-
সোলাইমানিকে হত্যার কারণ নিয়ে ট্রাম্পের দাবি ছিল মিথ্যা: জাতিসংঘের ঘোষণা
জুলাই ০৭, ২০২০ ১২:১১মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত ৩ জানুয়ারি ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস বাহিনীর সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে নির্মমভাবে শহীদ করা হয়। ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ওই হামলায় সোলাইমানি ছাড়াও ইরাকের জনপ্রিয় গণবাহিনী ‘হাশদ আশ-শাবি’র উপপ্রধান মাহদি আল মুহান্দিসসহ আরো কয়েকজন সেনা জওয়ান শহীদ হন। আমেরিকার ওই বেআইনি ও বর্বর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যায়।
-
তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা হামলা চালাইনি: ফ্রান্স
জুলাই ০৭, ২০২০ ০৬:২৩ফ্রান্সের সেনাবাহিনী লিবিয়ায় মোতায়েন তুর্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিমান হামলা চালানোর কথা অস্বীকার করেছে। আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেল এ খবর দিয়ে জানিয়েছে, গত শনিবার (৪ জুলাই) লিবিয়ার ‘আল-ওয়াতিয়া’ সেনাঘাঁটিতে তুর্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বিমান হামলা হয়। ফরাসি সেনা মুখপাত্র কর্নেল ফ্রেডেরিক বারবারি সোমবার ওই ঘটনায় তার দেশের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।
-
বিশ্বের সব সংঘাতপূর্ণ এলাকায় যুদ্ধবিরতি পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব পাস
জুলাই ০২, ২০২০ ১২:০৮মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলা করার জন্য বিশ্বের সব সংঘাত এবং গোলযোগপূর্ণ এলাকায় অবিলম্বে যুদ্ধবিরতি পালনের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করেছে।
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা আরেকবার রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে: রুহানি
জুলাই ০১, ২০২০ ১৪:০৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আরো একবার আমেরিকা রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ব্যাপারে আমেরিকার একটি বেআইনি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট রুহানি এই মন্তব্য করলেন।
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান সংক্রান্ত অনলাইন বৈঠক
জুলাই ০১, ২০২০ ০২:২৬ইরানের পরমাণু সমঝোতা থেকে সৃষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব নিয়ে ওই পরিষদে মঙ্গলবার এক জরুরি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ২২৩১ নম্বর প্রস্তাবের ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের সাম্প্রতিক প্রতিবেদন নিয়ে আলোচনা হয় এবং সেখানে সদস্য দেশগুলো ইরানের পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়নের আহ্বান জানায়।
-
‘বিতাড়িত গুণ্ডা’ আমেরিকার কাছে আত্মসমর্পণ করবেন না: জাতিসংঘকে ইরান
জুলাই ০১, ২০২০ ০১:২৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার মতো ‘বিতাড়িত গুণ্ডা’র কাছে আত্মসমর্পণ করা জাতিসংঘের উচিত হবে না।মার্কিন বলদর্পিতার কাছে নতি স্বীকার করলে বিশ্বে আবার ‘জঙ্গলের আইন’ চালু হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।
-
নিষেধাজ্ঞা নবায়নে আমেরিকার তোড়জোড়: অবস্থা বুঝে ব্যবস্থা নেবে ইরান
জুন ৩০, ২০২০ ১৫:০১পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাবার পর আমেরিকা ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বাস্তবায়ন করে আসছে।
-
‘ইরানে রাসায়নিক হামলার দায় আমেরিকা ও তার মিত্রদেরকে নিতে হবে’
জুন ৩০, ২০২০ ০১:২২আমেরিকা ও তার যেসব মিত্র দেশ ইরাকের সাবেক শাসক সাদ্দামের হাতে রাসায়নিক অস্ত্র তুলে দিয়েছিল তাদেরকে ওই অস্ত্রের হামলার সব দায় বহন করতে হবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি সোমবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
-
‘আইন মেনে চলা দেশগুলোকে শাস্তি প্রদানকারী প্রথম দেশ আমেরিকা’
জুন ৩০, ২০২০ ০০:৫১নিজে পরমাণু সমঝোতা লঙ্ঘন করে অন্য দেশগুলোকে এই সমঝোতা লঙ্ঘনে বাধ্য করার যে প্রচেষ্টা আমেরিকার চালিয়েছে তার তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি সোমবার রাতে এক টুইটার বার্তায় এ সমালোচনা করার পাশাপাশি মার্কিন সরকারের বলদর্পী মনোভাবেরও তীব্র নিন্দা জানান।
-
বিশ্বে ইরানই সবচেয়ে বেশি মাদক আটক করে: জাতিসংঘ
জুন ২৭, ২০২০ ০৩:০০ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতি বছর বিশ্বের যেকোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি অবৈধ মাদকদ্রব্য আটক করে। গতকাল (শুক্রবার) রাজধানী তেহরানে অনুষ্ঠিত মাদক চোরাচালান প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন জাতিসংঘের কর্মকর্তারা।