-
'ন্যাটো জোট শান্তি প্রতিষ্ঠার জন্যে বানানো হয় নি'
অক্টোবর ২৩, ২০২১ ০৮:৫৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট তার দেশের বিরুদ্ধে সম্প্রতি নতুন যে কৌশল নিয়েছে তাতে একথা প্রমাণ হয় যে, ন্যাটো জোটের সম্পর্ক ছেদ করার বিষয়ে রাশিয়ার সিদ্ধান্ত ছিল সঠিক।
-
মস্কোয় ন্যাটোর দপ্তর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিল রাশিয়া
অক্টোবর ১৯, ২০২১ ০৩:১৮মস্কোয় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর দপ্তর বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কোয় ন্যাটোর দপ্তরের কর্মীদের জানিয়ে দেয়া হয়েছে, নভেম্বরের পর তাদের কাজ করার অনুমতিপত্র আর নবায়ন করা হবে না।
-
আফগান শরণার্থীদের ঢল নামার জন্য আগ্রাসী দেশগুলো দায়ী: ইরান
অক্টোবর ১৫, ২০২১ ১১:৪৬আফগানিস্তান থেকে প্রতিবেশী দেশগুলোতে শরণার্থীর ঢল নামার জন্য দেশটিতে আগ্রাসন পরিচালনাকারী দেশগুলোকে দায়ী করেছে ইরান। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউতে নিযুক্ত ইরানের প্রতিনিধি গোলাম-হোসেইন দেহকানি বলেছেন, আফগানিস্তানের চলমান সংকট এবং দেশটি থেকে শরণার্থীদের ঢল নামার দায়িত্ব দেশটিতে আগ্রাসন পরিচালনাকারীদের নিতে হবে।
-
‘আফগানিস্তানে মার খেয়ে হয়ত ব্যথা অনুভব করছে ন্যাটো’
অক্টোবর ১৩, ২০২১ ০৩:৪৯আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট- ন্যাটোর শক্তিমত্তা দেখানোর যুগ শেষ হয়ে গেছে বলে সতর্ক করেছে ক্ষমতাসীন তালেবান। ন্যাটো মহাসচিব জেন স্টোলটেনবার্গের এক বক্তব্যের জবাব দিতে গিয়ে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।
-
আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা হারাবে ইউরোপীয় ইউনিয়ন
অক্টোবর ১২, ২০২১ ১১:১৫ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে ২৭ জাতির এ জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মর্যাদা হারাতে চলেছে। বিশ্ব অঙ্গনে ইউরোপীয় ইউনিয়নের ক্ষয়িষ্ণু ভূমিকার কারণে উদ্বিগ্ন হয়ে এ কথা বলেছেন জোসেফ বোরেল। তিনি বলেছেন, সম্ভবত এ জোট আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতা চর্চার নীতিতে অবজ্ঞার বস্তুতে পরিণত হবে।
-
রাশিয়া ন্যাটোর সদস্য হবে না: ল্যাভরভ
সেপ্টেম্বর ২৩, ২০২১ ১৮:১৭রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের কোনো সদস্য হওয়ার ইচ্ছে মস্কোর নেই। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম বার্ষিক অধিবেশনের অবকাশে ন্যাটো জোটের মহাসচিব স্টোললটেনবার্গের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসার আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
-
আরেক দফা এস-৪০০ কিনতে দ্বিধা করবে না তুরস্ক: এরদোগান
আগস্ট ৩০, ২০২১ ০১:৪২তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০-এর দ্বিতীয় চালান গ্রহণ করতে তার সরকার বদ্ধপরিকর। আমেরিকাসহ ন্যাটো জোটের অন্যান্য সহযোগী দেশগুলোর প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও এ ঘোষণা দিলেন এরদোগান।
-
ব্রাজিলকে ন্যাটো সদস্য হওয়ার প্রস্তাব দিল আমেরিকা
আগস্ট ০৭, ২০২১ ১৪:২৩মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সদস্য হওয়ার জন্য ব্রাজিলকে প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা জেক সুলিভান ওই প্রস্তাব দিয়েছেন।
-
আমেরিকাকে প্রতিহত করতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করছি: রাশিয়া
জুলাই ২২, ২০২১ ০১:২৬আমেরিকা ও ন্যাটো জোট রাশিয়ার সঙ্গে সামরিক ভারসাম্য নষ্ট করছে; কাজেই তাদেরকে প্রতিহত করার জন্য মস্কো হাইপারসনিক [শব্দের চেয়ে অন্তত পাঁচগুণ বেশি গতিসম্পন্ন] ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে।
-
ব্যারেন্টস ও নরওয়ে সাগরে সাবমেরিন মহড়া শেষ করল রাশিয়ার নর্দার্ন ফ্লিট
জুলাই ১৮, ২০২১ ০৫:৫২রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহর ব্যারেন্টস ও নরওয়ে সাগরে সাবমেরিনের মহড়া শেষ করেছে। সাগরে পানির সর্বোচ্চ প্রায় ৫০০ মিটার গভীরে সমরাস্ত্রসহ অন্যান্য ব্যবস্থার পরীক্ষা করার জন্য এ মহড়ার আয়োজন করেছিল রাশিয়া।