ইসরাইলের সঙ্গে চুক্তি বাতিল করুন: জর্দান সংসদ সদস্যদের আহ্বান
-
জর্দান সংসদ
ইহুদিবাদী ইসরাইলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার কঠোর বিরোধিতা করেছেন জর্দানের সংসদ সদস্যরা। একইসঙ্গে তারা বলেছেন, নতুন রাষ্ট্রদূত নিয়োগ না দিয়ে বরং ইসরাইলের সঙ্গে কথিত শান্তি চুক্তি বাতিল করতে হবে।
পাঁচ বছর ধরে ইসরাইলে জর্দানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন ওয়ালিদ উবায়দাত এবং তার পরিবর্তে এখন রাষ্ট্রদূত হিসেবে গাসান মাজালি নামে এক ব্যক্তিকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।
নতুন রাষ্ট্রদূত নিয়োগ প্রসঙ্গে সংসদ সদস্য হাযেম মাজালি বলেন, “যদি সরকার নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয় তাহলে সরকারের অবস্থান পরিবর্তন করা উচিত। নতুন রাষ্ট্রদূতের উচিত হবে জর্দানের স্বার্থ রক্ষা করা এবং প্রধানত আল-কুদস শহরে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটানো হবে তার কাজ। তিনি বলেন, “আমাদের মূল অবস্থান হচ্ছে ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তি বাতিল করতে হবে।”
ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সাল থেকে আল-কুদস শহর দখল করে রেখেছে। এরপরও জর্দান দ্বিতীয় দেশ আরব হিসেবে ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তি করেছে। অথচ জর্দান সরকার আল-কুদস শহরে মুসলমানদের ধর্মীয় স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে।#
পার্সটুডে/এসআইবি/২৫