-
তুরস্কে অভ্যুত্থান প্রচেষ্টা বিরোধীদের দমনের ‘ব্ল্যাংক চেক’ নয়: ফ্রান্স
জুলাই ১৭, ২০১৬ ১৫:৪৫ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ‘জন মার্ক এরো’ তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে সতর্ক করে দিয়ে বলেছেন, তুরস্কের সাম্প্রতিক অভ্যুত্থান প্রচেষ্টাকে যেন দেশটির সরকার বিরোধীদের দমনের কাজে ‘সাদা চেক’ হিসেবে ব্যবহার করা না হয়।
-
মার্কিন ব্যবহৃত ঘাঁটি থেকে অভ্যুত্থানকারীরা আটক
জুলাই ১৭, ২০১৬ ১২:৩৭তুরস্কে আমেরিকার ব্যবহৃত একটি বিমান ঘাঁটি থেকে ব্যর্থ সেনা অভ্যুত্থানের কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে তুরস্কের বিমান বাহিনীর একজন জেনারেল ও অন্য কয়েকজন কর্মকর্তা রয়েছেন। তুরস্কের দৈনিক হুররিয়াত পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যম আজ (রোববার) এ খবর দিয়েছে।
-
তুরস্ক চাইলে গুলেনকে বহিষ্কার করবে আমেরিকা
জুলাই ১৭, ২০১৬ ০৮:২৩মার্কিন সরকার ঘোষণা করেছে, তুরস্ক সরকার দাবি জানালে দেশটির বিরোধী নেতা ফতেহউল্লাহ গুলেনকে বহিষ্কার করতে প্রস্তুত রয়েছে ওয়াশিংটন। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোন অনুরোধ জানায়নি আংকারা।
-
এরদোগান নিজেই সামরিক অভ্যুত্থানের নাটক সাজাতে পারেন: দাবি করলেন গুলেন
জুলাই ১৭, ২০১৬ ০৭:৪৩আমেরিকায় স্বেচ্ছা নির্বাসনে থাকা তুর্কি সরকার বিরোধী ব্যক্তিত্ব ফতেউল্লাহ গুলেন দাবি করেছেন, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান নিজেই শুক্রবারের সামরিক অভ্যুত্থানের নাটক সাজাতে পারেন। পেনসিলভানিয়ায় নিজ বাসভবনে হাতে গোণা কয়েকজন সাংবাদিককে দেয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।
-
অভ্যুত্থান প্রচেষ্টায় আমেরিকার জড়িত থাকার ইংগিতে ক্ষোভ জানালেন কেরি
জুলাই ১৭, ২০১৬ ০৭:০২তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে আমেরিকার জড়িত থাকার আভাস দিয়ে আঙ্কারা যে বক্তব্য দিয়েছে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ওয়াশিংটন। এ জাতীয় বক্তব্যকে মিথ্যা এবং তুর্কি-আমেরিকার সম্পর্কের জন্য ক্ষতিকর বলে দাবি করেছে ওয়াশিংটন।
-
তুরস্কের সামরিক হেলিকপ্টার আশ্রয় নিয়েছে গ্রিসে, ৮ জনকে আটক
জুলাই ১৭, ২০১৬ ০৫:১৯তুরস্কের একটি ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার গ্রিসের উত্তরাঞ্চলে অবতরণ করেছে। তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর হেলিকপ্টারের আট ক্রু গ্রিসে রাজনৈতিক আশ্রয় নেয়ার আবেদন জানিয়েছে। তবে গ্রিস সরকার তাদের সবাইকে আটক করেছে বলে দেশটির সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছে।
-
ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পর তুরস্কের একটি মার্কিন ঘাঁটি ব্যবহার করতে দেয়া হচ্ছে না
জুলাই ১৭, ২০১৬ ০৩:২২তুরস্কের একটি মার্কিন ঘাঁটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে এবং এ ঘাটিতে কেউকে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। তুরস্কের আদানায় অবস্থিত মার্কিন কনস্যুলেট এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ঘাঁটিটি দায়েশ বিরোধী কথিত লড়াইয়ে ব্যবহার করা হতো।
-
ইসরাইলে সামরিক অ্যাটাচি ছিলেন তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের মূল হোতা
জুলাই ১৭, ২০১৬ ০৩:০৭তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী সন্দেহভাজন জেনারেল আকিন ওজতুর্ক ইহুদিবাদী ইসরাইলে সামরিক অ্যাটাচি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তুর্কি বিমান বাহিনীর সাবেক কমান্ডার জেনারেল ওজতুর্কসহ অন্তত ছয় সন্দেহভাজন জেনারেলকে ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ গতকাল আটক করা হয়েছে।
-
তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা ও রাজপথে জনতা (ফটো গ্যালারি)
জুলাই ১৬, ২০১৬ ১১:০৬তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি দাবি করেছে, শুক্রবার রাতে সামরিক বাহিনীর একটি অভ্যুত্থান চেষ্টাকে ‘প্রতিহত’ করার পর বর্তমানে দেশটির পরিস্থিতি ‘স্বাভাবিক’ রয়েছে। তুর্কি টেলিভিশন এনটিভি আজ (শনিবার) সকালে এমআইটি’র মুখপাত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে।
-
অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িতদের চড়া মূল্য দিতে হবে: এরদোগান
জুলাই ১৬, ২০১৬ ০৫:৪৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আজ (শনিবার) বলেছেন, সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িতদের চড়া মূল্য দিতে হবে। ইস্তাম্বুল থেকে দেয়া সরাসরি ভাষণে এ কথা বলেছেন তিনি।