-
সিরিয়ায় দেড়শ' আইএস জঙ্গি আত্মসমর্পণ করেছে: এসডিএফ
মার্চ ০৫, ২০১৯ ১৬:৫২সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয যৌরের আল বাগুয এলাকায় দেড়শ' আইএস জঙ্গি আত্মসমর্পণ করেছে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এ তথ্য জানিয়েছে। এসডিএফ আরও জানিয়েছে, দায়েশ বা আইএস জঙ্গিদের হাতে অবরুদ্ধ পাঁচশ' ব্যক্তি মুক্তি পেয়েছে। এছাড়া এরইমধ্যে দুই শতাধিক আইএস জঙ্গিকে ইরাকের কাছে হস্তান্তর করা হয়েছে।
-
মস্কোয় দায়েশের হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী
ফেব্রুয়ারি ২৭, ২০১৯ ০৩:৫০রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থাগুলো উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএসআইএলের দু’টি হামলার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
-
দায়েশের ১৩ সন্ত্রাসীকে আটক করেছে ইরান
ফেব্রুয়ারি ২২, ২০১৯ ০৮:২২উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অন্তত ১৩ সন্ত্রাসীকে আটক করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দারা। এসব সন্ত্রাসী ইরানের পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশে হামলার পরিকল্পনা করছিল।
-
দায়েশের সেই শামীমা: নাগরিকত্ব কেড়ে নিয়েছে ব্রিটিশ সরকার
ফেব্রুয়ারি ২১, ২০১৯ ১২:৫০উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশে যোগ দেয়া শামীমা বেগমের নাগরিকত্ব বাতিল করেছে ব্রিটিশ সরকার। লন্ডনের এই অবৈধ সিদ্ধান্ত আইনিভাবে মোকাবিলা করবে তার পরিবার। আন্তর্জাতিক আইন অনুযায়ী কাউকে নাগরিকত্ব বাতিল করে রাষ্ট্রহীন করা যায় না। তবে, ব্রিটিশ সরকার দাবি করছে, দেশের নাগরিকত্ব হারালেও রাষ্ট্রহীন হবেন না শামীমা।
-
সিরিয়ার সর্বশেষ ঘাঁটি থেকে দায়েশ সন্ত্রাসীদের সরিয়ে নিল আমেরিকা
ফেব্রুয়ারি ২১, ২০১৯ ০৯:৫২সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের সর্বশেষ ঘাঁটি থেকে বহু উগ্র দায়েশ সন্ত্রাসীকে সরিয়ে নিয়েছে আমেরিকা। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।
-
দায়েশ সন্ত্রাসীদের ইউরোপে ফেরত নিতে বললেন ট্রাম্প
ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ১৬:০৭সিরিয়া থেকে আটক করা উগ্র দায়েশ সন্ত্রাসীদেরকে ফেরত নেয়ার জন্য ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউরোপ মহাদেশ থেকে যেসব সন্ত্রাসী সিরিয়া গিয়ে দায়েশের হয়ে কাজ করেছে তাদের দায়িত্ব ইউরোপকেই নেয়া উচিত।
-
ইরানের সশস্ত্র বাহিনীকে বিস্মিত করতে পারবে না আমেরিকা: পুরদাস্তান
জানুয়ারি ১৯, ২০১৯ ০৬:৩৬ইরান বলেছে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের টাকায় আফগানিস্তানে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএসের সাত হাজার সন্ত্রাসীকে আফগানিস্তানে ছেড়ে দেয়া হয়েছে। আর এসব সন্ত্রাসীকে ইরান, চীন ও সিরিয়ার বিরুদ্ধে চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমেরিকা।
-
দায়েশকে পরাজিত করেছে ইরাক ও সিরিয়া, আমেরিকা নয়: ইরান
জানুয়ারি ১৬, ২০১৯ ১৫:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিজয় এসেছে ইরাক ও সিরিয়ার জনগণের সীমাহীন লড়াইয়ের ফলে; এতে আমেরিকার কোনো ভূমিকা ছিল না।
-
সিরিয়ার দেইর-আজ-জোরে ৫ ব্রিটিশ সেনা নিহত
জানুয়ারি ১১, ২০১৯ ১৩:২১সিরিয়ার দেইর-আজ-জোরের আশ-শাফা উপশহরে দায়েশ সন্ত্রাসীদের হামলায় ৫ ব্রিটিশ সেনা নিহত এবং অসংখ্য আহত হয়েছে।
-
সিরিয়ায় দায়েশের রকেট হামলায় ব্রিটিশ ৫ সেনা নিহত
জানুয়ারি ১০, ২০১৯ ১১:৩০সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের রকেট হামলায় ব্রিটেনের পাঁচ সেনা নিহত হয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর প্রদেশের আবু কালাম এলাকায় এ হামলা হয়েছে।