-
তুরস্ককে অবিলম্বে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ২৩, ২০২১ ০৭:১০সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ তার দেশে তুর্কি সেনা উপস্থিতিকে ‘দখলদারিত্ব’ আখ্যায়িত করে অবিলম্বে সিরিয়ার ভূমি থেকে সেনা প্রত্যাহার করার জন্য আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার জন্য নিউ ইয়র্ক সফররত মিকদাদ আজ (বৃহস্পতিবার) রুশ বার্তা সংস্থা স্পুৎনিককে দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান।
-
তুর্কি সামরিক আগ্রাসনের জবাব দেয়ার অধিকার আছে সিরিয়ার
সেপ্টেম্বর ২১, ২০২১ ০২:৫৯সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক বাহিনী যে অভিযান চালাচ্ছে তা সিরিয়ার স্বাধীনতা-সার্বভৌমত্বের চরম লংঘন এবং এর বিরুদ্ধে জবাব দেয়ার অধিকার রাখে দামেস্ক।
-
'তিন ভাইয়ের' যৌথ সামরিক মহড়া শুরু
সেপ্টেম্বর ১৩, ২০২১ ১৩:২৯তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজানের সশস্ত্র বাহিনী যৌথ মহড়া শুরু হয়েছে। আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘থ্রি ব্রাদার্স-২০২১’ বা ‘তিন ভাই-২০২১’। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া চলবে।
-
ইদলিবে ৩ তুর্কি সেনা নিহত ও ৩ জন আহত
সেপ্টেম্বর ১২, ২০২১ ০৮:১৭উত্তর-পশ্চিম সিরিয়ায় বোমা বিস্ফোরনে তিন তুর্কি সেনা নিহত ও তাদের তিন জন আহত হয়েছে।
-
ইরাক সরকারের সমালোচনা করল নুজাবা আন্দোলন
সেপ্টেম্বর ০৯, ২০২১ ১৬:১১ইরাকের অভ্যন্তরে তুর্কি সামরিক বাহিনী বিমান হামলার বিষয়ে বাগদাদ সরকারের রহস্যজনক নীরবতার কঠোর সমালোচনা করেছে নুজাবা আন্দোলন। ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবির অন্যতম সদস্য এই নুজাবা।
-
তুরস্কের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ করল সিরিয়া
সেপ্টেম্বর ০৭, ২০২১ ১২:৫৯তুরস্কের সঙ্গে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করেছে সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ জানিয়েছে,খুব শিগগিরই ইরাকের রাজধানী বাগদাদে দুই দেশের গোয়েন্দা প্রধানের মধ্যে বৈঠক হতে যাচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা ভিত্তিহীন। তুরস্কের সঙ্গে এ ধরণের কোনো বৈঠকের সম্ভাবনা নেই।
-
মিশরের সঙ্গে তুরস্কের বৈঠক আজ, আমিরাতের সঙ্গেও চলছে আলোচনা
সেপ্টেম্বর ০৭, ২০২১ ১১:১০তুরস্ক এবং মিশরের সরকারি কর্মকর্তারা আজ (মঙ্গলবার) আবার বৈঠকে বসতে যাচ্ছেন। কয়েকটি আরব দেশের সঙ্গে প্রায় এক দশকের অনাস্থা এবং শত্রুতাপূর্ণ সম্পর্কের মধ্যে আঙ্কারা মিশরের সঙ্গে সম্পর্কোন্নয়নের পদক্ষেপ নিয়েছে।
-
তুরস্ক ও আজারবাইজানের যৌথ মহড়া শুরু
সেপ্টেম্বর ০২, ২০২১ ১৪:১১তুরস্কের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে আজারবাইজান। আজারবাইজানের বাকুতে এই মহড়া চলছে।
-
আরেক দফা এস-৪০০ কিনতে দ্বিধা করবে না তুরস্ক: এরদোগান
আগস্ট ৩০, ২০২১ ০১:৪২তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০-এর দ্বিতীয় চালান গ্রহণ করতে তার সরকার বদ্ধপরিকর। আমেরিকাসহ ন্যাটো জোটের অন্যান্য সহযোগী দেশগুলোর প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও এ ঘোষণা দিলেন এরদোগান।
-
তুরস্কের দাবি প্রত্যাখ্যান করল তালেবান; বিমানবন্দরের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি
আগস্ট ২৯, ২০২১ ১৩:৫৬আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তুরস্ককে দেওয়া হয়নি। এ সংক্রান্ত খবরের কোনো সত্যতা নেই।