• বিএনপির নাশকতার আশঙ্কায় ঢাকা সিটি নির্বাচনে ভোটার কম ছিল: তথ্যমন্ত্রী

    বিএনপির নাশকতার আশঙ্কায় ঢাকা সিটি নির্বাচনে ভোটার কম ছিল: তথ্যমন্ত্রী

    ফেব্রুয়ারি ০৬, ২০২০ ১৪:৩৪

    বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, '২০১৪ সালে নির্বাচন বানচাল করতে ৫০০ ভোট কেন্দ্র জ্বালিয়ে দিয়েছিল বিএনপি। প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট অনেককে হত্যা করেছিল। ভোটারকে হত্যা করেছিল। সুতরাং তারা যখন ঘোষণা দেয় নির্বাচন আন্দোলনের অংশ তখন মানুষ সেই হাঙ্গামার আশঙ্কার কারণে ঢাকা সিটি নির্বাচনে ভোটকেন্দ্রে যায়নি।'

  • ঢাকা সিটি নির্বাচনে ভোটারদের কম উপস্থিতি: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া

    ঢাকা সিটি নির্বাচনে ভোটারদের কম উপস্থিতি: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া

    ফেব্রুয়ারি ০২, ২০২০ ১১:৪৮

    মাসব্যাপী প্রস্তুতি, প্রধান প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং ব্যাপক প্রচার-প্রচারণার পর গতকাল ঢাকা সিটি কর্পোরেশনের দুই সিটিতে অনুষ্ঠিত নির্বাচনে ভোটারদের কম অনুপস্থিতি বিরাট প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। 

  • সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের পরও বিএনপির হরতাল হঠকারীমূলক: স্বরাষ্ট্রমন্ত্রী

    সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের পরও বিএনপির হরতাল হঠকারীমূলক: স্বরাষ্ট্রমন্ত্রী

    ফেব্রুয়ারি ০২, ২০২০ ১১:২০

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের পরও বিএনপির হরতাল আহ্বান হঠকারীমূলক। আগামীকাল এসএসসি পরীক্ষা রয়েছে, এ অবস্থায় হরতাল আহ্বান করে তারা জনবিচ্ছিন্নতার কাজ করেছে।’

  • ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হলেন তাপস, উত্তরে আতিক

    ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হলেন তাপস, উত্তরে আতিক

    ফেব্রুয়ারি ০১, ২০২০ ২২:০৬

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন তিনি।

  • নির্বাচন ভালো হয়েছে, ভোট ৩০ শতাংশের বেশি নয়: সিইসি

    নির্বাচন ভালো হয়েছে, ভোট ৩০ শতাংশের বেশি নয়: সিইসি

    ফেব্রুয়ারি ০১, ২০২০ ২০:০৮

    ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।শনিবার রাতে নির্বাচন ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ মন্তব্য করেন।

  • ঢাকা সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ বিএনপির, প্রতিবাদে কাল হরতাল

    ঢাকা সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ বিএনপির, প্রতিবাদে কাল হরতাল

    ফেব্রুয়ারি ০১, ২০২০ ১৭:১৮

    বাংলাদেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে তার প্রতিবাদে আগামীকাল (রোববার) রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

  • ঢাকা সিটি নির্বাচন: ভোটারের কম উপস্থিতি ও ইভিএম বিভ্রাট নিয়ে হতাশা

    ঢাকা সিটি নির্বাচন: ভোটারের কম উপস্থিতি ও ইভিএম বিভ্রাট নিয়ে হতাশা

    ফেব্রুয়ারি ০১, ২০২০ ১৫:২০

    যেমনটি আশা করা হয়েছিল তেমন কোনো উৎসব মুখরতা দেখা যায় নি ঢাকা মহানগরীর দুই সিটি কর্পোরেশন নির্বাচনে। ভোটারদের কম উপস্থিতি, ইভিএম-এর অকার্যকরিতা, কেন্দ্রে বিএনপি’র পোলিং এজেন্টদের অনুস্থস্থিতি বা বের করে দেওয়া  এবং বেশকিছু কেন্দ্রে হাঙ্গামায় সাংবাদিকসহ শতাধিক আহত হবার মধ্য দিয়ে শেষ হয়েছে আজকের সিটি নির্বাচন।

  • ঢাকা সিটি নির্বাচন: ৪ মেয়র প্রার্থী ও সিইসি যা বললেন

    ঢাকা সিটি নির্বাচন: ৪ মেয়র প্রার্থী ও সিইসি যা বললেন

    ফেব্রুয়ারি ০১, ২০২০ ০৯:১০

    প্রথমবারের মতো ব্যালট পেপারের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন। ইতোমধ্যে ভোট দিয়েছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস ও বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

  • ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাস গর্হিত কাজ করেছে: শেখ হাসিনা

    ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাস গর্হিত কাজ করেছে: শেখ হাসিনা

    ফেব্রুয়ারি ০১, ২০২০ ০৮:২৭

    বাংলাদেশি নাগরিকদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাস গর্হিত কাজ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (শনিবার)  সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

  • সরকারের ক্ষোভ প্রকাশের পর পশ্চিমা কূটনীতিকদের যৌথ বিবৃতি

    সরকারের ক্ষোভ প্রকাশের পর পশ্চিমা কূটনীতিকদের যৌথ বিবৃতি

    জানুয়ারি ৩০, ২০২০ ২১:১৯

    ঢাকার দুই সিটি নির্বাচন ঘিরে বিদেশি কূটনীতিকদের সাম্প্রতিক তৎপরতা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্ষোভের পর যৌথ বিবৃতি দিয়েছে ঢাকায় কর্মরত পশ্চিমা ৯টি দেশের কুটনীতিকরা।