-
কিয়েভের মধ্যাঞ্চলে কামিকাযে ড্রোনের হামলা
অক্টোবর ১৭, ২০২২ ০৯:৪৩ইউক্রেনের রাজধানী কিয়েভের মধ্যাঞ্চলে আজ (সোমবার) সকালে কামিকাযে ড্রোনের সাহায্যে বড় ধরনের হামলা হয়েছে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, রাজধানী কিয়েভের অত্যন্ত স্পর্শকাতর কিছু স্থাপনায় এই হামলা হয়েছে।
-
যুদ্ধ নয় রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধান চায় ইরান: পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ০৭, ২০২২ ০৬:২৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ যুদ্ধ নয় বরং রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধান চায়। তিনি আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনির সঙ্গে এক টেলিফোনালাপে তার দেশের এ অবস্থানের কথা তুলে ধরেন। এ সময় দুই শীর্ষ কূটনীতিক দ্বিপক্ষীয় সম্পর্কে পাশাপাশি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ এবং ইরানে কিছু স্বার্থান্বেষী মহলের সাম্প্রতিক নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা সম্পর্কে আলোচনা ও মতবিনিময় করেন।
-
রাশিয়াকে ড্রোন সরবরাহের দাবি আবারও প্রত্যাখ্যান করল ইরান
অক্টোবর ০৪, ২০২২ ০৩:১৭ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়া ইরানের কাছ থেকে কমব্যাট ড্রোন সংগ্রহ করেছে বলে যেসব কথাবার্তা ছড়ানো হচ্ছে তাকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যমগুলো গত কিছুদিন ধরে এই দাবি করে আসছিল।
-
ইরাকের কুর্দিস্তানে সন্ত্রাসীদের ঘাঁটিতে আবারও হামলা শুরু করল ইরান
সেপ্টেম্বর ২৬, ২০২২ ১৭:৪১ইরাকের কুর্দিস্তানে সন্ত্রাসীদের ঘাঁটিতে নতুন করে কামান ও ড্রোন হামলা শুরু করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
-
এই ড্রোন তেল আবিব ও হাইফায় হামলার জন্য তৈরি: ইরানি কমান্ডার
সেপ্টেম্বর ১২, ২০২২ ১৩:১২ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর পদাতিক ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি বলেছেন, তার দেশ ইহুদিবাদী ইসরাইলের তেল আবিব এবং হাইফা বন্দরনগরীতে হামলা চালানোর জন্য উন্নতমানের ড্রোন তৈরি করেছে। তিনি বলেন, যদি ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরু হয় তাহলে এসব ড্রোন ব্যবহার করবে ইরান।
-
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি ড্রোন বিধ্বস্ত
সেপ্টেম্বর ১১, ২০২২ ১৩:২০ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনীর একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, আজ (রোববার) পশ্চিম তীরের কালকিলা এলাকার আকাশে ওড়ার সময় ড্রোনটি বিধ্বস্ত হয়েছে।
-
ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষ ৩ দেশের একটি ইরান: কমান্ডার
সেপ্টেম্বর ১০, ২০২২ ০২:১৮পাইলটবিহীন বিমান বা ড্রোন প্রযুক্তিতে ইরান বিশ্বের তিন শীর্ষ দেশের একটিতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন একজন পদস্থ সেনা কমান্ডার। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির খতামুল আম্বিয়া সদরদপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম-আলী রাশিদ তার দেশের ড্রোন সক্ষমতা সম্পর্কে এই তথ্য জানান।
-
আন্তর্জাতিক জলপথকে অনিরাপদ করবেন না: আমেরিকাকে ইরান
সেপ্টেম্বর ০৫, ২০২২ ১৩:৫৭আন্তর্জাতিক জলপথকে অনিরাপদ না করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (সোমবার) বলেছেন, বাণিজ্যিক জাহাজ চলাচলের পথগুলোকে ঝুঁকিপূর্ণ করে তোলার অধিকার বিশ্বের কোনো দেশের নেই।
-
আবার আমেরিকার সমুদ্র ড্রোন আটক করল ইরানের নৌবাহিনী
সেপ্টেম্বর ০৩, ২০২২ ০২:০০ইরানের নৌবাহিনী আবার মানুষবিহীন দুটি মার্কিন সমুদ্র ড্রোন আটক করেছে।এবারের ঘটনাটি ঘটেছে লোহিত সাগরে। ইরানের নৌবাহিনী বলেছে, আন্তর্জাতিক জাহাজ চলাচলের রুট নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো ধরনের নৌ সংঘর্ষ এড়াতে মার্কিন সমুদ্র ড্রোনগুলো আটক করা হয়।
-
পারস্য উপসাগর থেকে আটক মার্কিন সমুদ্র ড্রোন ছেড়ে দিয়েছে ইরান
আগস্ট ৩১, ২০২২ ১৩:১৮ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পারস্য উপসাগর থেকে আমেরিকার একটি মানুষবিহীন সমুদ্র ড্রোন গতকাল (মঙ্গলবার) সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করে তবে পরবর্তীতে তা আবার ছেড়ে দেয়। সম্ভাব্য সমুদ্র দুর্ঘটনা এড়াতে এবং বেসামরিক জাহাজ চলাচলের পথকে সুরক্ষা দিতে এই ব্যবস্থা নেয়া হয়।