এস-৪০০ দেখতে দেয়া হবে না আমেরিকাকে: তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i66882-এস_৪০০_দেখতে_দেয়া_হবে_না_আমেরিকাকে_তুরস্ক
রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর তা কোনোভাবেই আমেরিকাকে দেখতে দেয়া হবে না। তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সি ইয়ারকভকে এ নিশ্চয়তা দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৭, ২০১৮ ১৫:০৭ Asia/Dhaka
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
    এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা

রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর তা কোনোভাবেই আমেরিকাকে দেখতে দেয়া হবে না। তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সি ইয়ারকভকে এ নিশ্চয়তা দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।

তিনি বলেন, এস-৪০০ নিয়ে আমেরিকা যাতে কোনো রকম গবেষণা করার সুযোগ না পায় আংকারা সে ব্যবস্থা নেবে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে রাশিয়ার গণমাধ্যম স্পুৎনিক এ খবর দিয়েছে। সূত্রটি বলেছে, “আমাদের মন্ত্রী রাশিয়াকে এই নিশ্চয়তা দিয়েছেন যে, এমন কোনো আলাচনা হয় নি যার কারণে আমেরিকা রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে গবেষণা করতে পারে।”

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু

চাভুসওগ্লু গতকাল (বুধবার) টুইটার বার্তায় রুশ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছেন তবে বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত কিছু বলেন নি।

সম্প্রতি দুটি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ টেলিভিশন চ্যানেল জানিয়েছে, এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য আমেরিকাকে প্রস্তাব দিয়েছে তুরস্ক। স্বল্প সময়ের মধ্যে তুরস্কের কাছে রাশিয়ার এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার কথা রয়েছে। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এ রিপোর্ট নাকচ করেছেন।#   

পার্সটুডে/এসআইবি/২৭