ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন জর্দানের রাজা
https://parstoday.ir/bn/news/west_asia-i59208-ইসরাইলের_প্রধানমন্ত্রীর_সঙ্গে_বৈঠক_করলেন_জর্দানের_রাজা
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে রাজধানী আম্মানে বৈঠক করেছেন জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। এ সময় তারা আঞ্চলিক ঘটনাবলী নিয়ে কথা বলেন। নেতানিয়াহু গতকাল (সোমবার) আকস্মিকভাবে জর্দান সফর করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৯, ২০১৮ ০৬:৩১ Asia/Dhaka
  • রাজা আবদুল্লাহ (বামে) ও নেতানিয়াহু
    রাজা আবদুল্লাহ (বামে) ও নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে রাজধানী আম্মানে বৈঠক করেছেন জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। এ সময় তারা আঞ্চলিক ঘটনাবলী নিয়ে কথা বলেন। নেতানিয়াহু গতকাল (সোমবার) আকস্মিকভাবে জর্দান সফর করে।

বৈঠকে নেতানিয়াহু জর্দানের রাজাকে আশ্বস্ত করেছেন যে, বায়তুল মুকাদ্দাস শহরের পবিত্র স্থাপনাগুলোর মর্যাদা অক্ষুণ্ন থাকবে। নেতানিয়াহুর কার্যালয় থেকে গতকাল এসব তথ্য জানানো হয়।

বায়তুল মুকাদ্দাস শহরের পবিত্র ও ধর্মীয় স্থাপনাগুলোর দেখাশুনার দায়িত্ব পালন করে থাকে জর্দান।  

জর্দানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা জানিয়ছে, বৈঠকে রাজা আবদুল্লাহ জোর দিয়ে বলেন- মুসলিম, খ্রিস্টান ও ইহুদি সব সম্প্রদায়ের জন্য বায়তুল মুকাদ্দাস গুরুত্বপূর্ণ এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে পবিত্র এই শহর নিয়ে দ্বন্দ্বের মীমাংসা করতে হবে। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় নানা ইস্যু নিয়েও কথা বলেন রাজা আবদুল্লাহ। তিনি তার ভাষায় বলেছেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯