খাশোগি হত্যাকাণ্ডে সৌদি তদন্তে আন্তর্জাতিক মান নেই: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i69213-খাশোগি_হত্যাকাণ্ডে_সৌদি_তদন্তে_আন্তর্জাতিক_মান_নেই_জাতিসংঘ
জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ প্রতিনিধি আগনেস ক্যালামার্ড বলেছেন, বিশিষ্ট সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে সৌদি আরব যে তদন্ত চালিয়েছে তা আন্তর্জাতিক মানসম্মত হয় নি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ২৯, ২০১৯ ১১:১১ Asia/Dhaka
  • আগনেস ক্যালামার্ড
    আগনেস ক্যালামার্ড

জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ প্রতিনিধি আগনেস ক্যালামার্ড বলেছেন, বিশিষ্ট সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে সৌদি আরব যে তদন্ত চালিয়েছে তা আন্তর্জাতিক মানসম্মত হয় নি।

গত নভেম্বর মাসে খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার জন্য সৌদি আরবের সরকারি কৌঁসুলি ১১ জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেন। ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে, সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নির্দেশে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছ। গত বছরের ২ অক্টোবর তিনি ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেট অফিসে নিহত হন।

এ বিষয়ে আন্তর্জাতিক একটি তদন্ত চলছে এবং তাতে নেতৃত্ব দিচ্ছেন ক্যালামার্ড। গতকাল (বৃহস্পতিবার) তিনি সৌদি আরবের প্রতি আটক বিবাদীদের নাম ও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রকাশ করার আহ্বান জানান।

তিনি বলেন, সৌদি আরব যদি মনে করে তাদের তদন্ত আন্তর্জাতিক সমাজকে সন্তুষ্ট করবে তাহলে তারা মারাত্মক ভুল করছে।

আগনেস ক্যালামার্ড আরো বলেছেন, চলমান কর্মপন্থা আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক। ক্যালামার্ড জোর দিয়ে বলেন, জামাল খাশোগিকে হত্যার ঘটনায় যারা দায়ী তাদের ব্যাপারে যদি তদন্ত করতে ব্যর্থ হয় তাহলে সৌদি আরবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ফৌজদারী অপরাধের জন্য দায়ী হবেন।#  

পার্সটুডে/এসআইবি/এআর/২৯