• সৌদি কনস্যুলেটে তল্লাশি শেষ; নমুনা সংগ্রহ করলো তুর্কি পুলিশ

    সৌদি কনস্যুলেটে তল্লাশি শেষ; নমুনা সংগ্রহ করলো তুর্কি পুলিশ

    অক্টোবর ১৬, ২০১৮ ১৫:৩৮

    তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে তুর্কি ও সৌদি তদন্ত দলের তল্লাশি শেষ হয়েছে। সৌদি আরবের সরকার বিরোধী নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগিকে খুঁজতেই সেখানে তল্লাশি চালানো হয়। প্রায় ৯ ঘণ্টা খুঁটিয়ে খুঁটিয়ে তল্লাশি চালানোর পর মঙ্গলবার সকালে কনস্যুলেট থেকে বের হন তুর্কি তদন্তকারীরা।

  • খাশোগি হত্যা: সৌদি সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    খাশোগি হত্যা: সৌদি সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

    অক্টোবর ১৬, ২০১৮ ১৪:৩৩

    সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের ঘটনায় যখন সৌদি রাজপরিবার আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাপের মুখে রয়েছে তখন  রিয়াদ সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এ সফরে তিনি সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে দেখা করবেন বলে কথা রয়েছে।

  • হত্যার কথা স্বীকার করতে যাচ্ছে সৌদি তবে ‘ভিন্ন কায়দায়’

    হত্যার কথা স্বীকার করতে যাচ্ছে সৌদি তবে ‘ভিন্ন কায়দায়’

    অক্টোবর ১৬, ২০১৮ ১১:৪১

    সৌদি আরবের ভিন্ন মতালম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের কথা স্বীকার করার প্রস্তুতি নিয়েছে সৌদি আরব তবে তা হবে ভিন্ন কায়দায়। সৌদি সরকার শিগগিরি একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করবে এবং তাতে বলা হবে যে, তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কন্স্যুলেট ভবনে জিজ্ঞাসাবাদের সময় খাশোগি নিহত হয়েছেন যা তারা চান নি।

  • অডিও রেকর্ডিং বলছে ‘খাশোগিকে হত্যা করা হয়েছে’: তুর্কি পুলিশ

    অডিও রেকর্ডিং বলছে ‘খাশোগিকে হত্যা করা হয়েছে’: তুর্কি পুলিশ

    অক্টোবর ১৫, ২০১৮ ২০:১৩

    তুরস্কের পুলিশ বলেছে, তাদের হাতে যে অডিও রেকর্ডিং রয়েছে তা থেকে প্রমাণিত হয় যে, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলের সৌদি কন্স্যুলেট ভবনে হত্যা করা হয়েছে। সৌদি আরব যখন পীড়াপিড়ি করছে যে, জামাল খাশোগির বিষয়ে তারা কিছুই জানে না তখন তুর্কি পুলিশ একথা বলল।

  • তুরস্কে ইরানি দূতাবাসে বোমা পেতে রাখার খবর ভিত্তিহীন

    তুরস্কে ইরানি দূতাবাসে বোমা পেতে রাখার খবর ভিত্তিহীন

    অক্টোবর ১৫, ২০১৮ ১৫:২২

    তুরস্কের রাজধানী আঙ্কারায় অবস্থিত ইরানি দূতাবাসে বোমা পেতে রাখার খবর প্রত্যাখ্যান করেছেন রাষ্ট্রদূত মোহাম্মাদ ইব্রাহিম তাহেরিয়ান ফার্দ। তিনি আজ (সোমবার) বলেছেন, এ সংক্রান্ত যে খবর প্রচারিত হয়েছে তা সত্য নয়। দূতাবাসে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

  • সৌদি কনস্যুলেটে প্রবেশের অনুমতি না দিলে বহিষ্কার হবে সবাই: তুরস্ক

    সৌদি কনস্যুলেটে প্রবেশের অনুমতি না দিলে বহিষ্কার হবে সবাই: তুরস্ক

    অক্টোবর ১৪, ২০১৮ ১৪:৫৮

    তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে তল্লাশির অনুমতি না দিলে সৌদি কনস্যুলেটের প্রধানসহ কূটনীতিকদের বহিষ্কার করবে আঙ্কারা। তুর্কি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির দৈনিক 'ইয়ানিসাফাক' এ খবর দিয়েছে।

  • খাশোগি নিখোঁজের ঘটনাকে ‘চক্রান্ত’ বলছে সৌদি মিডিয়া

    খাশোগি নিখোঁজের ঘটনাকে ‘চক্রান্ত’ বলছে সৌদি মিডিয়া

    অক্টোবর ১৪, ২০১৮ ১৪:২৭

    সৌদি আরবের সরকার সমর্থিত গণামাধ্যম দেশটির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের ঘটনাকে চক্রান্ত বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। এসব গণমাধ্যম বলছে, সৌদি আরবকে বিপদে ফেলার জন্য এটা হচ্ছে একটা ‘ষড়যন্ত্র’।

  • খাশোগি নিখোঁজের তদন্তে সহযোগিতা করছে না সৌদি আরব: তুরস্ক

    খাশোগি নিখোঁজের তদন্তে সহযোগিতা করছে না সৌদি আরব: তুরস্ক

    অক্টোবর ১৪, ২০১৮ ০৭:১৬

    সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হয়ে যাওয়ার তদন্তে রিয়াদ আঙ্কারাকে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। চলতি মাসের গোড়ার দিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের অভ্যন্তরে খাশোগি নিহত হয়েছেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

  • অনৈতিক রাজতান্ত্রিক সৌদি সরকারই খাশোগির হত্যাকারী: বিশ্লেষক

    অনৈতিক রাজতান্ত্রিক সৌদি সরকারই খাশোগির হত্যাকারী: বিশ্লেষক

    অক্টোবর ১৩, ২০১৮ ১৪:১৪

    তুরস্কের ভূখণ্ডে সৌদি আরবের নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হওয়ার ঘটনা রাজতান্ত্রিক সৌদি সরকারের অনৈতিক নীতির বহিঃপ্রকাশ। এ মন্তব্য করেছেন প্রখ্যাত মানবাধিকার কর্মী এবং রাজনৈতিক ভাষ্যকার রবার্ট ইনলাকেশ।

  • মার্কিন পাদ্রি ব্রানসনকে মুক্তি দিয়েছে তুরস্ক

    মার্কিন পাদ্রি ব্রানসনকে মুক্তি দিয়েছে তুরস্ক

    অক্টোবর ১৩, ২০১৮ ১৩:০৫

    তুরস্কের একটি আদালত মার্কিন খ্রিস্টান পাদ্রি অ্যান্ড্রু ব্রানসনকে মুক্তি দিয়েছে এবং এরইমধ্যে তিনি তুরস্ক থেকে মার্কিন সামরিক বিমানে করে জার্মানিতে চলে গেছেন। ব্রানসনকে আটকের পর তুরস্ক ও আমেরিকার মধ্যে মারাত্মক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।