নিরাপত্তা চুক্তি সই করল ইরাক-জর্দান; তবু বন্ধুর পথ সামনে
https://parstoday.ir/bn/news/west_asia-i60642-নিরাপত্তা_চুক্তি_সই_করল_ইরাক_জর্দান_তবু_বন্ধুর_পথ_সামনে
ইরাক ও জর্দান একটি নিরাপত্তা এবং সামরিক সহযোগিতা চুক্তি সই করেছে। কয়েক বছর দেশ দুটির মধ্যে অস্বাভাবিক সম্পর্ক বিরাজ করার পর এ চুক্তি হলো। ২০১৪ সালে জর্দান সীমান্ত দিয়েই উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাকে ঢুকে বিরাট অংশের নিয়ন্ত্রণ নিয়েছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৬, ২০১৮ ১৪:১৭ Asia/Dhaka
  • ইরাক ও জর্দানের মধ্যে সামরিক চুক্তি সইয়ের অনুষ্ঠান
    ইরাক ও জর্দানের মধ্যে সামরিক চুক্তি সইয়ের অনুষ্ঠান

ইরাক ও জর্দান একটি নিরাপত্তা এবং সামরিক সহযোগিতা চুক্তি সই করেছে। কয়েক বছর দেশ দুটির মধ্যে অস্বাভাবিক সম্পর্ক বিরাজ করার পর এ চুক্তি হলো। ২০১৪ সালে জর্দান সীমান্ত দিয়েই উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাকে ঢুকে বিরাট অংশের নিয়ন্ত্রণ নিয়েছিল।

জর্দানের জয়েন্ট চিফস অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মাহমুদ আবদুল হালিম ফ্রেইহাত এবং ইরাকের প্রতিরক্ষামন্ত্রী ইরফান মাহমুদ আল-হায়ালি চুক্তি সইয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গতকাল (রোববার) জর্দানের রাজধানী আম্মানে এ চুক্তি সই হয়।   

সীমান্ত রক্ষার বিষয়ে বিশেষজ্ঞ ও তথ্য বিনিময় করাই হচ্ছে এ চুক্তির প্রধান লক্ষ্য। পাশাপাশি গোয়েন্দা সক্ষমতা বাড়ানো ও সর্বক্ষেত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের যোগ্যতা উন্নত করাও এ চুক্তির লক্ষ্য। এছাড়া, চুক্তির আওতায় সামরিক মহড়া বাড়ানো, গবেষণা জোরদার, প্রযুক্তির উন্নয়ন ঘটানো এবং নিরাপত্তা ও সামরিক ক্ষেত্রে যৌথ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তবে এ চুক্তির পরও দু দেশের সামনে মসৃণ পথ নেই বলে মনে করা হচ্ছে। অনেক ইরাকি নাগরিক মনে করেন- উগ্র সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে জর্দানের ভূমিকা যথেষ্ট নয়।#    

পার্সটুডে/এসআইবি/৬