• বোল্টনের ‘ইসরাইলি মেসেজ’ প্রত্যাখ্যান করলেন এরদোগান

    বোল্টনের ‘ইসরাইলি মেসেজ’ প্রত্যাখ্যান করলেন এরদোগান

    জানুয়ারি ০৯, ২০১৯ ০৮:৪০

    মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সিরিয়ার ওয়াইপিজি কুর্দি গেরিলাদের সুরক্ষা দেয়ার বিষয়ে তুরস্কের প্রতি যে শর্ত দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি বলেছেন, এই বক্তব্য মূলত ইহুদিবাদী ইসরাইলের এবং আংকারা তা গ্রহণ করবে না।

  • ইরান থেকে আবারো তেল আমদানি শুরু করল তুরস্ক

    ইরান থেকে আবারো তেল আমদানি শুরু করল তুরস্ক

    জানুয়ারি ০৮, ২০১৯ ১৭:৩৮

    ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে আবারো অপরিশোধিত জ্বালানি তেল আমদানি শুরু করেছে প্রতিবেশী তুরস্ক। ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেয়ার পর আমেরিকা যেসব দেশকে ইরান থেকে তেল কেনার জন্য বিশেষ ছাড় দিয়েছে তার মধ্যে তুরস্কও রয়েছে।

  • তুরস্কে রুশ রাষ্ট্রদূত হত্যার দায়ে ২৮ ব্যক্তির বিচার শুরু

    তুরস্কে রুশ রাষ্ট্রদূত হত্যার দায়ে ২৮ ব্যক্তির বিচার শুরু

    জানুয়ারি ০৮, ২০১৯ ১৪:৪৩

    তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কারলোভকে হত্যায় জড়িত থাকার দায়ে আংকারায় ২৮ ব্যক্তির বিচার শুরু করেছে। ২০১৬ সালের ১৯ ডিসেম্বর আংকারায় আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করার সময়ে তুরস্কের পুলিশ বাহিনীর সদস্য মেভলুত মের্ত আলতিনতাসের গুলিতে নিহত হন কারলোভ। ঘটনার সময়ে আলতিনতাস দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন না। ঘটনাস্থলে উপস্থিত তুর্কি বিশেষ বাহিনীর গুলিতে প্রাণ হারায় হত্যাকারী।

  • এস-৪০০ না কেনার মার্কিন প্রস্তাব নাকচ করে দিল তুরস্ক

    এস-৪০০ না কেনার মার্কিন প্রস্তাব নাকচ করে দিল তুরস্ক

    জানুয়ারি ০৬, ২০১৯ ১৩:২৬

    রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা বাতিল করার মার্কিন প্রস্তাব নাকচ করে দিয়েছে তুরস্ক। রুশ ইয়েনি সাফাক সংবাদপত্র এ খবর দিয়েছে।

  • সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ইরাক-তুরস্ক সহযোগিতা গভীর করবে: এরদোগান

    সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ইরাক-তুরস্ক সহযোগিতা গভীর করবে: এরদোগান

    জানুয়ারি ০৪, ২০১৯ ১০:৫১

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আঞ্চলিক সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে প্রতিবেশী ইরাকের সঙ্গে তার দেশ সহযোগিতা গভীর করবে। গতকাল (বৃহস্পতিবার) তুরস্কের রাজধানী আংকারায় ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালেহর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন।

  • ২ দিনের সফরে তুরস্কে গেছেন ইমরান খান

    ২ দিনের সফরে তুরস্কে গেছেন ইমরান খান

    জানুয়ারি ০৩, ২০১৯ ১১:৩২

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুদিনের সফরে তুরস্কে গেছেন। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের আমন্ত্রণে তিনি এ সফর করছেন।

  • আসাদ সরকারের সঙ্গে চুক্তি: মানবিজ থেকে সরে গেছে কুর্দি যোদ্ধারা

    আসাদ সরকারের সঙ্গে চুক্তি: মানবিজ থেকে সরে গেছে কুর্দি যোদ্ধারা

    জানুয়ারি ০৩, ২০১৯ ১০:০২

    সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহর থেকে শত শত কুর্দি যোদ্ধাকে প্রত্যাহার করা হয়েছে। এসব যোদ্ধা ফোরাত নদীর পূর্ব উপকূলে অবস্থান নেবে।

  • সিরিয়া সীমান্তে আবার সেনা মোতায়েন করছে তুরস্ক

    সিরিয়া সীমান্তে আবার সেনা মোতায়েন করছে তুরস্ক

    জানুয়ারি ০২, ২০১৯ ১৪:৪৮

    সিরিয়া সীমান্তে আবার তুরস্কের সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে নতুন করে প্রকাশিত কিছু ছবি থেকে ধারণা করা হচ্ছে। উত্তরাঞ্চলীয় সিরিয়ার কুর্দি অধ্যুষিত এবং কুর্দি শাসিত সীমান্তের কাছে এ ধরণের তৎপরতা চলছে।

  • পিছু হটলেন এরদোগান: 'সিরিয়ায় আর অভিযানের প্রয়োজন নেই'

    পিছু হটলেন এরদোগান: 'সিরিয়ায় আর অভিযানের প্রয়োজন নেই'

    ডিসেম্বর ২৯, ২০১৮ ০৪:১০

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, কুর্দি জঙ্গি গোষ্ঠীগুলো যদি সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহর ও ফোরাত নদীর পূর্ব উপকূল থেকে সরে যায় তাহলে সিরিয়ায় তার দেশ কোনো অভিযান পরিচালনা করবে না।

  • এস-৪০০ দেখতে দেয়া হবে না আমেরিকাকে: তুরস্ক

    এস-৪০০ দেখতে দেয়া হবে না আমেরিকাকে: তুরস্ক

    ডিসেম্বর ২৭, ২০১৮ ১৫:০৭

    রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর তা কোনোভাবেই আমেরিকাকে দেখতে দেয়া হবে না। তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সি ইয়ারকভকে এ নিশ্চয়তা দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।