-
ইরান বিরোধী প্রস্তাব পাশের পর দু'টি ক্যামেরা বন্ধ তেহরানের প্রতিক্রিয়ার সূচনা মাত্র
জুন ০৯, ২০২২ ১৩:০৭চীন ও রাশিয়ার কঠোর বিরোধিতা সত্ত্বেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক বৈঠকে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের ইরানবিরোধী প্রস্তাবটি পাস হয়েছে। গতকাল (বুধবার) রাতে ৩৫ সদস্যবিশিষ্ট আইএইএ'র নির্বাহী বোর্ডের সভায় অনুষ্ঠিত ভোটাভুটিতে ৩০টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। তবে চীন ও রাশিয়া প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে এবং ভারত, পাকিস্তান ও লিবিয়া ভোটদানে বিরত ছিল।
-
অযৌক্তিক আচরণের কারণে ইরান আইএইএ'র ক্যামেরা খুলে ফেলবে
জুন ০৮, ২০২২ ১৪:৩৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা জানিয়েছে যে, ইরানের পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ’র যে নজরদারি ক্যামেরা বসানো হয়েছিল সেগুলো খুলে ফেলা হবে।
-
ইরানে নাশকতার নিন্দা না জানানোর হাস্যকর ব্যাখ্যা দিলেন গ্রোসি
জুন ০৮, ২০২২ ০১:৪৫আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের কথিত তিন স্থাপনায় ইউরেনিয়ামের অস্তিত্ব খুঁজে পাওয়ার ব্যাপারে যথেষ্ট স্পর্শকাতরতার পরিচয় দিলেও ইরানের পরমাণু স্থাপনাগুলোতে একাধিক নাশকতামূলক তৎপরতার নিন্দা জানাননি। তিনি কেন নিন্দা জানানটি তার একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছেন রাফায়েল গ্রোসি।
-
ইরানের কোনো গোপন পরমাণু তৎপরতা নেই
জুন ০২, ২০২২ ১৪:০৪ইরান পরমাণু ক্ষেত্রে গোপন কোনো তৎপরতা চালায়নি বলে স্পষ্ট ঘোষণা করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি। ইরান গোপনে পরমাণু তৎপরতা চালাচ্ছে বলে পাশ্চাত্য যে দাবি করেছে তার প্রতিক্রিয়ায় তিনি আজ (বৃহস্পতিবার) এ কথা বলেন।
-
৫০ ভাগ পরমাণু বিদ্যুতকেন্দ্র বন্ধ করে দিল ফ্রান্স
এপ্রিল ৩০, ২০২২ ১৩:৩৬ফ্রান্স তার পরমাণু বিদ্যুৎকেন্দ্রের শতকরা ৫০ ভাগ চুল্লি বন্ধ করে দিয়েছে। দেশটিতে মোট ৫৬টি পরমাণু চুল্লি ছিল যার ২৮টি বন্ধ করা হয়েছে। রক্ষণাবেক্ষণে ত্রুটির কারণে এসব চুল্লি বন্ধ করা হয়।
-
ইউক্রেনের পরমাণু স্থাপনার উপর রুশ ক্ষেপণাস্ত্র; তদন্ত করছে আইএইএ
এপ্রিল ২৯, ২০২২ ০৬:৫০ইউক্রেনের একটি পরমাণু স্থাপনার উপর দিয়ে রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র চলে গেছে বলে জানিয়েছে কিয়েভ সরকার। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসি বলেছেন, ইউক্রেন সরকার তার সংস্থার কাছে এরকম একটি অভিযোগ লিখিতভাবে জানিয়েছে এবং অভিযোগটি তদন্ত করে দেখছে আইএইএ।
-
‘কারাজের সেন্ট্রিফিউজ মেশিনগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে’
এপ্রিল ১৭, ২০২২ ০২:১১ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী কারাজ শহরের পারমাণবিক স্থাপনা থেকে এটির সেন্ট্রিফিউজ মেশিনগুলো একটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ‘তেসা কারাজ কমপ্লেক্স’ নামের সেন্ট্রিফিউজ যন্ত্রাংশ নির্মাণের এই স্থাপনায় এক বছর আগে চালানো এক নাশকতামূলক তৎপরতায় এটিতে স্থাপিত ক্যামেরাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল।
-
ইউরোপের বৃহত্তম পরমাণু স্থাপনার আগুন নেভানো হয়েছে
মার্চ ০৪, ২০২২ ১৩:৩৩ইউক্রেনের জেপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে রাশিয়া ও ইউক্রেনীয় বহিনীর মধ্যে প্রচণ্ড লড়াইয়ের সময় পরমাণু কমপ্লেক্সের একটি প্রশিক্ষণ ভবনে লাগা আগুন নিভানো সম্ভব হয়েছে। ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিস এ খবর দিয়েছে।
-
‘বারবার পরাজিত আমেরিকা আলোচনায় শর্ত আরোপ করতে পারে না’
ফেব্রুয়ারি ১০, ২০২২ ০৭:৫১আমেরিকা ইরানকে পরাজিত করার প্রচেষ্টায় বারবার ব্যর্থ হয়েছে; কাজেই ইরানের সঙ্গে আলোচনায় পূর্বশর্ত নির্ধারণের অধিকার আমেরিকার নেই। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ নেতার প্রতিনিধি সাঈদ জালিলি এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।
-
ইস্পাহান পরমাণু স্থাপনার কোনো তথ্য আইএইএ পাবে না: ইরান
ফেব্রুয়ারি ০২, ২০২২ ০৬:১৯ইরান বলেছে, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আগ পর্যন্ত ইস্পাহান পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে নজরদারি করতে দেয়া হবে না। ভিয়েনায় আইএইএ’র সদরদপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদরেজা গায়েবি গতকাল সংবাদিকদের সঙ্গে আলাপকালে তেহরানের এ শক্ত অবস্থানের কথা ঘোষণা করেন।