-
ইরাককে আনুষ্ঠানিক চিঠি দিয়ে ইরানের প্রতিবাদ
জানুয়ারি ১৮, ২০২৩ ০৬:৫২পারস্য উপসাগরের একটি বিকৃত নাম ব্যবহার করায় ইরাকের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ খবর জানিয়ে বলেছেন, তেহরানের পক্ষ থেকে এ ব্যাপারে বাগদাদে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
-
মার্কিন যুক্তরাষ্ট্রে পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে: ইরান
জানুয়ারি ১৫, ২০২৩ ০৬:৪০মার্কিন যুক্তরাষ্ট্রে পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে পুলিশের হাতে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সহ-প্রতিষ্ঠাতা প্যাট্রিস কুলার্সের চাচাতো ভাই কিনান অ্যান্ডারসনের হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওই নিন্দা জানিয়েছে তেহরান।
-
ইরানবিরোধী ‘সর্বোচ্চ চাপ’ আমেরিকাকে ‘সর্বোচ্চ ব্যর্থতা’ ছাড়া কিছু দেয়নি
জানুয়ারি ১১, ২০২৩ ০৫:৫৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকার শত্রুতা নতুন কোনো বিষয় নয়। এই শত্রুতার জের ধরেই আমেরিকার পরপর দু’টি প্রশাসন ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছে।
-
কোনো দেশ কিংবা ধর্মের অনুসারীদের অপমান করার অধিকার ফ্রান্সের নেই: কানয়ানি
জানুয়ারি ০৮, ২০২৩ ১৩:৩১ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: বাকস্বাধীনতার অজুহাতে কোনো দেশ বা ধর্মের অনুসারীদের অপমান করার অধিকার ফ্রান্সের নেই।
-
ইসরাইল ৭০ বছর ধরে আত্মপরিচয় ও অস্তিত্বের সংকটে ভুগছে: মুখপাত্র
ডিসেম্বর ৩১, ২০২২ ০৬:০৮ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করার জন্য ইহুদিবাদী ইসরাইলের নবনিযুক্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, মিথ্যার ওপর নির্ভরশীলতা ইহুদিবাদী সরকারের অস্থিমজ্জার সঙ্গে মিশে আছে।
-
আমেরিকার চোখে ইরানি জনগণের জন্য অশ্রু শোভা পায় না: মুখপাত্র
ডিসেম্বর ২২, ২০২২ ০৫:৫৬ইরানের একটি ঐতিহ্যবাহী রাত উপলক্ষে মার্কিন সরকার যে বিবৃতি দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে তেহরান বলেছে, ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘনে সীমাহীন পদক্ষেপ নেয়ার পর এখন এদেশের মানুষের জন্য মায়াকান্না কাঁদছে ওয়াশিংটন।
-
মানবাধিকারের প্রতি আমেরিকার ভুয়া সমর্থন আরেকবার স্পষ্ট হলো: ইরান
ডিসেম্বর ২১, ২০২২ ০৬:৪০ইরানের ইসলামি সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী পিপলস মুজাহেদিন বা এমকেও’র রিংলিডারকে বড় করে তুলে ধরার জন্য মার্কিন সরকারের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। একইসঙ্গে ইরানের হাজার হাজার নিরীহ মানুষকে হত্যাকারী এই সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে মৈত্রীর বন্ধন পুনর্ব্যক্ত করার জন্যও ওয়াশিংটনকে ধিক্কার জানিয়েছে ইরান।
-
আন্তর্জাতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে ইরান কারো অনুমতি নেবে না: মুখপাত্র
ডিসেম্বর ১৯, ২০২২ ০৭:৩০ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে সহযোগিতা করছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি এ অভিযোগকে ‘ইরানের বিরুদ্ধে আমেরিকার প্রচারণা যুদ্ধের অংশ’ হিসেবে বর্ণনা করেছেন।
-
ইরান বিরোধী প্রস্তাব অবৈধ এবং অগ্রহণযোগ্য: ইরান
ডিসেম্বর ১৬, ২০২২ ১৩:১৩ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন জাতিসংঘ সাধারণ অধিবেশনে গৃহীত ইরান-বিরোধী প্রস্তাব অবৈধ ও অগ্রহণযোগ্য। জনাব নাসের কানয়ানি সাফি ইহুদিবাদী ইসরাইল ও ইউরোপীয় দেশগুলোর সমর্থনে কানাডার ওই ইরান বিরোধী প্রস্তাবকে ভণ্ডামি ও কপটতার প্রতিফলন বলে মন্তব্য করেন।
-
ইইউ ও ব্রিটেনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে ইরান
ডিসেম্বর ১২, ২০২২ ১৩:২৭ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (সোমবার) এ তথ্য জানিয়েছেন।