-
আফরিন শহর ঘেরাওয়ের দাবি এর্দোগানের; ওয়াইপিজি বলল ভিত্তিহীন
মার্চ ১০, ২০১৮ ০৬:৩৩সিরিয়ার আফরিন শহর ঘিরে ফেলার দাবি প্রত্যাখ্যান করেছেন কুর্দি গেরিলা সংগঠন ওয়াইপিজি'র মুখপাত্র নুরি মাহমুদ। তিনি বলেছেন, আফরিন শহর ঘিরে ফেলা হয়েছে বলে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান যে দাবি করেছেন তা ভিত্তিহীন।
-
সিরিয়ার শহর দখল করেছে তুর্কি সেনারা
মার্চ ০৮, ২০১৮ ২৩:৪৪সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকার একটি শহর দখল নিয়েছে তুরস্কের সামরিক বাহিনী। গত কয়েকদিন ধরে শহরটিতে তুর্কি সেনারা কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি’র বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছিল।
-
কুর্দি গেরিলাদের মানবিজে যেতে দেবেন না: আমেরিকাকে তুরস্ক
মার্চ ০৮, ২০১৮ ০৯:০৩সিরিয়ার কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি’র সদস্যদেরকে আফরিন থেকে মানবিজ শহরে না যেতে দেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। গত ২০ জানুয়ারি থেকে আফরিন শহরে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তুর্কি সেনারা।
-
কুর্দিদের কাছ থেকে অস্ত্র ফেরত নিন: আমেরিকাকে তুরস্ক
মার্চ ০৬, ২০১৮ ১৪:০২সিরিয়ার কুর্দি গেরিলাদের কাছে আমেরিকা যেসব অস্ত্র দিয়েছে তা ফেরত নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। মার্কিন সমর্থিত সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে তুরস্ক সন্ত্রাসী বলে মনে করে এং তুরস্কের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে বিবেচনা করে আংকারা।
-
আফরিনে তুর্কি বিমান হামলায় সরকারপন্থি ৩৬ যোদ্ধা নিহত
মার্চ ০৩, ২০১৮ ১৫:৫৫সিরিয়ার আফরিনে তুর্কি বিমান হামলায় সরকারপন্থি ৩৬ যোদ্ধা নিহত হয়েছে। সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। গত দুই দিনে এ নিয়ে সরকারপন্থি যোদ্ধাদের ওপর তৃতীয় দফা হামলা চালালো তুর্কি বিমান।
-
আফরিন অভিযানে তুরস্কের ৪১ সেনা নিহত
মার্চ ০৩, ২০১৮ ১৫:৩৯সিরিয়ার আফরিন অঞ্চলে তুরস্কের চলমান সামরিক অভিযানে এ পর্যন্ত ৪১ জন সেনা নিহত হয়েছে। গত ২০ জানুয়ারি থেকে সিরিয়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকায় তুর্কি বাহিনী অভিযান চালাচ্ছে।
-
রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার ফল ভালো হবে না: তুরস্ককে আমেরিকা
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ১৩:১৭রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ক্রয়ের পরিকল্পনা বাতিল না করলে তুরস্ককে এর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। একইসঙ্গে ক্ষেপণাস্ত্র ক্রয়কে কেন্দ্র করে আঙ্কারার ওপর প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দিয়েছে ওয়াশিংটন।
-
ইরান, তুরস্ক ও রাশিয়াকে চিঠি দেয়ার কথা জানালেন মোগেরিনি
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ০৬:৫৯সিরিয়া বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৪০১ নম্বর প্রস্তাব পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি। তিনি এ ব্যাপারে ইরান, তুরস্ক ও রাশিয়াকে চিঠি পাঠানোর কথাও জানিয়েছেন।
-
আফরিনে যুদ্ধবিরতি মানব না: তুরস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ২০:৫৮সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শনিবার সর্বসম্মতভাবে যে প্রস্তাব পাস করেছে তাকে স্বাগত জানিয়ে তুরস্ক বলেছে, আফরিন অঞ্চলে তুর্কি সামরিক বাহিনীর অভিযানের ওপর এ প্রস্তাব কোনো প্রভাব ফেলবে না।
-
পাকিস্তানকে ‘বাঁচিয়ে দিল’ চীন-সৌদি-তুর্কি
ফেব্রুয়ারি ২২, ২০১৮ ২২:০৪সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মার্কিন সমর্থিত একটি প্রচেষ্টা নস্যাৎ হয়ে গেছে। চীন, তুরস্ক ও সৌদি আরব মার্কিন ওই প্রচেষ্টার বিরুদ্ধ অবস্থান নেয়ায় তা বাস্তবায়ন হতে পারে নি।