• তুরস্কে সেনা অভ্যুত্থান প্রতিহত করা হয়েছে: জাতীয় গোয়েন্দা সংস্থা

    তুরস্কে সেনা অভ্যুত্থান প্রতিহত করা হয়েছে: জাতীয় গোয়েন্দা সংস্থা

    জুলাই ১৬, ২০১৬ ০৩:২২

    তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি জানিয়েছে, শুক্রবার রাতে সামরিক বাহিনীর একটি অভ্যুত্থান চেষ্টাকে প্রতিহত করার পর বর্তমানে দেশটির পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তুর্কি টেলিভিশন এনটিভি আজ (শনিবার) সকালে এমআইটি’র মুখপাত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে।

  • তুরস্কে ১৭ বছর বয়সি কিশোরের গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

    তুরস্কে ১৭ বছর বয়সি কিশোরের গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

    জুলাই ১১, ২০১৬ ০৭:২১

    তুরস্কে ১৭ বছর বয়সি এক কিশোরের গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। পরে পালানোর চেষ্টা করার সময় অন্য পুলিশ কর্মকর্তাদের গুলিতে ওই কিশোর মারা যায়। তুরস্কের সংবাদ মাধ্যম আজ (সোমবার) এ খবর দিয়েছে।

  • পিকেকের শীর্ষস্থানীয় কমান্ডার নিহত

    পিকেকের শীর্ষস্থানীয় কমান্ডার নিহত

    জুলাই ১০, ২০১৬ ০৯:০২

    কুর্দি ওয়ার্কার্স পার্টি বা পিকেকের শীর্ষস্থানীয় কমান্ডার ফেমান হোসেইন ওরফে বাহোজ আরদাল নিহত হয়েছেন। তুরস্ক সংলগ্ন উত্তরপূর্বাঞ্চলীয় সিরিয়ার একটি নগরীর কাছে গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন তিনি।

  • মিশরের সঙ্গে কোনো স্বাভাবিক সম্পর্ক হবে না: এরদোগান

    মিশরের সঙ্গে কোনো স্বাভাবিক সম্পর্ক হবে না: এরদোগান

    জুলাই ০৫, ২০১৬ ১৫:২৪

    মিশরের সঙ্গে কোনো সমঝোতা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজ্যব তাইয়্যেব এরদোগান। গত সপ্তাহে রাশিয়া এবং ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করলেন।

  • ন্যাটোর অ্যাওয়াক্স মোতায়েন হবে তুরস্কে: লক্ষ্য নিয়ে প্রশ্ন

    ন্যাটোর অ্যাওয়াক্স মোতায়েন হবে তুরস্কে: লক্ষ্য নিয়ে প্রশ্ন

    জুলাই ০৫, ২০১৬ ১১:২২

    মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের প্রধান জেন্স স্টোলেনবার্গ বলেছেন, তুরস্ক বা আন্তর্জাতিক আকাশসীমায় অত্যাধুনিক গোয়েন্দা বিমান অ্যাওয়াক্স ব্যবহারের অনুমোদন দেয়া হবে।

  • রাশিয়াকে বিমান ঘাঁটি ব্যবহার করতে দেয়ার পরিকল্পনা নেই: তুরস্ক

    রাশিয়াকে বিমান ঘাঁটি ব্যবহার করতে দেয়ার পরিকল্পনা নেই: তুরস্ক

    জুলাই ০৫, ২০১৬ ০৮:১১

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের ইনজারলিক বিমান ঘাঁটি রাশিয়াকে ব্যবহার করতে দেয়ার কোনো পরিকল্পনা আঙ্কারার নেই। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিআরটি-কে দেয়া তার এ সংক্রান্ত সাক্ষাৎকারের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। টিআরটি-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দায়েশের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের সবার সঙ্গে সহযোগিতা করবে তুরস্ক।

  • ‘তুরস্ক নিজের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে রাশিয়াকে’

    ‘তুরস্ক নিজের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে রাশিয়াকে’

    জুলাই ০৪, ২০১৬ ১৩:০৬

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের ইনজারলিক বিমানঘাঁটি রাশিয়াকে ব্যবহার করতে দেয়া হতে পারে। এর ফলে সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে রাশিয়া বিমান হামলা চালাতে পারবে।

  • ইস্তাম্বুল, ঢাকা এবং বাগদাদের সন্ত্রাসী ঘটনায় জড়িতরা পরাজিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: ইরান

    ইস্তাম্বুল, ঢাকা এবং বাগদাদের সন্ত্রাসী ঘটনায় জড়িতরা পরাজিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: ইরান

    জুলাই ০৪, ২০১৬ ০৮:২৩

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সন্ত্রাসী এবং তাদের আদর্শ পরাজিত না হওয়া পর্যন্ত ইরান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই থেকে বিরত হবে না। তিনি নিজ অফিসিয়াল টুইটার একাউন্টে দেয়া এক বার্তায় এ কথা বলেছেন।

  • কুর্দি গেরিলাদের প্রতি সমর্থন ‘নোংরা হিসাব’: এরদোগান

    কুর্দি গেরিলাদের প্রতি সমর্থন ‘নোংরা হিসাব’: এরদোগান

    জুলাই ০৩, ২০১৬ ১৪:১০

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আঞ্চলিক ষড়যন্ত্রের অংশ হিসেবে নির্দিষ্ট কিছু দেশ সিরিয়ার কুর্দি গেরিলা ও দায়েশ সন্ত্রাসীদের প্রতি সমর্থন দিচ্ছে। তুর্কি প্রেসিডেন্ট তার বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেন নি কিন্তু এর আগে তিনি কুর্দি গোরিলাদের প্রতি সমর্থন দেয়ায় দ্বিমুখী আচরণের জন্য আমেরিকাকে অভিযুক্ত করেছেন।

  • ইস্তাম্বুল হামলার নাটের গুরুকে রাশিয়ার কাছে তুলে দেয়নি ইউরোপ: রিপোর্ট

    ইস্তাম্বুল হামলার নাটের গুরুকে রাশিয়ার কাছে তুলে দেয়নি ইউরোপ: রিপোর্ট

    জুলাই ০১, ২০১৬ ২০:২৩

    তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী বলে অভিযুক্ত চেচনিয়ার এক নাগরিককে রাশিয়ার কাছে তুলে দিতে অস্বীকার করেছিল ইউরোপ। তাকে রাশিয়ার হাতে তুলে দিলে ইস্তাম্বুলের সাম্প্রতিক সন্ত্রাসী হামলাসহ অনেক সন্ত্রাসী হামলা ঘটতো না বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।