-
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ওপর জোর দিলো চীন
মার্চ ১৪, ২০২৫ ১৩:১৫বেইজিংয়ে ইরান, রাশিয়া ও চীনের ত্রিপক্ষীয় বৈঠকের পর চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বৈঠকে ইরানের বিরুদ্ধে সমস্ত নিষেধাজ্ঞার অবসান এবং পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ব্যাপারে ইরানের অধিকারকে পুরোপুরি সম্মান করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করা হয়েছে। ত্রিপক্ষীয় বৈঠক শেষে তিনি যৌথ সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
নিরাপত্তা পরিষদে ইরান বিষয়ক রুদ্ধদ্বার বৈঠকের বিরুদ্ধে আপত্তি জানাল তেহরান
মার্চ ১৪, ২০২৫ ১২:০৯ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার যে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সে ব্যাপারে তীব্র আপত্তি জানিয়েছে তেহরান। ইরান বলেছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে দেশটির যে সহযোগিতা চলছে, ওই বৈঠকের মাধ্যমে তাতে অযাচিত হস্তক্ষেপ করা হয়েছে।
-
পরমাণু কর্মসূচি বন্ধ করে দেয়ার আলোচনায় বসবে না ইরান: স্থায়ী মিশন
মার্চ ১০, ২০২৫ ০৬:২১ইরানের সঙ্গে আলোচনায় বসার অর্থ যদি এদেশের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করে দেয়া হয় তাহলে সেরকম আলোচনায় শুরু থেকেই বসবে না তেহরান। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন রোববার এক এক্স বার্তায় এভাবে সুস্পষ্ট করে তেহরানের অবস্থান জানিয়ে দিয়েছে।
-
ইরান সর্বশক্তি দিয়ে নিজের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকার রক্ষা করবে: আলী শামখানি
ফেব্রুয়ারি ০৪, ২০২৫ ১৭:৩৩ইসলামি বিপ্লবের সর্বোাচ্চ নেতার উপদেষ্টা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক প্রধান আলী শামখানি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সর্বশক্তি দিয়ে নিজের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকার রক্ষা করবে।
-
ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ স্বচ্ছ; একচেটিয়া আধিপত্য ভাঙা হয়েছে
ফেব্রুয়ারি ০৩, ২০২৫ ০৬:৫৭ইসলামী প্রজাতন্ত্র ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে স্বচ্ছ। একথা বলেছেন ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআইএ’র প্রধান মোহাম্মদ ইসলামি।
-
ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে বক্তব্য দিলেন ফরাসি প্রেসিডেন্ট
জানুয়ারি ০৭, ২০২৫ ০৬:৩৫ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন তার ইরানবিরোধী বক্তব্যের পুনরাবৃত্তি করে দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি এমন একটি অবস্থায় চলে যাচ্ছে যেখান থেকে আর তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়।
-
ইরানি জনগণ নিষেধাজ্ঞাগুলো ব্যর্থ করে দিয়েছে, পরমাণু তৎপরতা বেড়েছে
জানুয়ারি ০৩, ২০২৫ ১২:২১ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো জনগণের সহযোগিতায় ব্যর্থ করে দিয়েছে।
-
ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ৩ ইউরোপীয় দেশের অভিযোগের প্রতি একনজর
ডিসেম্বর ১০, ২০২৪ ১৭:১৯পার্সটুডে: সোমবার, ইউরোপীয় ইউনিয়নের তিনটি দেশ জার্মানি,ফ্রান্স এবং ব্রিটেন ইরানের ৬০ ভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বৃদ্ধির বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালকের সাম্প্রতিক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় একটি বিবৃতিতে তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি সম্পর্কে রাজনৈতিক দাবির পুনরাবৃত্তি করেছে।
-
বিশ্বের শীর্ষ পরমাণু প্রযুক্তিধর দেশগুলোর অন্যতম ইরান
নভেম্বর ০৩, ২০২৪ ০৭:৩৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই-এর প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন, তার দেশ সফলতার সাথে বিশ্বের শীর্ষ পরমাণু প্রযুক্তিধর দেশগুলোর কাতারে পৌঁছেছে। এজন্য তিনি ইরানের তরুণ বিজ্ঞানী ও গবেষকদের বিশেষভাবে ধন্যবাদ জানান।
-
নিউ ইয়র্ক পোস্ট কীভাবে মার্কিন নির্বাচনে ইরান সম্পর্কে ভীতি সৃষ্টি করছে
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ০৬:০৫পার্সটুডে- নিউ ইয়র্ক পোস্টের দাবির বিপরীতে, ট্রাম্পের নীতির কারণে তার আন্তর্জাতিক কূটনীতি দুর্বল হয়ে পড়েছে এবং কার্যত ইরানের পারমাণবিক কর্মসূচির উন্নতির পথ প্রশস্ত হয়েছে।