-
চলতি মাসের পর আফগানিস্তানে মার্কিন সেনা থাকতে পারবে না: তালেবান
আগস্ট ২৩, ২০২১ ১৩:০২তালেবান হুঁশিয়ারি দিয়ে বলেছে, পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সব মার্কিন সেনাকে আফগানিস্তান থেকে প্রত্যাহার করতে হবে, এটা তাদের রেড লাইন।
-
‘তালেবানকে আমেরিকা ৮,৫০০ কোটি ডলারের অস্ত্র দিয়ে এসেছে’
আগস্ট ২৩, ২০২১ ০৪:১৭জাতিসংঘে নিযুক্ত আমেরিকার সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আফগান তালেবানের কাছে বাগরাম বিমান ঘাঁটি এবং সাড়ে আট হাজার কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সমর্পণ করেছে।
-
তালেবান সবার সঙ্গে সু-সম্পর্ক চায়, সরকার হবে অংশগ্রহণমূলক
আগস্ট ২৩, ২০২১ ০৩:৪০তালেবান মুখপাত্র সোহাইল শাহিন বলেছেন, তারা সবার সঙ্গে সুসম্পর্ক চান এবং দেশের সব নৃ-গোষ্ঠীর অংশগ্রহণে সরকার গঠন করবেন। কাতারের রাজধানী দোহার রাজনৈতিক কার্যালয় থেকে ইরানের প্রেস টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সোহাইল শাহিন।
-
আশরাফ গনি ও ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ দেশে ফিরতে পারেন
আগস্ট ২২, ২০২১ ১৬:২২আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ গনি ও ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহকে ক্ষমা ঘোষণা করেছে তালেবান। এক বিবৃতি প্রকাশের মাধ্যমে তালেবান জানিয়েছে, তারা দুজনই নিরাপদে দেশে ফিরতে পারেন।
-
‘ধৈর্যের পরীক্ষা নেবেন না'
আগস্ট ২২, ২০২১ ১৪:৪৭‘জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে জম্মু-কাশ্মীরের জনগণের সঙ্গে আলোচনা শুরু করার আবেদন জানিয়েছেন। বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল ‘আজতক’–এর ওয়েবসাইটে প্রকাশ, গতকাল (শনিবার) মেহেবুবা বলেন, জম্মু-কাশ্মীরকে পুনরায় ‘বিশেষ মর্যাদা’ দেওয়া উচিত। তিনি বলেন, তালেবান আমেরিকাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। যেদিন ধৈর্যের পরীক্ষা ভেঙে যাবে, আপনিও থাকবেন না, অদৃশ্য হয়ে যাবেন।
-
হাশদ আশ শাবির ওপরে হামলা: তালেবান ইস্যুতে ইরাককেও ভয় দেখানোর মার্কিন চেষ্টা
আগস্ট ২২, ২০২১ ১১:৫১ইরাকের কয়েকটি সংবাদ সূত্র জানিয়েছে, রাজধানী বাগদাদের উত্তরে আল সায়ের এলাকায় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ শাবির গাড়ি রাস্তা অতিক্রম করার সময় আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণে এই বাহিনীর চার সদস্য শহীদ এবং অপর পাঁচ জন আহত হয়েছে।
-
তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে চাই: তালেবান মুখপাত্র
আগস্ট ২২, ২০২১ ০২:২১তালেবান মুখপাত্র সোহাইল শাহিন বলেছেন, আফগানিস্তানের পুনর্গঠনের জন্য তাদের তুরস্ককে সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি তুরস্কের সরকারপন্থি দৈনিক ‘তুর্কিয়া’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। আমরা আফগানিস্তানের প্রতিটি অঞ্চলের পুনর্গঠন করব। এ ব্যাপারে আমাদের তুরস্কের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন।”
-
আফগানিস্তানের সঙ্গে সকল স্থলবন্দর খোলা রয়েছে: ইরান
আগস্ট ২২, ২০২১ ০১:২৭মিলাক ক্রসিং’সহ আফগানিস্তানের সঙ্গে ইরানের সবগুলোর স্থলবন্দর খোলা রয়েছে বলে জানিয়েছেন ইরানের কাস্টমস বিভাগের মুখপাত্র সাইয়্যেদ রুহুল্লাহ লাতিফি। মিলাক স্থলবন্দর বর্তমানে বন্ধ রয়েছে বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করে লাতিফি গতকাল (শনিবার) এ তথ্য জানান।
-
কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলার দায় আমাদের নয়: তালেবান
আগস্ট ২২, ২০২১ ০১:০৯আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে যখন হাজার হাজার মানুষ দেশত্যাগের জন্য ভিড় করেছে তখন তালেবান বলেছে, এই বিশৃঙ্খলার জন্য তারা দায়ী নন। তালেবানের একজন মুখপাত্র বলেছেন, এসব মানুষকে বের করে নেয়ার জন্য পশ্চিমা দেশগুলোর আরো ভালো পরিকল্পনা থাকা উচিত ছিল।
-
আফগানিস্তানে তালেবানের উত্থানে মধ্য এশিয়ার দেশগুলো যে কারণে চিন্তিত
আগস্ট ২১, ২০২১ ১৪:১৯তালেবানের নেতৃত্বে আফগানিস্তানে সরকার গঠনের জন্য যখন বিভিন্ন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চলছে তখন মধ্য এশিয়ার কোনো কোনো দেশের সরকার আফগানিস্তানের নতুন সরকারের সঙ্গে সহযোগিতার বিষয়ে এখনো সন্দেহের মধ্যে ডুবে আছে।