• ‘অভ্যুত্থানে জড়িত সেনা ও বিমানঘাঁটি বন্ধ করবে তুরস্ক’

    ‘অভ্যুত্থানে জড়িত সেনা ও বিমানঘাঁটি বন্ধ করবে তুরস্ক’

    জুলাই ২৯, ২০১৬ ২২:১৪

    তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, সাম্প্রতিক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে ব্যবহার করা সেনা ও বিমানঘাঁটি বন্ধ করার নির্দেশ দেয়া হবে। তিনি বলেন, ঘৃণ্য সেনা অভ্যুত্থানের কেন্দ্র হিসেবে ব্যবহৃত রাজধানী আংকারার একিনসি বিমানঘাঁটি বন্ধ করে দেয়ার কথা বিবেচনা করা হচ্ছে।

  • তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৮৮ কর্মকর্তা বরখাস্ত

    তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৮৮ কর্মকর্তা বরখাস্ত

    জুলাই ২৮, ২০১৬ ২০:৫৯

    তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার সন্দেহে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তত ৮৮ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গত ১৫ জুলাই সেনা অভ্যুত্থানের ঘটনায় দেশটিতে যে হাজার হাজার কর্মকর্তা কর্মচারিকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এসব কর্মকর্তা তার সর্বশেষ শিকার।

  • দায়েশের সঙ্গে কাতার, তুরস্ক ও কুর্দি সরকারের সহযোগিতার দলিল ফাঁস

    দায়েশের সঙ্গে কাতার, তুরস্ক ও কুর্দি সরকারের সহযোগিতার দলিল ফাঁস

    জুলাই ২৮, ২০১৬ ১৭:০৫

    চাঞ্চল্যকর তথ্য ফাঁসের জন্য ব্যাপক পরিচিত ওয়েবসাইট উইকিলিকস নতুন কিছু দলিল ফাঁস করে জানিয়েছে, কাতার, তুরস্ক ও ইরাকি কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধিরা ২০১৪ সালে তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের নেতাদের সঙ্গে ইরাকের মসুলে গোপন বৈঠকে মিলিত হয়েছিল।

  • ১৩১ গণমাধ্যম বন্ধ করার ঘোষণা দিল তুর্কি কর্তৃপক্ষ

    ১৩১ গণমাধ্যম বন্ধ করার ঘোষণা দিল তুর্কি কর্তৃপক্ষ

    জুলাই ২৮, ২০১৬ ১৩:২২

    তুরস্কে ১৫ জুলাই’র ব্যর্থ সেনা অভ্যুত্থানের জের ধরে ১৩১টি গণমাধ্যম সংস্থা বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আঙ্কারা বলেছে, এসব গণমাধ্যমের মধ্যে রয়েছে তিনটি সংবাদ সংস্থা, ১৬টি টিভি চ্যানেল, ২৩টি রেডিও স্টেশন, ৪৫টি পত্রিকা, ১৫টি ম্যাগাজিন ও ২৯টি প্রকাশনী।

  • প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করবেন না: তুরস্ককে জাতিসংঘ

    প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করবেন না: তুরস্ককে জাতিসংঘ

    জুলাই ২৮, ২০১৬ ০৬:২৯

    তুরস্কে গত ১৫ জুলাই ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর আটক ব্যক্তিদের বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ উপস্থান করতে আংকারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

  • তুরস্কে আটক সেনাদের ভাগ্য জানতে ক্যাম্পে স্বজনদের অবস্থান

    তুরস্কে আটক সেনাদের ভাগ্য জানতে ক্যাম্পে স্বজনদের অবস্থান

    জুলাই ২৭, ২০১৬ ১৫:৩৯

    ১৫ জুলাই আটক শত শত তুর্কি সেনার ভাগ্যে কী ঘটেছে তা জানতে তাদের স্বজনেরা ইস্তাম্বুলের সিলিভ্রি কারাগারের বাইরে ক্যাম্প করে সেখানে অবস্থান নিয়েছেন। সোমবার প্রথম দলটি পৌঁছার পর থেকে সেনা পরিবারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

  • আরো ৪৭ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক

    আরো ৪৭ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক

    জুলাই ২৭, ২০১৬ ১২:৩৭

    তুরস্কের কর্তৃপক্ষ আরো ৪৭ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। দেশটির সাম্প্রতিক সেনা অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে যোগসাজশের অভিযোগে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে গত সোমবার দেশটিতে একই অভিযোগে ৪২ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি হয়।

  • তুরস্কের ২ জেনারেলকে আটক করে দেশে পাঠালো আমিরাত

    তুরস্কের ২ জেনারেলকে আটক করে দেশে পাঠালো আমিরাত

    জুলাই ২৬, ২০১৬ ১২:০৭

    সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দু’জন তুর্কি জেনারেলকে আটক করা হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর হয়ে কাজ করতে ওই দুই জেনারেল আফগানিস্তানে মোতায়েন ছিলেন। তাদেরকে দুবাই থেকে আটক করে তুরস্কে ফেরত পাঠিয়েছে আরব আমিরাত কর্তৃপক্ষ।

  • সিরিয়ার জনগণের দুর্দশার জন্য রিয়াদ, আঙ্কারা এবং দোহা দায়ী: আল- জাফারি

    সিরিয়ার জনগণের দুর্দশার জন্য রিয়াদ, আঙ্কারা এবং দোহা দায়ী: আল- জাফারি

    জুলাই ২৬, ২০১৬ ১৩:৪০

    সিরিয়ার জনগণের দুর্দশার জন্য সৌদি আরব, তুরস্ক এবং কাতার দায়ী বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল-জাফারি।

  • এবার তুর্কি এয়ারলাইন্সের ২১১ কর্মী বরখাস্ত  

    এবার তুর্কি এয়ারলাইন্সের ২১১ কর্মী বরখাস্ত  

    জুলাই ২৫, ২০১৬ ২১:০৮

    তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা ‘টার্কিশ এয়ারলাইন্স’র ২১১ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। আমেরিকায় বসবাসকারী ফতেউল্লাহ গুলেনের সঙ্গে এসব কর্মীর সম্পর্ক থাকার সন্দেহে তাদের বিরুদ্ধে কঠোর এ ব্যবস্থা নেয়া হয়েছে।