-
তুরস্কে অভ্যুত্থান প্রচেষ্টার পর ৯,০০০ সরকারি কর্মী বরখাস্ত
জুলাই ১৮, ২০১৬ ২০:০৩তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর প্রায় ৯,০০০ সরকারি কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার রাতের ব্যর্থ অভ্যুত্থানে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান জোরদারের পরিপ্রেক্ষিতে এসব কর্মীকে বরখাস্ত করা হয়।
-
ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার কথা স্বীকার করলেন জেনারেল ওজতুর্ক
জুলাই ১৮, ২০১৬ ১৮:৩০তুরস্কে শুক্রবার রাতের অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন দেশটির বিমান বাহিনীর সাবেক প্রধান জেনারেল আকিন ওজতুর্ক। তুর্কি সরকারি কৌঁসুলিদের কাছে তিনি এ স্বীকারোক্তি দিয়েছেন বলে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু খবর দিয়েছে। এর আগে প্রকাশিত খবরে তাকে অভ্যুত্থানের 'মূল পরিকল্পনাকারী' হিসেবে উল্লেখ করা হয়েছিল।
-
তুরস্কের সামরিক অ্যাটাশেকে আটক করল সৌদি আরব
জুলাই ১৮, ২০১৬ ১৪:২৭তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার সন্দেহে কুয়েতে নিযুক্ত তুর্কি সামরিক অ্যাটাশেকে আটক করেছে সৌদি আরব। মিকাইল গুল্লু নামে এ সামরিক অ্যাটাশেকে আটকের জন্য তুর্কি সরকার সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল।
-
তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে ৮,০০০ পুলিশ বরখাস্ত
জুলাই ১৮, ২০১৬ ১৩:৫৬তুরস্কে শুক্রবার রাতের ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে প্রায় ৮,০০০ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া, শত শত জেনারেলসহ প্রায় ৬,০০০ সেনা কর্মকর্তা ও বিচারককে আটক করা হয়েছে।
-
তুরস্ককে আইনের শাসনের প্রতি সম্মান দেখাতে হবে: ইইউ
জুলাই ১৮, ২০১৬ ১৩:৫৪তুরস্ককে আইনের শাসনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। দেশটিতে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত ব্যক্তিদের ওপর ব্যাপক দমন পীড়ন চালানো হতে পারে বলে যখন আশঙ্কা করা হচ্ছে তখন তুর্কি সরকারের প্রতি এ আহ্বান জানাল ইইউ।
-
আমেরিকার জন্য তুরস্ক আবারো খুলে দিল ইনজারলিক ঘাঁটি
জুলাই ১৮, ২০১৬ ০৮:৫৩তুরস্ক সরকার ইনজারলিক বিমান ঘাঁটি পুনরায় মার্কিনীদের ব্যবহারের জন্য খুলে দিয়েছে। এ ঘাঁটি অভ্যুত্থানের সমর্থকরা ব্যবহার করে থাকতে পারে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি স্বীকার করার পর এটি খুলে দেয়া হয়। দায়েশ বিরোধী কথিত লড়াইয়ে দক্ষিণাঞ্চলীয় তুরস্কের আদানায় অবস্থিত ইনজারলিক বিমান ঘাঁটি মার্কিনীরা ব্যবহার করছে বলে জানিয়েছে পেন্টাগন।
-
'এর্দোগানের বিমানে কেন গুলি করা হয়নি, তা এক রহস্য'
জুলাই ১৮, ২০১৬ ০৬:৩৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানকে বহনকারী বিমানটি কাছে পেয়েও গুলি করেনি অভ্যুত্থানকারী দু'টি এফ-সিক্সটিন জঙ্গি বিমান।
-
দায়েশ মোকাবেলায় তুরস্কের ওপর আস্থা রাখা যায় না: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী
জুলাই ১৮, ২০১৬ ০৬:০৮ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন মার্ক বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশকে মোকাবেলায় তুরস্কের ওপর আস্থা রাখা যায় না। তুরস্কে সম্প্রতি ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর তিনি এ মন্তব্য করেছেন।
-
তুরস্কের সঙ্গে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা
জুলাই ১৭, ২০১৬ ১৬:৫৬মার্কিন সরকার তুরস্কের সঙ্গে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্যর্থ সামরিক অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশটিতে সহিংসতা দেখা দেয়ার পর এ নির্দেশ দিল আমেরিকা।
-
তুরস্কে আবার বিমান চলাচল শুরু করেছে ইরান
জুলাই ১৭, ২০১৬ ১৬:৩২তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের কারণে একদিন বন্ধ রাখার পর আবার দেশটিতে বিমান চলাচল শুরু করেছে ইরান। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র রেজা জাফারযাদেহ আজ (রোববার) বলেছেন, তুরস্কে অবস্থানরত হাজার হাজার ইরানি নাগরিককে দেশে ফিরিয়ে আনতে অন্তত ১২টি খালি বিমান পাঠানো হয়েছে।