-
মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর আমেরিকা প্রভাব হারিয়েছে: রুহানি
ডিসেম্বর ২০, ২০১৮ ০৩:৪০ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর আমেরিকা তার প্রভাব হারিয়েছে এবং এখন আর হাজার হাজার কিলোমিটার দূর থেকে তার পক্ষে এ অঞ্চলের দেশগুলোর ওপর নিজের নীতি চাপিয়ে দেয়া সম্ভব নয়। বুধবার তুরস্কের উদ্দেশ্যে তেহরান ত্যাগের প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
-
পেট্রিয়ট নিয়ে চুক্তি সত্ত্বেও তুরস্ককে এস-৪০০ দেবে রাশিয়া
ডিসেম্বর ১৯, ২০১৮ ১৪:৩০রাশিয়া বলেছে, আমেরিকার কাছ থেকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে তুরস্ক চুক্তি করার পরও আংকারাকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার প্রতিশ্রুতি পূর্ণ করবে মস্কো।
-
সিরিয়ার উত্তরাঞ্চলে ‘যেকোনো মুহূর্তে’ অভিযান: এরদোগান
ডিসেম্বর ১৮, ২০১৮ ০৯:১৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশের সেনাবাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের বিরুদ্ধে ‘যেকোনো মুহূর্তে’ নতুন করে অভিযান শুরু করতে পারে। সোমবার তিনি তুরস্কের মধ্যাঞ্চলীয় ‘কোনিয়া’ প্রদেশে বক্তব্য রাখতে গিয়ে এই প্রস্তুতির কথা জানান।
-
খাশোগি হত্যার বিশ্বাসযোগ্য তদন্ত করুন: সৌদিকে জাতিসংঘ মহাসচিব
ডিসেম্বর ১৭, ২০১৮ ১৩:৫৮প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার বিষয়ে বিশ্বাসযোগ্য তদন্ত করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
-
‘গণতান্ত্রিক নির্বাচনে জিতলে আসাদের সঙ্গে কাজ করবে তুরস্ক’
ডিসেম্বর ১৬, ২০১৮ ১৯:৪২তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু তার ভাষায় বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গণতান্ত্রিক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে বিজয়ী হলে তার সঙ্গে কাজ করার বিষয়টি বিবেচনা করবে আংকারা সরকার।
-
ইরাকের প্রতিবাদ উপেক্ষা করে আবার হামলা করল তুরস্ক
ডিসেম্বর ১৬, ২০১৮ ১৩:৫৩ইরাক সরকারের প্রতিবাদ উপেক্ষা করে উত্তর ইরাকের পিকেকে গেরিলা অবস্থানে আবার বিমান হামলা চালিয়েছে তুরস্ক। তুরস্কের হামলাকে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে দেখছে বাগদাদ সরকার।
-
কীভাবে কাটতে হয় তা আমি জানি: খাশোগির হত্যাকারীর বক্তব্য
ডিসেম্বর ১৫, ২০১৮ ১১:৪২সৌদি আরবের ভিন্নমতাবলম্বী প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর লাশ টুকরো টুকরো করার সময় খুনিদের একজনকে বলতে শোনা গেছে, “আমি জানি কীভাবে কাটতে হয়।” খাশোগি হত্যার পর যে অডিও রেকর্ড পাওয়া গেছে তা থেকে এই তথ্য ফাঁস করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
-
এরদোগানের সঙ্গে রুহানির দপ্তর-প্রধানের সাক্ষাৎ: দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আশাবাদ
ডিসেম্বর ১৫, ২০১৮ ০৬:২৬ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির দপ্তর-প্রধান মাহমুদ ওয়ায়েজি আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে এ সম্পর্ক আরো শক্তিশালী করার আগ্রহ ব্যক্ত করেন ওয়ায়েজি।
-
উত্তর ইরাকে বিমান হামলা: তুর্কি রাষ্ট্রদূতকে তলব করল বাগদাদ
ডিসেম্বর ১৫, ২০১৮ ০৪:৩০ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিদ্রোহীদের ওপর তুরস্কের সর্বশেষ বিমান হামলার প্রতিবাদ জানাতে বাগদাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ইরাকের আকাশসীমা বারবার লঙ্ঘনের জন্য তুরস্কের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়।
-
সৌদি যুবরাজের সবচেয়ে ঘনিষ্ঠরাই হত্যাকাণ্ড ঘটায়: তুর্কি প্রেসিডেন্ট
ডিসেম্বর ১৪, ২০১৮ ১৬:৫৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আবারও সৌদি সাংবাদিক জামাল খাশোগি'র হত্যার প্রধান হোতাদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ (শুক্রবার) ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র সদস্য দেশগুলোর বিচার ব্যবস্থা বিষয়ক সম্মেলনে এ আহ্বান জানান।