২০২০ সাল থেকে তুরস্ককে এস-৪০০ দেয়া শুরু করবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i54321-২০২০_সাল_থেকে_তুরস্ককে_এস_৪০০_দেয়া_শুরু_করবে_রাশিয়া
রাশিয়া তুরস্ককে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়া শুরু করবে ২০২০ সাল থেকে। গত বছরের শেষ দিকে চুক্তি সম্পাদন হওয়ার পর ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে যাচ্ছে মস্কো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১২, ২০১৮ ২২:২৯ Asia/Dhaka
  • রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
    রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

রাশিয়া তুরস্ককে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়া শুরু করবে ২০২০ সাল থেকে। গত বছরের শেষ দিকে চুক্তি সম্পাদন হওয়ার পর ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে যাচ্ছে মস্কো।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক বিষয়ক সহযোগী ভ্লাদিমির কোজিন রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রোসিয়া-২৪ নিউজ নেটওয়ার্ককে একথা জানান। তিনি বলেন, তুরস্ক এ চুক্তি বাস্তবায়নের বিষয়ে তাদের প্রচেষ্টা জোরদার করার পর মস্কোও চুক্তি বাস্তবায়নে তৎপর হয়েছে। সেক্ষেত্রে ২০২০ সালের প্রথম দিকে তুরস্ককে এস-৪০০ সরবরাহ শুরু করা সম্ভব হবে।

এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 

গত ২৯ ডিসেম্বর তুরস্কের ইংরেজি ভাষার পত্রিকা দৈনিক হুররিয়াত এক প্রতিবেদনে জানিয়েছিল যে, এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি সরবরাহের বিষয়ে মস্কোর সঙ্গে আংকারার ঋণচুক্তি হয়েছে।  

রুশ কর্মকর্তারা বলছেন, প্রতিটি ব্যাটারির দাম পড়বে ২৫০ কোটি ডলার। এর মধ্যে শতকরা ৪৫ ভাগ নগদ অর্থ দেবে তুরস্ক এবং বাকি অর্থ রাশিয়ার দেয়া ঋণ থেকে পরিশোধ করা হবে। রাশিয়া থেকে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনলে আমেরিকা তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলে সতর্ক করেছে।#

পার্সটুডে/ সিরাজুল ইসলাম/১২