-
খাশোগি হত্যাকাণ্ড: সৌদির ১৬ নাগরিক আমেরিকায় নিষিদ্ধ
এপ্রিল ০৯, ২০১৯ ০৯:২৯প্রখ্যাত সাংবাদিক ও দৈনিক ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সৌদি আরবের ১৬ নাগরিককে আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করেছে মার্কিন প্রশাসন।
-
মুখ বন্ধ রাখতে খাশোগির সন্তানদের দেওয়া হচ্ছে লাখ লাখ ডলার: ওয়াশিংটন পোস্ট
এপ্রিল ০২, ২০১৯ ১১:০০সৌদি সাংবাদিক জামাল খাশোগির সন্তানদের মুখ বন্ধ রাখতে বিপুল অংকের অর্থ ব্যয় করছে দেশটির রাজ পরিবার। এ খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটি লিখেছে, বাবার হত্যাকাণ্ডের বিষয়ে মুখ না খুলতে খাশোগির দুই ছেলে ও দুই মেয়েকে লাখ লাখ ডলার মূল্যের বাড়ি দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রতি মাসে হাজার হাজার ডলার দেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে সেই যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নির্দেশেই তাদের পেছনে অর্থ ব্যয় করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
-
খাশোগির খুনিরা আমেরিকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত: ওয়াশিংটন পোস্ট
মার্চ ৩১, ২০১৯ ১৩:১৩আমেরিকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত খুনিরাই সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করেছে। এ তথ্য জানিয়েছে মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটি লিখেছে, খাশোগিকে হত্যার জন্য সৌদি আরব থেকে ১৫ জনের যে ঘাতক দলটি তুরস্কে গিয়েছিল তাদের মধ্যে কয়েক জন যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন।
-
খাশোগি হত্যাকাণ্ডে সৌদি তদন্তে আন্তর্জাতিক মান নেই: জাতিসংঘ
মার্চ ২৯, ২০১৯ ১১:১১জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ প্রতিনিধি আগনেস ক্যালামার্ড বলেছেন, বিশিষ্ট সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে সৌদি আরব যে তদন্ত চালিয়েছে তা আন্তর্জাতিক মানসম্মত হয় নি।
-
সৌদি যুবরাজ ‘পুরোপুরি গুন্ডা’ বনে গেছেন: মার্কিন সিনেটর
মার্চ ০৭, ২০১৯ ১২:২৫সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘনের মাত্রা ক্রমাগতভাবে বেড়ে যাওয়ায় এর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন সিনেটের একদল আইনপ্রণেতা। একইসঙ্গে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান পুরাই গুন্ডা বনে গেছেন বলেও মন্তব্য করেন তারা।
-
‘জামাল খাশোগির লাশ পুড়িয়ে ফেলা হয়েছে’
মার্চ ০৪, ২০১৯ ১৬:০৩সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পরে কি করা হয়েছিল সে রহস্যের অবসান হয়েছে। আল-জাজিরার এক তদন্তে বলা হয়েছে, তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের ক্ন্স্যুলেটের ভেতরে তাকে হত্যা করা হয়। এরপর তার মৃতদেহ ওই কন্স্যুলেটের ভেতরে পুড়িয়ে ফেলা হয়ে থাকতে পারে।
-
খাশোগি হত্যাকাণ্ড নিয়ে এখনও কাজ করছে তুরস্ক
জানুয়ারি ৩০, ২০১৯ ১৩:২২সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে এখনও কাজ করছে তুর্কি সরকার। প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানের জনসংযোগ দপ্তরের প্রধান ফখরউদ্দিন আলতান বলেছেন, খাশোগি হত্যাকাণ্ডের খুঁটিনাটি বিষয় জানতে চেষ্টা চলছে।
-
খাশোগি হত্যাকাণ্ড: কনস্যুলেট ভবনে ঢুকতে পারেন নি জাতিসংঘ দূত
জানুয়ারি ২৯, ২০১৯ ১৫:৪১সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের তদন্তের জন্য সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের অনুমতি পান নি জাতিসংঘের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক তদন্ত দলের প্রধান অ্যাগনেস কালামার্ড। বার্তা সংস্থা 'তাসনিম' জানিয়েছে, তদন্ত কমিটির প্রধান ও জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যা বিষয়ক বিশেষজ্ঞ ও দূত অ্যাগনেস কালামার্ডকে কনস্যুলেট ভবনে ঢুকতে দেওয়া হয় নি। তিনি শুধু কনস্যুলেটের বাইরের আঙিনা পর্যন্ত যেতে পেরেছেন।
-
আটকের এক বছর পর মুক্তি পেলেন সৌদি ধনকুবের আমুদি
জানুয়ারি ২৮, ২০১৯ ১১:১৪সৌদি আরবের ধনকুবের মুহাম্মাদ আল-আমুদিকে এক বছর আটক রাখার পর কারাগার থেকে মুক্তি দিয়েছে সৌদি সরকার। ২০১৭ সালের নভেম্বর মাসে কথিত দুর্নীতিবিরোধী অভিযানের নামে যেসব মন্ত্রী ও ধনকুবেরকে আটক করা হয় আমুদি তার অন্যতম। তবে কত অর্থের বিনিময়ে তিনি মুক্তি পেয়েছেন তা পরিষ্কার নয়।
-
খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে আন্তর্জাতিক তদন্ত চালাবে তুরস্ক
জানুয়ারি ২৩, ২০১৯ ০৩:৫১তুরস্ক বলেছে, দেশটিতে সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের ব্যাপারে আন্তর্জাতিক তদন্ত শুরু করার প্রস্তুতি চলছে। পশ্চিমা দেশগুলো এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছে আঙ্কারা।