-
৩০ ডিসেম্বর দেশে কোনো নির্বাচন হয়নি, হয়েছে প্রহসন: ফখরুল
জানুয়ারি ২৩, ২০১৯ ১৫:০৯বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "৩০ ডিসেম্বর দেশে প্রকৃতপক্ষে কোনো নির্বাচনই হয়নি, হয়েছে নির্বাচনের নামে প্রহসন। ওই নির্বাচন আমরা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছি। এই নির্বাচনী প্রহসন প্রমাণ করেছে, ১৪ সালে নির্বাচনে বিএনপি তথা ২০ দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত ছিল সঠিক।"
-
বিএনপি নয়, পরাজিত হয়েছে সরকার ও মুক্তিযুদ্ধের চেতনা: ফখরুল
জানুয়ারি ২২, ২০১৯ ১৪:৫৬বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সব মূল্যবোধ রাতের আঁধারে ডাকাত এসে ডাকাতি করে নিয়ে গেছে। আর আমাদের সমস্ত শুভ চিন্তা অকস্মাৎ কেড়ে নেওয়া হয়েছে।
-
কোন দেশে ইলেকশন পারফেক্ট হয়েছে, একটা দেখান: ওবায়দুল কাদের
জানুয়ারি ২০, ২০১৯ ১২:১১বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ‘যথাযথ’ ছিল না বলে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যে মন্তব্য করেছেন তার জবাবে পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
নতুন সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
জানুয়ারি ১৭, ২০১৯ ০৯:০১বাংলাদেশের দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
-
নির্বাচন পরবর্তী করণীয় নিয়ে রাজনৈতিক সংলাপের উদ্যোগ ঐক্যফ্রন্টের
জানুয়ারি ১৬, ২০১৯ ১৪:৫০বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচন পরিস্থিতি এবং পরবর্তী করণীয় নিয়ে সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মতামত জানতে জাতীয় সংলাপের আয়োজন করবে জাতীয় ঐক্যফ্রন্ট।
-
মির্জা ফখরুলের অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল: ওবায়দুল কাদের
জানুয়ারি ১৬, ২০১৯ ১৩:১৪আন্দোলন ও নির্বাচনের ব্যর্থতার দায়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
টিআইবি বিএনপি-জামায়াতের পক্ষে প্রতিবেদন দিয়েছে: তথ্যমন্ত্রী
জানুয়ারি ১৬, ২০১৯ ০৯:০৬বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা প্রত্যাখ্যান করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
-
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির প্রার্থী আবদুস সাত্তার জয়ী
জানুয়ারি ০৯, ২০১৯ ১৭:২০বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আরেকটি আসনে জয় পেয়েছে বিএনপি। আজ (বুধবার) ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্থগিত তিন কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের পর বিএনপির প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়াকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ নিয়ে বিএনপি মোট ছয়টি আসনে জয় লাভ করল।
-
নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবে ঐক্যফ্রন্ট, নতুন কর্মসূচি ঘোষণা
জানুয়ারি ০৮, ২০১৯ ১৬:১৪বাংলাদেশের সদ্য সমাপ্ত একাদশ জাতীয় নির্বাচনকে প্রহসনে পরিণিত করার আভিযোগ করে জাতীয় ঐক্যফ্রন্ট তাদের দাবির পক্ষে জনমত তৈরি করতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় সংলাপ, ও ঐক্যফ্রন্ট নেতাদের বিভিন্ন জেলা সফর।
-
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় ইসিকে আওয়ামী লীগের ধন্যবাদ
জানুয়ারি ০৬, ২০১৯ ১৫:২৫বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।