-
দায়েশ বিরোধী মার্কিন জোটকে আর জঙ্গিবিমান দেবে না হল্যান্ড
সেপ্টেম্বর ১৫, ২০১৮ ০২:৪৯হল্যান্ড সরকার ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত মার্কিন জোটকে জঙ্গি বিমান দিয়ে আর সহযোগিতা করবে না।
-
সিরিয়ায় ৫ হাজার বন্দিকে ঠাণ্ডা মাথায় হত্যা করে আইএস
আগস্ট ৩০, ২০১৮ ১৩:৫৩সিরিয়ায় ৫ হাজারের বেশি মানুষকে আটকের পর বিভিন্ন উপায়ে ঠাণ্ডা মাথায় হত্যা করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশ। এ তথ্য জানিয়েছে সিরিয়ার হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলছে, মৃত্যুদণ্ড কার্যকরের নামে যাদের ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে তাদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি। ১২৫ শিশু ও ১৭৪ জন নারীসহ তিন হাজার বেসামরিক ব্যক্তিকে ঠাণ্ডা মাথায় নির্মমভাবে হত্যা করা হয় বলে সংস্থাটি জানিয়েছে।
-
দায়েশের আফগান প্রধান আবু সা’দ আরহাবি নিহত
আগস্ট ২৭, ২০১৮ ০২:০৭আফগানিস্তানে তৎপর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশের (আইএস) প্রধান নেতা আবু সা’দ আরহাবি নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের খোগিয়ানি এলাকায় সেনাবাহিনীর এক হামলায় আরহাবিসহ আরো বেশ কিছু দায়েশ জঙ্গি নিহত হয়েছে।
-
ইরাকে দায়েশের শীর্ষ কমান্ডার নিহত
আগস্ট ২৬, ২০১৮ ১৬:৩০ইরাকে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার নিহত হয়েছে। ইরাকের দিয়ালা প্রদেশে সন্ত্রাসীদের দুটি গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ওই কমান্ডার নিহত হয়।
-
সিরিয়ায় দায়েশের ‘অপারেশন কেন্দ্র’ ধ্বংস করেছে ইরাকি বাহিনী
আগস্ট ১৭, ২০১৮ ০৭:৪৬সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি অপারেশন রুম ধ্বংস করে দিয়েছে ইরাকের বিমান বাহিনী। এতে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে। এসব সন্ত্রাসী ইরাকের ভেতরে হামলার পরিকল্পনা করছিল বলে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণলয় জানিয়েছে।
-
দায়েশ ও নুসরা ফ্রন্টের বিরুদ্ধে সিরিয়ার বিমান হামলা
আগস্ট ০৭, ২০১৮ ০৫:১৫সিরিয়ার সামরিক বাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং জাবহাত ফতেহ আশ-শাম বা সাবেক নুসরা ফ্রন্টের বিরুদ্ধে বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সুওয়াইদা প্রদেশে দায়েশের ঘাঁটিতে এবং মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে নুসরা ফ্রন্টের আস্তানায় গতকাল (সোমবার) বিমান থেকে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
-
সিনাই উপদ্বীপে মিশরের হামলা: ৫২ গেরিলা নিহত
আগস্ট ০৫, ২০১৮ ১৭:৩১মিশরের সামরিক বাহিনী সাম্প্রতিক দিনগুলোতে সিনাই উপদ্বীপজুড়ে অন্তত ৫২ জন গেরিলাকে হত্যা করেছে। উপদ্বীপ থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে মুক্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে কায়রো দাবি করেছে।
-
দায়েশের হাত থেকে দারা এখন সম্পূর্ণ মুক্ত
আগস্ট ০৩, ২০১৮ ১৩:২৫সিরিয়ার সামরিক বাহিনী দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হাত থেকে সম্পূর্ণভাবে মুক্ত করতে সক্ষম হয়েছে। দারা প্রদেশ দায়েশের শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। এর ফলে গত কয়েক বছরের মধ্যে প্রদেশটিতে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলো।
-
সেনা অভিযানের মুখে সিরিয়া ছেড়ে পালিয়েছে ১০০ দায়েশ
আগস্ট ০২, ২০১৮ ১২:১২সিরিয়ার সামরিক বাহিনীর কঠোর অভিযানের মুখে অন্তত ১০০ দায়েশ সন্ত্রাসী জর্দানের দিকে পালিয়ে গেছে। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশে সামরিক বাহিনীর ব্যাপক অভিযান চলছে। এরইমধ্যে সন্ত্রাসীরা সেনাবাহিনীর কাছে বিরাট এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে।
-
আফগানিস্তানে ১৫০ দায়েশ আত্মসমর্পণ করেছে
আগস্ট ০১, ২০১৮ ১৭:৪৮আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জাওজান প্রদেশে ১৫০ জনের বেশি উগ্র তাকফিরি সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এর আগে তারা সংঘর্ষে তালেবানের কাছে পরাজিত হয়।