-
লিরার পতন সত্ত্বেও নিজের অর্থনৈতিক নীতি সমর্থন করলেন এরদোগান
নভেম্বর ২৫, ২০২১ ০৮:২৫তুরস্কে ব্যাপক মুদ্রাস্ফীতি ও স্থানীয় মুদ্রা লিরার নজিরবিহীন পতনের জের ধরে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার সরকারের অর্থনৈতিক নীতি সমর্থন করে বক্তব্য রেখেছেন। তিনি বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর এক বক্তৃতায় দাবি করেন, সরকারের অর্থনৈতিক নীতির কারণে চলমান পরিস্থিতি তৈরি হয়নি।
-
তাইওয়ানকে আমন্ত্রণ জানালেন জো বাইডেন, ক্ষুব্ধ চীন
নভেম্বর ২৪, ২০২১ ১৩:৩৫আসন্ন গণতন্ত্র সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনা তাইপেকে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আগামী মাসে ভার্চুয়ালি এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
-
উত্তর ইরাকের তুর্কি ঘাঁটিতে রকেট হামলা
নভেম্বর ১৭, ২০২১ ১০:৫৮ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে মোতায়েন তুরস্কের সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলে তৎপর কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেখানে তুর্কি সেনা মোতায়েন রয়েছে বলে আঙ্কারা দাবি করে আসছে।
-
কয়েক বছরের উত্তেজনা শেষে তুরস্ক সফরে যাচ্ছেন আমিরাতের যুবরাজ
নভেম্বর ১৬, ২০২১ ০৮:১৭সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান তুরস্ক সফর করতে যাচ্ছেন। আমিরাত এবং তুরস্কের মধ্যে কয়েক বছরের উত্তেজনার পর তিনি এই সফরের পরিকল্পনা নিয়েছেন। আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যকার সম্পর্ক মেরামত করার লক্ষ্য নিয়ে মূলত তিনি এই সফর করবেন বলে তুরস্কের দুই কর্মকর্তা গতকাল (সোমবার) জানিয়েছেন।
-
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ওপর তুরস্কের গুরুত্বারোপ
নভেম্বর ১৫, ২০২১ ১৭:০৯তুরস্ক ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ওপর গুরুত্বারোপ করেছে।
-
‘ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অন্যায়’
নভেম্বর ১৫, ২০২১ ১৫:৩৮ইসলামি প্রজাতন্ত্র ইরান সফরে গিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তেহরানের ওপর আমেরিকা যে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অন্যায়। পাশাপাশি পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বের হয়ে যাওয়ার পর তেহরানের বিরুদ্ধে একতরফা যে সমস্ত ব্যবস্থা নিয়েছে সেগুলো অবসানের আহ্বান জানিয়েছেন তিনি।
-
প্রতিরোধ অব্যাহত রেখেছে ইয়েমেনি যোদ্ধারা
নভেম্বর ১১, ২০২১ ১৫:১৩দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বেশ কয়েকটি এলাকার উপর ব্যাপক বিমান হামলা চালিয়েছে সৌদি আরব ও তার মিত্ররা। এর মধ্যে রয়েছে ইয়েমেনের রাজধানী সানা, আমরান এবং সা"দা প্রদেশ।
-
ইরাক থেকে বিদেশি সেনা বহিষ্কারে বাগদাদ দৃঢ়প্রতিজ্ঞ
নভেম্বর ১১, ২০২১ ১১:২০ইরাকে মোতায়েন সমস্ত বিদেশি সেনা বহিষ্কার করার ব্যাপারে বাগদাদ সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ইরাকে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত আলী রেজা গুনেইয়ের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেছেন ইরাকের জাতীয় সংসদের ফাতাহ জোটের প্রধান হাদি আল-আমেরি।
-
'তুর্কি নীতি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করেছে'
অক্টোবর ৩১, ২০২১ ০৯:২০সিরিয়ায় আরো দুই বছর সামরিক অভিযান পরিচালনার জন্য তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে কর্তৃত্ব দিয়ে তুরস্কের জাতীয় সংসদে যে বিল পাস করা হয়েছে তার নিন্দা ও সমালোচনা করেছে দামেস্ক সরকার।
-
তুরস্কে কলা খেয়ে যে অপরাধ করেছেন সিরিয়ার শরণার্থীরা!
অক্টোবর ২৯, ২০২১ ০৬:৪১তুরস্কে কলা খাওয়ার ভিডিও প্রকাশ করার অভিযোগে সিরিয়ার সাত শরণার্থীকে আটক করা হয়েছে এবং তাদেরকে বহিষ্কার করা হবে বলে আঙ্কারা ঘোষণা করেছে। তুরস্কের অভিবাসন অধিদপ্তর বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর তুর্কি জনগণের মধ্যে ‘প্রচণ্ড ক্ষোভ’ তৈরি হয়েছে; কারণ, তুরস্কের মুদ্রার মান পড়ে যাওয়ায় জনগণ যে তীব্র অর্থনৈতিক চাপে পড়েছেন তাকে বিদ্রূপ করার উদ্দেশ্যে ওই ভিডিও ছড়ানো হয়েছে।