• এক রোহিঙ্গা পরিবারকে ফেরত নেয়া ধোঁকাবাজি: মালয়েশিয়ার মানবাধিকার সংস্থা

    এক রোহিঙ্গা পরিবারকে ফেরত নেয়া ধোঁকাবাজি: মালয়েশিয়ার মানবাধিকার সংস্থা

    এপ্রিল ১৮, ২০১৮ ১৫:২৩

    মালয়েশিয়ার দু'টি মানবাধিকার সংস্থা মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। 'হিউম্যান রাইটস অর্গানাইজেশন' ও 'রোহিঙ্গা পার্লামেন্ট' এক যৌথ বিবৃতিতে বলেছে, মিয়ানমার সরকার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য পাঁচ সদস্যের একটি রোহিঙ্গা পরিবারকে ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশ ও মিয়ানমারের নো মেনস ল্যান্ড থেকে ওই পরিবারকে নিয়ে যাওয়া হয়েছে।

  • বৌদ্ধদেরকে রোহিঙ্গায় স্থানান্তর করা হবে: শরণার্থীদের ফিরিয়ে নেয়ার লক্ষণ নেই

    বৌদ্ধদেরকে রোহিঙ্গায় স্থানান্তর করা হবে: শরণার্থীদের ফিরিয়ে নেয়ার লক্ষণ নেই

    এপ্রিল ০৪, ২০১৮ ১৩:৫২

    মিয়ানমারের কর্মকর্তারা বাংলাদেশে অবস্থানরত বৌদ্ধ সম্প্রদায়কে রোহিঙ্গা অঞ্চলে স্থানান্তরের অনুমতি দিয়েছেন।

  • আফরিন থেকে সেনা প্রত্যাহার করুন: তুরস্ককে সিরিয়া

    আফরিন থেকে সেনা প্রত্যাহার করুন: তুরস্ককে সিরিয়া

    মার্চ ২০, ২০১৮ ০৪:২৭

    তুর্কি সেনাবাহিনীর হাতে সিরিয়ার আফরিন শহর দখলের তীব্র নিন্দা জানিয়েছে দামেস্ক। সিরিয়া সরকার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এ শহর থেকে ‘অবিলম্বে’ সেনা প্রত্যাহারের জন্য আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছে।

  • মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে ফেইসবুক: জাতিসংঘ

    মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছে ফেইসবুক: জাতিসংঘ

    মার্চ ১৬, ২০১৮ ০৫:৫৩

    মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের তদন্ত মিশন। জাতিসংঘের তদন্ত কর্মকর্তা ইয়াংহি লি বলেছেন, ফেসবুক এখন রীতিমতো দানবে পরিণত হয়েছে।

  • আরব আমিরাতের বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ করল কাতার

    আরব আমিরাতের বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ করল কাতার

    মার্চ ০৯, ২০১৮ ০৭:০৫

    সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে কাতার। কাতারের পানি সীমা থেকে দেশটির একটি মাছ ধরার ট্রলার আটক ও এর আরোহীদের অপহরণের প্রতিবাদ জানিয়ে ওই চিঠি দেওয়া হয়েছে।

  • ইয়েমেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নবায়ন: হামলা চালাতে সৌদিকে সবুজ সংকেত

    ইয়েমেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নবায়ন: হামলা চালাতে সৌদিকে সবুজ সংকেত

    মার্চ ০৩, ২০১৮ ১৫:৩২

    ইয়েমেনের গণপ্রতিরোধ বাহিনী 'আনসারুল্লাহ'র অন্যতম শীর্ষ নেতা হাজ্জাম আল আসাদ বলেছেন, সৌদি বর্বর আগ্রাসন অব্যাহত থাকার পেছনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবগুলো দায়ী। তিনি বলেন, নিরাপত্তা পরিষদ ইয়েমেনের বিরুদ্ধে আরোপিত অবরোধ নবায়ন করার একই সময়ে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক আগ্রাসন জোরদার করেছে।

  • এবারও ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাশে ব্যর্থ হয়েছে আমেরিকা

    এবারও ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাশে ব্যর্থ হয়েছে আমেরিকা

    ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ১৫:০৬

    আমেরিকা ইয়েমেনে তাদের অপরাধযজ্ঞ ঢাকার জন্য নতুন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী অভিযোগ তুলে বিশ্বজনমতকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে। কিন্তু এবারও তারা ব্যর্থ হয়েছে। ব্রিটেনের উত্থাপিত খসড়া প্রস্তাবের প্রতি সমর্থন দিয়ে আমেরিকা ইয়েমেনে তাদের অপরাধ ঢাকার চেষ্টা করলেও রাশিয়ার ভেটো দেয়ার কারণে তা বাতিল হয়ে যায়।

  • ফোকাস পয়েন্টে ইরান: পাল্টাপাল্টি প্রস্তাবে রাশিয়া ও ব্রিটেন

    ফোকাস পয়েন্টে ইরান: পাল্টাপাল্টি প্রস্তাবে রাশিয়া ও ব্রিটেন

    ফেব্রুয়ারি ২৬, ২০১৮ ১৬:৫০

    ইয়েমেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাল্টাপাল্টি প্রস্তাব তুলতে যাচ্ছে রাশিয়া ও ব্রিটেন। এ বিষয়ে আজ (সোমবার) আরো পরে ভোটাভুটি হবে।

  • 'আগামী বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসের কবলে পড়তে পারে ১ লাখ রোহিঙ্গা'

    'আগামী বর্ষা মৌসুমে বন্যা ও ভূমিধসের কবলে পড়তে পারে ১ লাখ রোহিঙ্গা'

    ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১৮:১৭

    বাংলাদেশের কক্সবাজারের বালুখালী ও কুতুপালং শরণার্থী শিবিরের রোহিঙ্গারা ভূমিধস আর বন্যার ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটি বলছে, এসব শিবিরে বসবাসকারী প্রায় ছয় লাখ রোহিঙ্গার মধ্যে কমপক্ষে এক লাখ শরণার্থী বর্ষা মৌসুমে ভূমিধস ও বন্যার কবলে পড়তে পারে। এছাড়া শিবিরের দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা প্লাবিত হয়ে পড়লে ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।

  • জাতিসংঘ মহাসচিব হচ্ছেন আমেরিকার গোলাম: উত্তর কোরিয়া

    জাতিসংঘ মহাসচিব হচ্ছেন আমেরিকার গোলাম: উত্তর কোরিয়া

    ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ১১:৫১

    উত্তর কোরিয়া বলেছে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। তার বক্তব্য থেকে মনে হয় তিনি আমেরিকার গোলামি করছেন। জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার প্রতিনিধিদল এক বক্তব্যে এ অভিযোগ করেছেন।