-
তুরস্ক সফরে এরদোগানের দাওয়াত গ্রহণ করেছেন ট্রাম্প
ডিসেম্বর ২৫, ২০১৮ ১৩:১৭মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৯ সালে তুরস্ক সফরের জন্য তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের দেয়া আমন্ত্রণ গ্রহণ করেছেন। তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন গতকাল (সোমবার) এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, ২০১৯ সালে ট্রাম্প তুরস্ক সফর করবেন তবে সফরের জন্য এখনো কোনো তারিখ চূড়ান্ত হয় নি।
-
মার্কিন ক্ষেপণাস্ত্র কিনলেও রুশ চুক্তির ওপর প্রভাব পড়বে না: তুরস্ক
ডিসেম্বর ২৫, ২০১৮ ১২:২৯তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, তার দেশ আমেরিকার কাছ থেকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র কিনলেও তা রাশিয়ার সঙ্গে সম্পন্ন করা এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চুক্তির ওপর কোনো প্রভাব ফেলবে না।
-
নেতানিয়াহুকে ‘জালিম’ বললেন এরদোগান
ডিসেম্বর ২৪, ২০১৮ ১৬:২০ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘জালিম’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এর আগে নেতানিয়াহু সাইপ্রাসে সামরিক আগ্রাসন চালানোর জন্য তুরস্ককে অভিযুক্ত করেন।
-
সিরিয়ার কুর্দি এলাকায় আরো ট্যাংক এবং সাঁজায়া যান পাঠাল তুরস্ক
ডিসেম্বর ২৩, ২০১৮ ১১:৫৮মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অবস্থান জোরদার করেছে তুরস্ক।সিরিয়া থেকে মার্কিন সৈন্যদের ফিরিয়ে নেবেন বলে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন তখন আঙ্কারা এ পদক্ষেপ নিল।
-
মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানালেন এরদোগান
ডিসেম্বর ২২, ২০১৮ ০৮:৩৯সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। পাশাপাশি মার্কিন এ ঘোষণার কারণে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় তুরস্ক সাময়িকভাবে সেনা অভিযান স্থগিত করেছে।
-
ইরানের প্রেসিডেন্টের তুরস্ক সফর: বাইরের দেশগুলোর জন্য রয়েছে বিশেষ বার্তা
ডিসেম্বর ২১, ২০১৮ ১৩:০৮আঙ্কারায় ইরান ও তুরস্কের মধ্যে সহযোগিতা বিষয়ক উচ্চ পর্যায়ের পঞ্চম শীর্ষ বৈঠক বিবৃতি প্রকাশের মধ্য দিয়ে শেষ হয়েছে।
-
তুর্কি অভিযানের হুমকির বিরুদ্ধে সিরিয়ায় বিক্ষোভ
ডিসেম্বর ২১, ২০১৮ ০৯:৫৩সিরিয়ার উত্তরাঞ্চলে সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে তুরস্ক যে হুমকি দিয়েছে তার বিরুদ্ধে আল-হাসাকা শহরে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা গতকাল (বৃহস্পতিবার) প্রদেশিক শহরের রাজধানী হাসাকার কামিশিলি এলাকায় জড়ো হন এবং তুরস্কের হুমকির বিরুদ্ধে মিছিল বের করেন বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা খবর দিয়েছে।
-
‘বড় প্রতিশ্রুতির সফর এটা’
ডিসেম্বর ২০, ২০১৮ ১৮:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরান ও প্রতিবেশী তুরস্ক দ্বিপক্ষীয় বার্ষিক বাণিজ্য তিন হাজার কোটি ডলারে নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এ লক্ষ্য অর্জনে দু দেশ নিজেদের প্রচেষ্টা জোরদার করবে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান যৌথ সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
-
ইরানের প্রেসিডেন্টের তুরস্ক সফর: আর্থ-রাজনৈতিক সহযোগিতায় যুগান্তকারী পদক্ষেপ
ডিসেম্বর ২০, ২০১৮ ১৫:০২ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের আমন্ত্রণে সাড়া দিয়ে গতকাল আঙ্কারা সফরে গেছেন। তার সফরসঙ্গী হিসেবে উচ্চপদস্থ একটি অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিনিধি দলও তুরস্কে গেছে। এটি হবে প্রেসিডেন্ট রুহানি ও এরদোগানের মধ্যে সহযোগিতা বিষয়ক উচ্চ পর্যায়ের পঞ্চম শীর্ষ বৈঠক।
-
তুরস্ক সফরে ইরানের প্রেসিডেন্ট; অর্থনৈতিক সহযোগিতাই মূল ইস্যু
ডিসেম্বর ২০, ২০১৮ ১৩:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি দুদিনের সফরে আজ (বৃহস্পতিবার) তুরস্কে গেছেন। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। প্রেসিডেন্ট রুহানির সঙ্গে উঁচু পর্যায়ের একটি প্রতিনিধিদল রয়েছে।