ছে দু'টি এলাকা; আলোচনার সম্ভাবনা নাকচ করল জর্ডান
অক্টোবর ২৩, ২০১৮ ১৬:১৭জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান আল সাফাদি বলেছেন, সার্বভৌমত্ব নিয়ে তার দেশ কোনো ধরণের আলোচনায় যাবে না। ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে 'আল-ঘুমার' ও 'আল-বাকুরা' এলাকা ফিরিয়ে নেয়া হবে বলে জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ ঘোষণা দেওয়ার পর থেকেই উদ্বেগে রয়েছে তেল আবিব। ১৯৯৪ সালে স্বাক্ষরিত শান্তি চুক্তির ভিত্তিতে ইসরাইল জর্ডানের ওই দুই এলাকা ব্যবহার করে আসছে।
-
সিরিয়ার সঙ্গে প্রধান সীমান্ত ক্রসিং খুলে দিয়েছে জর্দান
অক্টোবর ১৫, ২০১৮ ১৪:১০সিরিয়ার সঙ্গে নাসিব সীমান্ত ক্রসিং খুলে দিয়েছে জর্দান। এটা হচ্ছে জর্দান থেকে সিরিয়ায় যাওয়ার প্রধান সীমান্ত ক্রসিং। বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীদের তৎপরতার কারণে তিন বছর বন্ধ থাকার পর এ ক্রসিং খুলে দেয়ায় মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান বাণিজ্যিক রুট আবার প্রাণ ফিরে পেল।
-
৩ বছর পর জর্দান সীমান্ত খুলে দিল সিরিয়া
সেপ্টেম্বর ২৯, ২০১৮ ১৫:১৩তিন বছর পর জর্দানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং খুলে দিয়েছে সিরিয়া। বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসীরা সীমান্ত ক্রসিংটি বন্ধ করে দিয়েছিল।
-
ইসরাইলের সঙ্গে চুক্তি বাতিল করুন: জর্দান সংসদ সদস্যদের আহ্বান
আগস্ট ২৫, ২০১৮ ১৯:২০ইহুদিবাদী ইসরাইলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার কঠোর বিরোধিতা করেছেন জর্দানের সংসদ সদস্যরা। একইসঙ্গে তারা বলেছেন, নতুন রাষ্ট্রদূত নিয়োগ না দিয়ে বরং ইসরাইলের সঙ্গে কথিত শান্তি চুক্তি বাতিল করতে হবে।
-
নিরাপত্তা চুক্তি সই করল ইরাক-জর্দান; তবু বন্ধুর পথ সামনে
আগস্ট ০৬, ২০১৮ ১৪:১৭ইরাক ও জর্দান একটি নিরাপত্তা এবং সামরিক সহযোগিতা চুক্তি সই করেছে। কয়েক বছর দেশ দুটির মধ্যে অস্বাভাবিক সম্পর্ক বিরাজ করার পর এ চুক্তি হলো। ২০১৪ সালে জর্দান সীমান্ত দিয়েই উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাকে ঢুকে বিরাট অংশের নিয়ন্ত্রণ নিয়েছিল।
-
জর্দানকে মারকাভা ট্যাংক উপহার দিয়েছে ইসরাইল
জুলাই ১৪, ২০১৮ ১০:০৫শুভেচ্ছার নিদর্শনস্বরূপ আরব রাষ্ট্র জর্দানকে ইহুদিবাদী ইসরাইল ‘স্বঘোষিত অপরাজেয়’ মারকাভা ট্যাংক উপহার দিয়েছে। জর্দানের একটি যাদুঘরে এ ট্যাংক রাখা হয়েছে।
-
ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন জর্দানের রাজা
জুন ১৯, ২০১৮ ০৬:৩১ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে রাজধানী আম্মানে বৈঠক করেছেন জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। এ সময় তারা আঞ্চলিক ঘটনাবলী নিয়ে কথা বলেন। নেতানিয়াহু গতকাল (সোমবার) আকস্মিকভাবে জর্দান সফর করে।
-
জর্দান সরকারের পতন দাবিতে বিশাল বিক্ষোভ
মে ৩০, ২০১৮ ১৭:৫৫জর্দানে আয়কর বেড়ে যাওয়ার পর হানি মুলকির নেতৃত্বাধীন সরকারের পতনের দাবিতে রাজধানী আম্মানে হাজার হাজার মানুষ বিক্ষাভ ও ধর্মঘট করেছেন। তারা বলেছেন, আয়কর বেড়ে গেলে তাদের জীবনমানে ব্যাপক পরিবর্তন আসবে এবং জীনযাত্রার মান কমে যাবে।
-
রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তি সীমিত করল জর্দান
মে ২৭, ২০১৮ ১৪:১৫রাশিয়ার সঙ্গে সই হওয়া এক হাজার কোটি ডলারের পরমাণু বিদ্যুৎ স্থাপনা নির্মাণের প্রকল্প বাতিল করেছে জর্দান। এর পরিবর্তে দেশটি এখন ছোট আকারের একক পরমাণু চুল্লি নির্মাণ করবে।
-
জর্ডানের কাছে ইসরাইলের ক্ষমা প্রার্থনা; চালু করতে চায় দূতাবাস
জানুয়ারি ১৯, ২০১৮ ১৪:৫৭জর্ডানের দুই নাগরিককে হত্যার জন্য সেদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে ইহুদিবাদী ইসরাইল। জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মাদ আল মোমানি বলেছেন, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক চিঠিতে ২০১৬ সালের জুলাইয়ের হত্যাকাণ্ডের জন্য গভীর দুঃখ প্রকাশের পাশাপাশি ক্ষমা চেয়েছে। খুনি নিরাপত্তারক্ষীর বিচার করা হবেও প্রতিশ্রুতি দিয়েছে তেল আবিব।